Mutton Kolhapuri Recipe | মহারাষ্ট্র স্পেশাল মটন কোলাপুরি

1 h

Mutton Kolhapuri Recipe | মহারাষ্ট্র স্পেশাল মটন কোলাপুরি

বারবার ওই একই রকমের একঘেয়ে মাটনের রেসিপি খেয়ে যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন তবে দেখে নিন এই মহারাষ্ট্র স্পেশাল মটন কোলাপুরি রেসিপিটি ( Mutton Kolhapuri Recipe ) । এটা মহারাষ্ট্রের একটা বিখ্যাত রেসিপি এটার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় । চলুন তবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি । সাথে থাকবে অনেক টিপস এবং ট্রিকস যাতে আপনারা এই রেসিপিটা একদম পারফেক্টলি বানিয়ে নিতে পারেন

1 h4 servings

Ingredients

  • মটন
  • আদা
  • রসুন
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • নারকেল
  • গোটা ধনে
  • এলাচ
  • মৌরি
  • লবঙ্গ
  • শুকনো লঙ্কা
  • কালো এলাচ
  • শাহী জিরা
  • জিরা
  • দারুচিনি
  • গোটা গোলমরিচ
  • সাদা তেল
  • পেঁয়াজ
  • টমেটো
  • নুন
  • মটন চর্বি
  • জল
  • ধনেপাতা

Instructions

  1. 1

    মহারাষ্ট্র স্পেশাল মটন কোলাপুরি রান্নার পদ্ধতি ( How to Make Mutton Kolhapuri Recipe )

  2. 2

    ১. মটন কোলাপুরি বানানোর জন্য সবার প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে ১.৫ কেজি মটন । তবে মটনের পিস গুলি কিন্তু একটু বড় বড় করেই আপনাদের নিতে হবে । ৭০ থেকে ৮০ গ্রাম মত প্রত্যেকটা পিস হলে ভালো হয় ।

  3. 3

    ২. এবার মটনটাকে আপনাদের মেরিনেশন করে নিতে হবে । তার জন্য লাগবে ২ বড় চামচ আদা রসুন বাটা, স্বাদমতো নুন, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ হলুদ, ২ চা চামচ সাদা তেল । এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর রেস্টে রেখে দিতে হবে কম করে ১৫ থেকে ২০ মিনিটের জন্য । ( Mutton Kolhapuri Recipe )

  4. 4

    ৩. এবার আপনাদের একটা মশলা বানিয়ে নিতে হবে । তার জন্য লাগবে একটা শুকনো নারকোল । নারকেল টাকে প্রথমে চার টুকরো করে কেটে নিতে হবে এরপর প্রত্যেকটা টুকরোকে পাতলা পাতলা করে পিস করে নিতে হবে । যদিও বাজারে শুকনো নারকেল আপনারা সহজেই কিনতে পাবেন তবে যদি না পান সেক্ষেত্রে ফ্রেশ নারকেল ব্যবহার করতে পারেন ।

  5. 5

    ৪. এছাড়া আপনাদের যে মসলাগুলো লাগবে সেগুলি হল ২ চামচ গোটা ধনে, ১ চামচ মৌরি, ৬ টি লবঙ্গ, ১ চামচ গোলমরিচ, ১ টুকরো দারচিনি, ৮ টি শুকনো লঙ্কা, ১/৩ চামচ শাহী জিরে, ১ চা চামচ গোটা জিরে, ৮ টি এলাচ, ২ টি কালো এলাচ । এবার মসলাগুলি ভেজে নেওয়ার জন্য আপনাদের একটা লাগান নিয়ে নিতে হবে । এরমধ্যে নিয়ে নিতে হবে ৩০ মিলি সাদা তেল । খুব বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই কারণ নারকোল থেকেও অনেকটা তেল ছাড়বে । এছাড়া পরে আবারো তেল ব্যবহার করা হবে । ( Mutton Kolhapuri Recipe )

  6. 6

    ৫. এরপর তেলটা একটু গরম হলে মশলা গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । আর কেটে রাখা নারকল গুলিও একসাথে দিয়ে দিতে হবে । এরপর মসলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে । মশলা গুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ টি পাতলা করে কাটা পেঁয়াজ । নারকেল থেকে তেল বেরোনো শুরু হলে সেটাতে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হতে থাকবে । ( Mutton Kolhapuri Recipe )

  7. 7

    ৬. পেঁয়াজ আর নারকোল একটু বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৫ টি টমেটো । টমেটো গুলি একটু বড় বড় করে টুকরো করে নিলেই হবে । এরপর স্বাদমতো নুন দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটো ভালোভাবে গলে যাচ্ছে । ৪ থেকে ৫ মিনিট পর দেখবেন টমেটোটা গলতে শুরু করেছে ।

  8. 8

    ৭. টমেটো ভালো করে গলে গেলে এই সম্পূর্ণ মসলা টাকে আপনাদের মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে এরপর সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে । এরপর ওই একই করায়ে আরো ৩০ মিলি সাদা তেল নিয়ে নিতে হবে । এছাড়া দিয়ে দিতে হবে ১৫০ গ্রাম মটনের চর্বি । একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে তাহলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে । বাজার থেকে মটন কেনার সময় অবশ্যই একটু চর্বি আলাদা করে কিনে নিতে হবে এই রেসিপিটি বানানোর জন্য । ( Mutton Kolhapuri Recipe )

  9. 9

    ৮. তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মটন । এরপর মটনটাকে ৭ থেকে ৮ মিনিট মাঝারি থেকে একটু বেশি ফ্লেম রেখে ওর সাথে হবে যতক্ষণ না এর থেকে জলটা ছাড়তে শুরু করছে । মটন থেকে জল ছাড়তে শুরু করলে এবং রংটা একটু পরিবর্তন হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মসলা । এরপর মসলার সাথে মটন টাকে ভালো করে কষাতে হবে ।

  10. 10

    ৯. যেহেতু মসলার মধ্যে জল আছে তাই এই সময় কিন্তু এটা ছিটকানো সম্ভব না থাকে তাই ঢাকা দিয়ে আপনাদের রান্না করে নিতে হবে ২০ থেকে ২৫ মিনিটের জন্য । অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে মেশাতে থাকবেন । প্রায় ২৫ মিনিট পর দেখবেন মটনটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসবে এবং তেলটাও ছাড়তে শুরু করবে । ( Mutton Kolhapuri Recipe )

  11. 11

    ১০. এ সময় মটনটা আরো ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে প্রয়োজন মতন জল । তবে অবশ্যই এখানে গরম জলেই ব্যবহার করবেন । এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আরো ৪০ মিনিট মতন । আপনারা চাইলে এই সময় এটাকে প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারেন । ৪০ মিনিট পর ঢাকনা খুললে দেখবেন মটন থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবং মটন গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে । আর একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে সরিয়ে দিতে হবে সামান্য ধনেপাতা ।

  12. 12

    তাহলে আপনাদের মটন কোলাপুরি ( Mutton Kolhapuri Recipe ) একদম তৈরি । গরম ভাত বা রুটির সাথে এরকম মাটন কোলাপুরি পেলে আশা করি আপনাদের আর কিছুই লাগবে না ।

  13. 13

    মহারাষ্ট্র স্পেশাল মটন কোলাপুরি | Mutton Recipe In Bangla | Mutton Kolhapuri Bangla

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab