Mutton Kosha Recipe Bangla | মটন কষা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Mutton Kosha Bengali Recipe

Mutton Kosha Recipe Bangla | মটন কষা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Mutton Kosha Bengali Recipe

মটন কষা ( Mutton Kosha Recipe ) আমাদের সকলের একটি প্রিয় খাবার । আপনারা হয়তো অনেক রকমের মটন কষা ( Mutton Kosha Recipe ) রেসিপি খেয়েছেন । তবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু মটন কষা ( Mutton Kosha Recipe ) রান্না করার এই পদ্ধতিতে অবশ্যই একবার দেখার অনুরোধ রইলো ।

4 servings

Ingredients

  • ১.৫ কেজি মটন
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ হলুদ
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  • ১.৫ চা চামচ জিরে গুঁড়ো
  • ১ চা চামচ আদা রসুন ও লঙ্কা বাটা
  • ১ চা সরষের তেল
  • ৪ টি লবঙ্গ
  • ১ টি দারচিনি টুকরো
  • ৫ টি এলাচ
  • ১ চা চামচ গোটা ধোনে
  • ১ চা চামচ গোটা জিরে
  • ১ চামচ গোটা গোলমরিচ
  • ৯ টি শুকনো লঙ্কা (বীজছাড়া)
  • ৩ চা চামচ টক দই
  • ২ চা চামচ বানানো মশলা
  • ২ চা চামচ জল
  • ১ টি তেজ পাতা
  • ৭০০ গ্রাম পিয়াঁজ পাতলা করে কাটা
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ চিনি
  • ২ চা চামচ আদা রসুন ও কাঁচালঙ্কা বাটা
  • ১ চা চামচ হলুদ
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • গরম জল
  • আগে থেকে মশলা মেশানো টক দই
  • ৬ টি কাঁচালঙ্কা
  • ১/২ চা চামচ গরম মশলা
  • ধনেপাতা
  • ঘি

Instructions

  1. 1

    মটন কষা ( Mutton Kosha Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. মটন ম্যারিনেশন – মটন মটন কষা ( Mutton Kosha Recipe ) করার জন্য প্রথমে ১.৫ কেজি পাঁঠার মাংস ( চেষ্টা করবেন মাংসগুলো যেন সামান্য চর্বিযুক্ত হয় ) ভালো করে ধুয়ে এগুলি ম্যারিনেট করে নিতে হবে । এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ আদা, রসুন ও লঙ্কা বাটা । এবার ১ চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ( চেষ্টা করবেন একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মটনগুলোকে মাখার )। এবার ঢাকা দিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে ।

  3. 3

    ২. মটন কষা ( Mutton Kosha Recipe ) মাশলা – এই মশলাটা বানানোর জন্য ৪ টে লবঙ্গ, ১ টুকরো দারচিনি, ৫ টা এলাচ, ১ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা জিরে এবং ১ চা চামচ গোটা গোলমরিচ, আর ৯ টি শুকনো লঙ্কা ( এখানে শুকনো লঙ্কা থেকে বীজগুলো বের করে নিতে হবে, কারণ এখানে শুকনো লঙ্কা ঝালের জন্য নয় রঙের জন্য ব্যবহার করা হয়েছে ) সব মশলা গুলো একটি কড়াইয়ে হালকা করে ভেজে নিতে হবে, মশলাগুলি থেকে যখন একটু গন্ধ বেরোনো শুরু হবে তখন এগুলো তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পাউডার করে নিতে হবে ।

  4. 4

    ৩. এবার অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে ৩ চা চামচ টক দই, আমাদের বানানো মশলার ২ চামচ, ২ চামচ জল । এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    ৪. এবার একটি পাত্রে নিয়ে নিতে হবে সরষের তেল । তেল সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ টি তেজপাতা, এরপর এর মধ্যে দিতে হবে ৭০০ গ্রাম পাতলা করে কাটা পেঁয়াজ । পেঁয়াজটা ১০ মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে, ভাজাটা তাড়াতাড়ি করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন । পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হলে এর মধ্যে দিতে হবে ১ চা চামচ চিনি চিনি ।

  6. 6

    নোট – এখানে চিনি মিষ্টির জন্য নয় পেঁয়াজের রংটা যাতে বেশি ভালো হয় তাই জন্য ব্যবহার করা হয়েছে ।

  7. 7

    ৫. পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা । এবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ১ চা চামচ হলুদ গুঁড়ো ।

  8. 8

    ৬. আর একবার ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা মটনগুলি । ৫ থেকে ৭ মিনিট মটন গুলি খুব ভালো করে কষিয়ে নিতে হবে । মটন থেকে তেল ছাড়া শুরু হলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল । জল একেবারে বেশি দেবেন না বারে বারে অল্প করে জল দিতে হবে এবং কষিয়ে নিতে হবে । ( যখন দেখবেন জল থেকে তেল ছাড়া শুরু হচ্ছে তখন আবার জল দিয়ে দিতে হবে ) ।

  9. 9

    নোট – এভাবে বারবার জল দিয়ে মটন কষানোর জন্য পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মটন কষার গ্রেভি কিন্তু খুবই সুস্বাদু হয় ।

  10. 10

    ৭. যারা মটন করে প্রেসার কুকারে রান্না করে নিতে চান তাদের কিন্তু এই জল দেওয়ার পদ্ধতিটি কমপক্ষে ২ থেকে ৩ বার হলেও করে নিতে হবে । তাতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে এরপরে আপনারা মটন প্রেসার কুকারে দিয়ে ৩ থেকে ৪ টি সিটি মেনে নিতে পারেন । আর যারা হাড়িতেই মোটন কষিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রায় ৫০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগবে ।

  11. 11

    ৮. মটনটা ভালো করে কষানো হয়ে এবং ৯০% সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখার দইয়ের মিশ্রণ এবং আরো ১০ মিনিট ভালো করে মটন কষিয়ে নিতে হবে ।

  12. 12

    ৯. তাহলে আমাদের মটন কষা একদম তৈরি । সবশেষ উপর থেকে ছড়িয়ে দিতে হবে ৬ টি কাঁচা লঙ্কা চেরা, ১/২ চা চামচ গরম মশলা, হাতের কাছে ধনেপাতা থাকলে কিছু ধনেপাতা কুচি এবং ১ চামচ ঘি ।

  13. 13

    ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে গরম গরম মটন কষা ( Mutton Kosha Recipe ) টি পরিবেশন করুন । ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না ।

  14. 14

    অতনুর রান্নাঘর Atanur Rannaghar | মটন কষা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Mutton Kosha Recipe |

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab