Begun Ilish Recipe | বেগুন ইলিশ কম মসলা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন

35 min

Begun Ilish Recipe | বেগুন ইলিশ কম মসলা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন

এখন বছরের সব সময়ই ইলিশ মাছ বাজারে কিনতে পাওয়া যায় বর্ষাকালে এরশাদ কিন্তু সব থেকে বেশি ভালো লাগে । এর আগে আপনারা ইলিশ মাছের অনেক রেসিপি ( Begun Ilish Recipe ) দেখেছেন তবে একদম কম তেল মশলা দিয়ে আপনারা যদি ইলিশ মাছের ঝোল বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই দেখে নিন এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি ( Begun Ilish Recipe ) ।

35 min4 servings

Ingredients

  • ইলিশ মাছ
  • বেগুন
  • নুন
  • সরষের তেল
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • জল
  • কালো জিরে
  • কাঁচা লঙ্কা চেরা

Instructions

  1. 1

    বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার পদ্ধতি ( How to Make Begun Ilish Recipe )

  2. 2

    ১. সবার প্রথমে জেনে নেওয়া দরকার বাজার থেকে আপনারা সঠিক ইলিশ মাছ কিভাবে কিনে নেবেন । তার জন্য আপনাদের দেখে নিতে হবে ইলিশ মাছের গাটা যেন বেশ চকচকে থাকে এবং মাছটা যেন একটু কার্ভ থাকে । একদম সোজা মাছ হলে বুঝবেন যে মাছটা খুব একটা ফ্লেশ নেই । এছাড়া আপনাদের দেখে নিতে হবে ইলিশ মাছের চোখ যেন একটু লাল এবং পরিষ্কার হয় ঘোলাটে থাকা মানেই এটা অনেকদিন আগের মাছ । আর পেটি টা ও দেখে নেবেন যাতে একটু চওড়া হয় । এই রেসিপি বানানোর জন্য আপনাদের ৮৫০ থেকে ৯০০ গ্রামের একটা ডিমসহ ইলিশ মাছ কিনতে হবে । ( Begun Ilish Recipe )

  3. 3

    ২. এরপর মাছগুলিকে আপনাদের মেরিনেট করে নিতে হবে । তার জন্য ১/৩ চা চামচ হলুদ, স্বাদমতো লবণ এক চা চামচ সরষে তেল দিয়ে মাছ ভালো করে লবণ হলুদ ও তেল এর সাথে মেখে নিতে হবে । একটা দিক ভালো করে মাখা হয়ে গেলে মাছ গুলির ওপর দিকটাও একইভাবে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে । এরপর রেস্টে রেখে দিতে হবে ৫ থেকে ৭ মিনিটের জন্য । ( Begun Ilish Recipe )

  4. 4

    ৩. এরপর মাছে দেওয়ার জন্য আপনাদের ২ টি বেগুন কেটে নিতে হবে । বেগুনের মাথার দিকের অংশটাকে কেটে এটাকে আড়াআড়ি ভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে । এরপর প্রত্যেকটা ভাগকে আরও চার টুকরা করে কেটে নিতে হবে । বেগুন গুলিকে একটু বড় বড় করি কেটে নিতে হবে । বেগুন গুলি কাটা হয়ে গেলে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু লবণ মিশিয়ে নিতে হবে, এরপর বেগুন গুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে । এটা করে নিলে বেগুনের মধ্যে কোনো পোকা থাকলে সেটা সহজেই বাইরে বেরিয়ে আসবে । ( Begun Ilish Recipe )

  5. 5

    ৪. এবার ইলিশ মাছ ও বেগুন ভাজার জন্য আপনাদের একটা কড়াইয়ে নিয়ে নিতে হবে ৩০ থেকে ৪০ মিলি সরষের তেল । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলি দিয়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্য । এ সময় দিয়ে দিতে হবে ১/৩ চা চামচ হলুদ এবং স্বাদমতো নুন । লবণ হলুদের সাথে বেগুন গুলিকে ভালো করে মিশিয়ে করে ভেজে নিতে হবে । খুব বেশি ভাজার দরকার নেই বেগুন গুলি ৩০% ঠিকমত সিদ্ধ হলেই হবে । বেগুন গুলি একটু লালচে রং চলে এলে এটাকে তুলে নিতে হবে ।

  6. 6

    ৫. এরপর ওই একই করাই এ আরো ৫০ মিলি সরষের তেল ঢেলে দিতে হবে ইলিশ মাছগুলি ভেজে নেওয়ার জন্য । এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে কারণ মাছ ভাজার পরেই গরম ভাতে এই তেলটা খেতে কিন্তু দারুন লাগে । এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে মেরিনেশন করা মাছগুলি এই একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে । একবারে সব মাছ গুলি না ভাঁজতে না পারলে আপনারা দুই তিন বারে এটা ভেজে নেবেন । ( Begun Ilish Recipe )

  7. 7

    ৬. খুব বেশি কড়া করে মাছগুলি ভাজবেন না একটা দিকে একটু লাল রং চলে এলে এটাকে উল্টে অপরদিকটাও একটু হালকা লাল করে ভেজে নিতে হবে । এরপর মাছ গুলিকে তুলে নিতে হবে । এরপর কিছুটা তেল আলাদা করে আপনারা তুলে রাখবেন ভাত দিয়ে খাওয়ার জন্য ।

  8. 8

    ৭. এরপর মাছে দেওয়ার জন্য আপনাদের একটা মসলা বানিয়ে নিতে হবে । তার জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো । এরপর সামান্য জল দিয়ে এই মসলা গুলোকে ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে । এখানে কিন্তু আপনাদের আর কোনো মশলা লাগবে না । ( Begun Ilish Recipe )

  9. 9

    ৮. এরপর কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কালোজিরা, ৪ থেকে ৫ একটি কাঁচা লঙ্কা । এরপর মসলা গুলিকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কালোজিরা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে । এরপর আগে থেকে বানিয়ে রাখা মসলা এর মধ্যে দিয়ে দিতে হবে । মসলাটাকে আপনাদের যতক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না ভেতরে থাকা জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে । আপনারা চাইলে এই ইলিশ মাছ না ভেজেও রান্না করে নিতে পারেন তবে ভেজে রান্না করলে এর স্বাদ বেশি ভালো হয় ।

  10. 10

    ৯. মসলা থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে এবং তেলটা ছেড়ে দিলে আপনাদের পরিমাণমতো জল এর মধ্যে দিয়ে দিতে হবে । এ সময় দেখবেন মসলার রংটাও অনেকটা উজ্জ্বল হয়ে আসবে এবং একটু হালকা দলা দলা পাকাতে থাকবে । জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে । ২ থেকে ৩ মিনিট মতন ফোটালেই হবে । এ সময় আপনাদের স্বাদমতো লবণ দিয়ে নিতে হবে । মনে রাখবেন মাছে কিন্তু আগে থেকেই লবণ দেওয়া আছে সেই বুঝে আপনারা লবনটা দিয়ে দেবেন । ( Begun Ilish Recipe )

  11. 11

    ১০. হাই ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মাঝারি থেকে একটু কমিয়ে আপনাদের একে একে মাছগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । এরপর ঝোলের সাথে মাছগুলিকে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিতে হবে । এই সময় আপনারা ঢাকনা দিয়েও মাছের ঝোলটাকে ফুটিয়ে নিতে পারেন ।

  12. 12

    ১২. এরপর ঢাকনা খুলে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু করেছে এই সময়ে ভেজে রাখা বেগুনগুলিও এর মধ্যে দিয়ে দিতে হবে । এরপর হালকা হাতে বেগুন গুলোকে একটু কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে আরো ৪ থেকে ৫ মিনিট রান্না করে নিতে হবে । এরপর ঢাকনা খুলে দেখবেন বেগুন গুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে । ইলিশ মাছ রান্না করতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না ১০ মিনিট এর মধ্যে এটা ভালোভাবে রান্না হয়ে যাবে । ( Begun Ilish Recipe )

  13. 13

    ১৩. সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা চেড়া । আর একবার হালকা হাতে মিশিয়ে নিলেই আপনাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম তৈরি ।

  14. 14

    গরম ভাতে এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ( Begun Ilish Recipe ) পেলে আশা করি আপনাদের আর কিছুই লাগবে না ।

  15. 15

    বেগুন ইলিশ কম মসলা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন | Ilish mach recipe bangla | Atanur Rannaghar

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab