Tawa Tandoori Chicken Eecipe at Home | তন্দুরি তাওয়া চিকেন

তাওয়া তন্দুরি চিকেন ( Tandoori Chicken ) আপনারা হয়তো অনেকেই খেয়েছেন তবে আজকে এই রেসিপিতে দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটু ভিন্ন স্বাদের রান্না করা এই তাওয়া চিকেন ।
Ingredients
- ১.২ কেজি চিকেন
- স্বাদমতো নুন
- ১/২ চা চামচ হলুদ
- ৫ চা চামচ আদা রসুন বাটা
- ১/২ লেবুর রস
- ১০০ গ্রাম কাঁচা লঙ্কা
- ৪ চা চামচ ভিনিগার
- ২০০ মিলি টক দই
- ১০ গ্রাম পাতলা করে কাটা আদা
- ৩ চা চামচ ধোনে গুঁড়ো
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ১/২ চা চামচ গোলমরিচ মরিচ
- জল
- ২০০ মিলি সাদা তেল
- ১ চা চামচ ঘি
- ১০০ গ্রাম কাঁচা লঙ্কা
- ধনে পাতা
Instructions
- 1
তন্দুরি চিকেন ( Tandoori Chicken ) রান্নার পদ্ধতি
- 2
১. প্রথমে ১.২ গ্রাম চিকেন ব্রেস্ট ( আপনারা চাইলে চিকেন লেগ পিস ও ব্যবহার করতে পারেন ) নিয়ে সেগুলির উপরে দিয়ে লম্বা করে দাগ দাগ কেটে নিতে হবে ।
- 3
২. মেরিনেশন – চিকেন ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১/২ চা চামচ হলুদ, ৫ চা চামচ আদা রসুন বাটা ( এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে ), ১/২ লেবুর রস, এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার এগুলি ১০ মিনিট রেখে দিতে হবে ।
- 4
৩. এবার পুরো চিকেনটা রান্না করার জন্য ১০০ গ্রাম মত, কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করা হয়েছে যারা ঝাল কম খেতে পছন্দ করে তারা এখানে কম লঙ্কা ব্যবহার করতে পারেন এবং যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ও এতটা ঝাল খাওয়া হয়তো একটু সমস্যা হতে পারে তাই এই লঙ্কা গুলোকে মোটামুটি টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে তার মধ্যে ৪ চা চামচ ভিনিগার দিয়ে রেখে দিতে হবে এতে লঙ্কার ঝালে পরিমাণটা অনেকটা কমে যায় ।
- 5
৪. এবার অন্য একটি পাত্রে ২০০ মিলি টক দই, ১০০ গ্রাম পাতলা করে কাটা আদা, ৩ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো, ১/২ চা চামচ গোলমরিচের গুড়ো এবং সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর পুরো মিশ্রণটা একবার মিক্সিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 6
৫. এবার একটি বড় তাওয়া ই ( এখানে বড় তাওয়া না থাকলে রুটি ছেঁকার তাওয়া বা বড় হাড়ি ও ব্যবহার করতে পারেন ) ২০০ মিলি সাদা তেল, ১ চা চামচ ঘি নিয়ে সেটা গরম করে নিতে হবে । এরপর চিকেন গুলি একে একে তাওয়ার উপরে দিয়ে দিতে হবে ( বাড়িতে সামান্য মশলা থাকলে সেগুলো চিকেনের উপরে দিয়ে দিতে পারেন ) । এবার খুব কম তাপে চিকেন গুলি ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিতে হবে একপাশ ভাজা হয়ে গেলে চিকেন টা একটি চিমটা দিয়ে উল্টো পাশ টাও ভেজে নিতে হবে । এখানে চিকেন ৮০ শতাংশ সিদ্ধ হয়ে যাবে ।
- 7
নোট – সম্পূর্ণ চিকেনটা রান্না করার সময় গ্যাস কম করে রাখতে হবে তা যাতে চিকেন গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ।
- 8
৬. এরপর চিকেনের দুই পাশে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে তৈরি করে রাখা দই এর মিশ্রণটি । এই পদ্ধতিটা দুই থেকে তিনবার এ করতে হবে এবং চিকেন থেকে যখন তেল ছাড়া শুরু করবে সেটিও একটি চামচ দিয়ে চিকেনের উপরে পড়ে দিয়ে দিতে হবে ।
- 9
৭. শেষে বেঁচে থাকা দইয়ের মিশ্রণটি চিকেনের উপরে ছড়িয়ে দিতে হবে । অন্যদিকে ভিনিগারে ভিজিয়ে রাখা লঙ্কা গুলি জল থেকে তোলে চিকেনের উপরে ছড়িয়ে দিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে । তাওয়াটা যেহেতু এখনো থাকবে তাই তাতে বাকি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ।
- 10
৮. এরপর এর উপর দিয়ে দিতে হবে ২ টি চৌকো করে কাটা লেবু, এরপর চিকেন গুলো একবার উল্টে নিতে হবে এবং উপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা ।
- 11
নোট – এই সময় কিন্তু কোনভাবেই গ্যাস জ্বালিয়ে রাখবেন না এতে চিকেন গুলো কিন্তু লেবুর জন্য তেতো হয়ে যাবে ।
- 12
তাওয়া তন্দুরি চিকেন ( Tandoori Chicken ) পরিবেশন এর জন্য একদম প্রস্তুত ।
- 13
অতনুর রান্নাঘর
Cook it from the original
This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.
Open the recipe on atanurrannagharrecipe.com