Sujir Luchi Recipe in bengali | সুজির লুচি রেসিপি বানিয়ে নিন সহজ পদ্ধতিতে

30 min

Sujir Luchi Recipe in bengali | সুজির লুচি রেসিপি বানিয়ে নিন সহজ পদ্ধতিতে

বাঙালি হয়ে লুচির লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল গতানুগতিকভাবে লুচি না বানিয়ে একটু নতুন পদ্ধতিতে সুজির লুচি ( Sujir Luchi Recipe ) বানিয়ে নিতে হলে অবশ্যই এই সুজির লুচি ( Sujir Luchi Recipe ) রেসিপিটি দেখে নিতে হবে ।

30 min4 servings

Ingredients

  • ১ কাপ সুজি (১৫০ গ্রাম)
  • ৩ কাপ জল
  • ২ কাপ ( ২৫০গ্রাম ) ময়দা
  • ১ চা চামচ আজয়াইন
  • ২ চা চামচ তেল
  • ১ চা চামচ ঘি
  • ১/২ চা চামচ হিং
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ চিনি
  • তেল
  • ময়দা
  • তেল

Instructions

  1. 1

    সুজির লুচি ( Sujir Luchi Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. সুজির লুচি ( Sujir Luchi Recipe ) বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে ১ কাপ সুজি (১৫০ গ্রাম) । এবার এর মধ্যে ৩ কাপ জল গরম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    নোট – এখানে সুজি আর জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ । ১:৩ অনুপাতে এই সুজি এবং জল মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    ২. সুজি টা খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে ।

  5. 5

    ৩. এবার একটি পাত্রে ওই একই কাপের ১.৫ কাপ ময়দা নিয়ে নিতে হবে । এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আজয়াইন ( এটি দেওয়ার সময় হাতে একটু ঘষে দেবেন তাহলে এর গন্ধটা সুন্দরভাবে বের হয়) ।

  6. 6

    নোট – যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের এইভাবে লুচি রান্না করে খেলে অতটা সমস্যা হয় না ।

  7. 7

    ৪. এবার একটি ছোট প্যান এ ২ চা চামচ সাদা তেল, ১ চা চামচ ঘি, 1/২ চামচ হিং নিয়ে ভালো করে গরম করে নিতে হবে । হিং থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এই মিশ্রণ ময়দার মধ্যে দিয়ে নিতে হবে ।

  8. 8

    নোট – এইভাবে ময়দা মায়ান দিলে লুচি অনেকক্ষণ খাস্তা থাকে ।

  9. 9

    ৫. এরপর ময়দার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন এবং ১ চা চামচ চিনি । যেহেতু তেলটা গরম ছিল তাই প্রথমে একটি চামচ দিয়ে ময়দার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এর পরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । ( মেশানোর সময় চেষ্টা করবেন যাতে কোনরকম ডেলা না থাকে, যদি দেখেন ময়দা গুলো হাতে চাপলে হালকা হালকা লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ঠিকমত ময়ান দেওয়া হয়ে গেছে ) ।

  10. 10

    ৬. এবার যে সুজিত ভেজানো ছিলো সেটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এই সময় হাতে সুজি লেগে যাবে সে ক্ষেত্রে আরো ১ কাপ ময়দা দিয়ে মেখে নিতে হবে। ময়দা নরম করে মাখা হয়ে গেলে এর ওপরে আরো সামান্য একটু তেল দিয়ে ভালো করে ঠেসে মেখে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিট ।

  11. 11

    নোট – আপনারা ময়দার ওপরে সামান্য তেল দিয়েও রাখতে পারেন ।

  12. 12

    ৭. ময়দা দু’ভাগ করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এবং বেলার সুবিধার জন্য একটু গোল করে নিতে হবে । এবার খুব সামান্য ময়দা ছড়িয়ে ছোট ছোট করে রেখা লেচি গুলিকে বেলে নিতে হবে ( আপনারা চাইলে সামান্য তেল দিও ব্যবহার করতে পারেন ) বেলার সময় খেয়াল রাখবেন এটা যেন খুব পাতলা না হয় আবার খুব মোটাও না হয় ।

  13. 13

    ৮. এবার একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়ে গরম করে নিতে হবে ( তেল যেন খুব বেশি গরম না হয় মাঝারি থেকে একটু বেশি গরম হলেই হবে ) । এবার এর মধ্যে একে একে লুচি গুলি দিয়ে ভেজে নিতে হবে ।

  14. 14

    ৯. প্রথমে লুচি গুলো দেয়ার পর ৩ থেকে ৪ সেকেন্ড অপেক্ষা করে একটি জালি দিয়ে হালকা হালকা করে সবদিক টা চাপলে দেখবেন লুচি গুলো বলের মত ফুলে উঠবে । এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে অপরদিকটাও ভেজে নিতে হবে ।

  15. 15

    ১০. ভাজা হয়ে গেলে এটাকে একটি জালির সাহায্যে তুলে একটা পেপার টাওয়াল এর ওপরে রেখে দিতে হবে তাতে অতিরিক্ত তেলটা পেপারে টেনে নেবে । এখানে লুচি বেলার ৩০ সেকেন্ড পরে আপনারা লুচিগুলো ভেজে নেবেন সেক্ষেত্রে লুচি গুলো খুব ভালোভাবে ফুলবে ।

  16. 16

    গরম গরম এই ফুলকো সুজির লুচি ( Sujir Luchi Recipe ) পরিবেশন করুন ছোলার ডাল বা আলুর দমের সাথে।

  17. 17

    অতনুর রান্নাঘর Atanur Rannaghar সুজির লুচি রেসিপি বানিয়ে নিন সহজ পদ্ধতিতে | Sujir Luchi Recipe in Bengali

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab