Mutton Saoji Recipe | নাগপুরের বিখ্যাত মটন সাওজি রেসিপি

50 min

Mutton Saoji Recipe | নাগপুরের বিখ্যাত মটন সাওজি রেসিপি

মটন সাওজি ( Mutton Saoji ) নাগপুরের একটি বিখ্যাত রেসিপি আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই মটন সাওজি ( Mutton Saoji ) রেসিপিটি ।

50 min4 servings

Ingredients

  • ১.৫ কেজি মটন
  • ১ চা চামচ হলুদ
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ৩০ মিলি সরষের / তেল
  • ৩ টি কাঁচা লঙ্কা
  • ২ টি কালো এলাচ বা বড়ো এলাচ
  • ২ টি দারচিনি টুকরো
  • ১ চা চামচ গোটা গোলমরিচ
  • ৪ টি শুকনো লঙ্কা
  • ২ টি পিয়াঁজ পাতলা করে কাটা
  • ২ চা চামচ পোস্ত
  • ৫ চা চামচ শুকনো নারকেল গুঁড়ো
  • ২০০ মিলি সরষের তেল
  • ২ টি তেজ পাতা
  • ৩০০ গ্রাম পিয়াঁজ পাতলা করে কাটা
  • স্বাদমতো নুন
  • ৬ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ হলুদ
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো

Instructions

  1. 1

    মটন সাওজি ( Mutton Saoji ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. মটন ম্যারিনেশন – এখানে ১.৫ কেজি মটন নিয়ে নেওয়া হয়েছে ( এখানে একটু চর্বি সহ মটন হলে বেশ ভালো হয় ) । মটনের পিস গুলির মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ৩০ মিলি সরষের তেল, এবার এগুলির মটনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, এবার দিয়ে দিতে হবে ৩ টি চেরা কাঁচা লঙ্কা, এবার ঘরের উষ্ণতায় ৩০ মিনিট এটি রেখে দিতে হবে ।

  3. 3

    ২. এবার একটি কড়াইয়ের সামান্য সাদা তেল নিয়ে সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি বড়ো কালো এলাচ, ২ টুকরো দারচিনি, ১ চা চামচ গোটা গোলমরিচ এবং ৪ টি শুকনো লঙ্কা ( ভেঙে দিতে হবে), পাতলা করে কাটা ২ টি পেঁয়াজ ।

  4. 4

    ৩. পেঁয়াজগুলি ২ থেকে ৩ মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ পোস্ত, আরো একবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিতে হবে ৫ চা চামচ শুকনো নারকেল গুঁড়ো ( বাড়িতে নারকেল থাকলে সেটা করেও ব্যবহার করতে পারেন ) । সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য জল, আরো একবার ভালো করে নেড়ে নিয়ে এগুলি তুলে ঠান্ডা করে মিক্সী তে দিয়ে পেস্ট করে নিতে হবে ।

  5. 5

    নোট – মটন রান্না হয়ে যাওয়ার পর নারকেলের গন্ধ কিন্তু আপনারা পাবেন না গোটা মশলার গন্ধ যাতে একটু মৃদু হয়ে যায় তাই জন্য এখানে নারকেল ব্যবহার করা হয়েছে ।

  6. 6

    ৪. এবার একটি কড়ায় এ নিয়ে নিতে হবে ২০০ মিলি সরষের তেল, তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি তেজপাতা, তেজপাতা থেকে হালকা গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩০০ গ্রাম পাতলা করে কাটা পেঁয়াজ, এবার ৩ থেকে ৪ মিনিট পেঁয়াজ গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, এতে পেঁয়াজটা আরো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ।

  7. 7

    ৫. পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৬ চা চামচ আদার রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, ১ চা চামচা ধনে গুঁড়ো, ১ থেকে ২ মিনিট মশলাটাকে ভালো করে নেরে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা মাশলার পেস্ট, এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ৫ থেকে ১০ মিনিট সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে ।

  8. 8

    ৬. মশলার জল যখন একদম শুকিয়ে যাবে এবং রংটা বেশ সুন্দর হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মটন গুলি, এবার ৫ থেকে ৭ মিনিট মসলার সাথে মাটন গুলি মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ।

  9. 9

    ৭. এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে, এরপর জলসহ পুরো মটন টা একটা প্রেসার কুকার এর মধ্যে দিয়ে ৪ টি সিটি দিতে হবে, ( এক্ষেত্রে জলের স্তর এবং মটনের স্তর যেন সমান থাকে জল বেশি হয়ে গেলে মটন খেতে ভালো লাগবে না এবং কম হয়ে গেলে মাটন ঠিকমতো সিদ্ধ হবে না ) ।

  10. 10

    নোট – আপনারা চাইলে মাটন প্রেসার কুকারে না দিয়ে কড়াই এ ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে পারেন সে ক্ষেত্রে আরো ৫০ থেকে ৬০ মিনিট সময় লাগবে ।

  11. 11

    ৮. প্রেসার কুকারের ঢাকনা রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে খুলে দেবেন না, পেছনে হ্যান্ডেলের হুকটা খুলে রাখবেন এবং আপনি আপনি দেখবেন কিছু সময় পড়ে ঢাকনাটা নিজে থেকেই খুলে যাবে এবং দেখবেন মটন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং অনেক সুন্দর রং এসে গেছে ।

  12. 12

    ৯. আরো একবার মটন কড়াই দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করে জলটা একটু কমিয়ে নিতে হবে ।

  13. 13

    ব্যাস মটন সাওজি ( Mutton Saoji ) পরিবেশনের জন্য একদম প্রস্তুত, এরকম মটনের লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল ।

  14. 14

    অতনুর রান্নাঘর Atanur Rannaghar Mutton Saoji Recipe

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab