Shorshe Ilish Recipe | সরষে ইলিশ বানানোর সব থেকে সহজ পদ্ধতি জেনেনিন

35 min

Shorshe Ilish Recipe | সরষে ইলিশ বানানোর সব থেকে সহজ পদ্ধতি জেনেনিন

এখন প্রায় সব ঋতুতেই ইলিশ মাছ বাজার এ কিনতে পাওয়া যায় । তবে বর্ষা কালে কিন্তু আরো স্বাদ অন্য রকম লাগে । ইলিশ মাছের অনেক রেসিপি আপনারা এর আগে হয়তো দেখেছে তবে হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে প্রেসার কুকারে আপনারা খুব সহজেই এই ইলিশ মাছের রেসিপি ( Shorshe Ilish Recipe ) বানিয়ে নিতে পারবেন । এটা বানানোর যতটা সহজ খেতে ততটাই সুস্বাদু ।চলুন তবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি ।

35 min4 servings

Ingredients

  • ইলিশ মাছ
  • হলুদ গুঁড়ো
  • নুন
  • সাদা সরষে
  • কালো সরষে
  • কোড়ানো নারকেল
  • জল
  • কাঁচা লঙ্কা
  • সরষের তেল

Instructions

  1. 1

    রান্নার পদ্ধতি ( How to Make Shorshe Ilish Recipe )

  2. 2

    ১. সরষে ইলিশ বানানোর জন্য সবার প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে ৬ পিস ইলিশ মাছ । মাছগুলিকে আপনাদের সবার প্রথমে মেরিনেট করে নিতে হবে । তার জন্য লাগবে ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো ,স্বাদমতো নুন, ১ চা চামচ সরষের তেল । ইলিশ মাছ গুলিতে আর কিন্তু হলুদ ব্যবহার করা হবে না । এবার সরষের তেল হলুদ ও লবণ ভালো করে ইলিশ মাছের সাথে মাখিয়ে নিতে হবে । এরপর রেস্টে রেখে দিতে হবে ২-৩ মিনিটের জন্য । ( Shorshe Ilish Recipe )

  3. 3

    ২. এরপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে ১.৫ চা চামচ সাদা সরষে, ২ চা চামচ কালো সরষে, ৬-৭ টিকাঁচা লঙ্কা, ২ চা চামচ নারকেলকোড়া । এছাড়া দিয়ে দিতে হবে স্বাদমতো নুন এবং ২ চা চামচ সরষের তেল । এবার এই সব কিছুকে জল দিয়ে ভিজিয়ে রেস্টে রেখে দিতে হবে ২-৩ মিনিটের জন্য । এরপর মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে । এখানে মসলাগুলি ৬ পিস মাছের হিসেবে দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটাকে কম বা বেশি দিয়ে দিতে পারেন । নারকেল দেওয়ার কারণে পেস্ট অনেকটা স্মুথ হবে এবং সর্ষের তেতো ভাবটাও লাগবে না । ( Shorshe Ilish Recipe )

  4. 4

    ৩. এরপর মসলার পেস্ট একটা প্রেসার কুকার এর মধ্যে নিয়ে নিতে হবে । এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন যদি আরো কিছুটা প্রয়োজন হয় । মনে রাখবেন মাছে এবং পেস্ট এর মধ্যে আগে থেকেই কিন্তু লবণ দেওয়া আছে । এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল । মনে রাখবেন প্রেসার কুকারের মধ্যে জলটা কিন্তু খুব বেশি কম দিলে হবে না । প্রত্যেকটা মাছের জন্য আপনাদের এক কাপ করে জল মেপে দিয়ে দিতে হবে সুতরাং ৬ টি ইলিশ মাছের জন্য আপনাদের মোট ৬ কাপ জল দিয়ে দিতে হবে । এরপর ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে । তারপর একে একে ইলিশ মাছগুলি দিয়ে দিতে হবে । ( Shorshe Ilish Recipe )

  5. 5

    ৪. মাছগুলি ভালো করে সাজিয়ে দেওয়ার পরে প্রেসার কুকার টা একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে যাতে মসলার সাথে মাছগুলি ভালোভাবে মিশে যায় । এর ওপরে দিয়ে দিতে হবে সামান্য সরষের তেল এবং ৪-৫ টি কাঁচালঙ্কা । এরপর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম কমিয়ে ১ টি সিটি দিয়ে নিতে হবে । এটা করে নিতে আপনাদের ৫ মিনিট মতন সময় লাগবে । এরপর ক্যাশের ফ্লেম বন্ধ করে আরো ৫ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে যাতে স্টিম টা ভালো করে বেরিয়ে যায় । এরপর ঢাকনা খুললে দেখবেন আপনাদের মাছ একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রংটাও দারুন এসেছে ।

  6. 6

    তাহলে আপনাদের সরষে ইলিশ ( Shorshe Ilish Recipe ) একদম তৈরি । গরম ভাতে বর্ষাকালে এরকম সরষে ইলিশ পেলে আশা করি আপনাদের আর কিছুই লাগবে না ।

  7. 7

    সরষে ইলিশ বানানোর সব থেকে সহজ পদ্ধতি জেনেনিন | Shorshe ilish recipe bangla | Atanur Rannaghar

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab