Lau Chingri Recipe | লাউ চিংড়ি রেসিপি

লাউ চিংড়ি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি ঘরোয়া পদ। গরমের দিনে হালকা মশলায় রান্না করা এই পদ গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। লাউয়ের স্বাভাবিক মিষ্টি স্বাদ, চিংড়ির গন্ধ এবং আদা-কাঁচালঙ্কার ঝাঁজ একসঙ্গে মিলে তৈরি করে দারুণ সুস্বাদু একটি রান্না। এই লাউ চিংড়ি রেসিপিতে ( Lau Chingri Recipe ) খুব বেশি তেল বা মসলা ব্যবহার করা হয় না, ফলে এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই খেতেও অত্যন্ত সুস্বাদু। সঠিক পদ্ধতিতে রান্না করলে লাউ থেকে বের হওয়া জলেই প্রায় পুরো রান্না হয়ে যায়, তাই আলাদা করে বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় না।
Ingredients
- লাউ
- আদা
- কাঁচা লঙ্কা
- চিংড়ি মাছ
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- সরষের তেল
- এলাচ
- জিরা
- শুকনো লঙ্কা
- পেঁয়াজ
- টমেটো
- ধনেগুঁড়ো
- জল
- ধনেপাতা
Instructions
- 1
লাউ চিংড়ি রেসিপি রান্নার পদ্ধতি ( How to Make Lau Chingri Recipe )
- 2
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। খুব বড় টুকরো করবেন না, আবার খুব ছোটও নয়। মাঝারি আকারে কাটলে রান্নার সময় লাউয়ের আকার ঠিক থাকে এবং খেতেও ভালো লাগে।
- 3
এরপর আদা, কাঁচালঙ্কা এবং সামান্য ধনেপাতা একসঙ্গে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রাখুন। এই পেস্টই রান্নায় আলাদা একটি সতেজ স্বাদ এনে দেয়। ( Lau Chingri Recipe )
- 4
চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চাইলে এক চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এতে চিংড়ির স্বাদ আরও ভালো হবে।
- 5
এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মেরিনেট করা চিংড়িগুলো দিয়ে উচ্চ আঁচে মাত্র ৩০ সেকেন্ডের মতো হালকা ভেজে তুলে রাখুন। চিংড়ি বেশি সময় ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। ( Lau Chingri Recipe )
- 6
একই কড়াইয়ের তেলেই এলাচ, গোটা জিরে এবং চাইলে শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এরপর পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে মাঝারি থেকে উচ্চ আঁচে ৩-৪ মিনিট ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি রঙ ধারণ করলে আদা-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে দিন। ( Lau Chingri Recipe )
- 7
পেস্টটি মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না এর কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায় এবং তেল আলাদা হতে শুরু করে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে রান্নার স্বাদ অনেকটাই বাড়ে। ( Lau Chingri Recipe )
- 8
এরপর সামান্য হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর টমেটো কুচি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। টমেটো নরম হয়ে গলে গেলে এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে পরের ধাপে যান।
- 9
এবার কেটে রাখা লাউ কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এই সময় কোনও জল দেবেন না। লাউ থেকেই প্রচুর জল বের হবে এবং সেই জলেই ধীরে ধীরে রান্না হবে। কড়াই ঢেকে একদম কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। ( Lau Chingri Recipe )
- 10
প্রায় ১০-১২ মিনিট পর দেখবেন লাউ অনেকটাই নরম হয়ে এসেছে এবং প্রচুর জল ছেড়েছে। যখন লাউ প্রায় ৬০ শতাংশ সেদ্ধ হয়ে যাবে, তখন ধনে গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- 11
যদি মনে হয় ঝোল একটু বেশি প্রয়োজন, তাহলে খুব অল্প পরিমাণ গরম জল যোগ করতে পারেন। তবে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ লাউয়ের নিজের জলেই এই রান্নার আসল স্বাদ আসে। ( Lau Chingri Recipe )
- 12
এরপর ভেজে রাখা চিংড়ি মাছ কড়াইয়ে দিয়ে আলতোভাবে মিশিয়ে দিন। আবার ঢেকে কম আঁচে আরও ২-৩ মিনিট রান্না করুন। এতে চিংড়ি সম্পূর্ণ সেদ্ধ হবে এবং লাউয়ের সঙ্গে সমস্ত মশলার স্বাদ সুন্দরভাবে মিশে যাবে।
- 13
শেষে ঢাকনা খুলে দেখে নিন লাউ সম্পূর্ণ নরম হয়েছে কি না এবং ঝোলের ঘনত্ব আপনার পছন্দমতো হয়েছে কি না। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে আলতোভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট বিশ্রাম দিলে মশলার স্বাদ আরও ভালোভাবে মিশে যাবে। ( Lau Chingri Recipe )
- 14
টিপস
- 15
লাউ কাটার পর দ্রুত রান্না করলে এর স্বাদ ও রং ভালো থাকে।
- 16
চিংড়ি কখনও বেশি সময় ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে।
- 17
লাউ দেওয়ার পর শুরুতেই জল দেবেন না। আগে লাউ থেকে স্বাভাবিকভাবে জল বের হতে দিন।
- 18
আদা-কাঁচালঙ্কার পেস্ট ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়।
- 19
ধনে গুঁড়ো শেষে দেওয়ায় এর সুগন্ধ বজায় থাকে।
- 20
কম আঁচে ধীরে ধীরে রান্না করলে লাউ নরম হয় এবং চিংড়ির সঙ্গে মশলার স্বাদ সুন্দরভাবে মিশে যায়।
- 21
রান্না শেষে কয়েক মিনিট ঢেকে রেখে দিলে স্বাদ আরও ভালো হয়।
- 22
এই পদ্ধতিতে তৈরি লাউ চিংড়ি হবে হালকা, সুগন্ধি এবং একেবারে ঘরোয়া স্বাদের, যা গরম ভাতের সঙ্গে দারুণ উপভোগ করা যায়।
Cook it from the original
This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.
Open the recipe on atanurrannagharrecipe.com