Chingri Macher Malai Curry Recipe | সবথেকে সহজ ও কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি

45 min

Chingri Macher Malai Curry Recipe | সবথেকে সহজ ও কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি

আপনারা হয়তো চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছেন তবে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি ( Chingri Macher Malai Curry ) রান্না করলে আপনারা কিন্তু অবশ্যই অনেক প্রশংসা পাবেন ।

45 min4 servings

Ingredients

  • ১.২ কেজি গলদা চিংড়ি
  • স্বাদ মতো নুন
  • ১ চা চামচ হলুদ
  • ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  • ২০০ মিলি সরষের তেল
  • ৩০০ গ্রাম নারকেল কুড়ো
  • ৫০০ মিলি গরম জল
  • ১ চা চামচ গোটা কালো সরষে
  • ১ চা চামচ মৌরি
  • ১০ টি গোটা কাজু
  • ২০০ মিলি টক দই
  • জল
  • ২ টুকরো দারচিনি
  • ৪ টি লবঙ্গ
  • ৮ টি এলাচ
  • ৩০০ গ্রাম পিয়াঁজ বাটা
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  • ১ চা চামচ হলুদ
  • ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  • স্বাদ মতো নুন
  • ৫০০ মিলি গরুর দুধ
  • ১ চা চামচ গরমমসলা
  • ১ চা চামচ ঘি

Instructions

  1. 1

    চিংড়ি মাছের মালাইকারি ( Chingri Macher Malai Curry ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. চিংড়ি মাছের মালাইকারি ( Chingri Macher Malai Curry ) রান্না করার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে ১.২ কেজি গলদা চিংড়ি এবং প্রত্যেকটা চিংড়ির ওজন প্রায় ১৫০ গ্রাম মত, তাতে প্রায় ৭ থেকে ৮ পিস চিংড়ি মাছ হয়েছে ।

  3. 3

    ২. চিংড়ি মাছ কাটার পদ্ধতি – আপনারা যদি বাজার থেকে মাছ কেটে না আনেন, তাহলে বাড়িতে মাছ কাটার জন্য একটি কাঁচি দিয়ে মাথার ওপরে ধারালো অংশটা কেটে নিতে হবে, এরপর কেটে নিতে হবে মাছের চোখগুলি এবং সামনের দিকে সুরের অংশগুলি ( গোড়া থেকে ) । যে বড় দাঁড়াগুলি থাকে সেগুলিকে আপনারা চাইলে রাখতেও পারেন বা কেটেও দিতে পারেন ( এখানে এগুলি কাটা হয়নি ) । বড় পা গুলিকে সরিয়ে নিচের ছোট পা গুলি কেটে নিতে হবে । মাথার নিচের দিকেও কিছু ছোট ছোট পা থাকে সেগুলিকেও কেটে নিতে হবে । এরপর মাথার থেকে ওপরের খোলসের অংশটা ত্রিকোণ করে কেটে নিতে হবে এবং ভেতরের ময়লাটা বের করে দিতে হবে । ময়লাটা বের করার পর দেখবেন হলুদ মত একটা ঘিলু থাকে সেটা কিন্তু বের করবেন না এর সাধ দারুন আসে । এবার পিট বরাবর লম্বা করে খোলসটা (৮০ %) কেটে নিতে হবে । কাটার পর খোলস সরালে দেখবেন একটা লম্বা কালো ময়লার অংশ থাকে, একটা ছুরি বা টুথপেকের মাধ্যমে বের করে নিতে হবে । এরপর লেজের গোড়া থেকে একটা সূচালো অংশ থাকে সেটাও কেটে নিতে হবে, কাটার পরে চিংড়ি মাছ টাকে ভালো করে ধুয়ে নিতে হবে।

  4. 4

    ৩. চিংড়ি মাছের মালাইকারি ( Chingri Macher Malai Curry ) মেরিনেশন করার পদ্ধতি – মাছগুলিকে ম্যারিনেশন করার জন্য একটি পাত্রের নিয়ে নিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এরপর মাছের ওপরে ছড়িয়ে দিতে হবে । এক পাশে ভালো করে মাখিয়ে নিয়ে, উল্টোপাশেও একইভাবে এই মিশ্রণ ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তা, না হলে সাধ ভালো আসে না । এরপর ৩ থেকে ৪ মিনিট রেখে দিতে হবে ।

  5. 5

    ৪. এরপর একটি পাত্রে ২০০ মিলি সরষের তেল নিয়ে সেটাকে গরম করে নিতে হবে । গ্যাসের ফ্লেম মাঝারি রেখে, মাছগুলি একে একে এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে । মাছ ভাজার সময় প্রত্যেকটা পাশ ৩০ সেকেন্ডের বেশি ভাজবে না ।

  6. 6

    ৫. এবার একটি পাত্রে ৩০০ গ্রাম নারকেল কুড়িয়ে নিয়ে এর মধ্যে থেকে দুধ বের করে দেওয়ার জন্য দিয়ে দিতে হবে ৫০০ মিলি গরম জল । প্রথমে অর্ধেক জল দিয়ে মিশিয়ে নিতে হবে, এরপরে বাকি জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে । এবার একটা মিক্সিতে এটা দিয়ে পেস্ট করে নিতে হবে । এরপর একটি ছাঁকনির মাধ্যমে এর ভেতর থেকে দুধটা বের করে নিতে হবে । নারকেলের ওপরে চামচ দিয়ে চেপে চেপে বাকি দুধটা বের করে নিতে হবে ।

  7. 7

    নোট – নারকেলের বেঁচে থাকা অবশ্য গুলি আপনারা অন্য তরকারিতে ব্যবহার করতে পারেন ।

  8. 8

    ৬. এবার একটা মেক্সিতে নিয়ে নিতে হবে ১ চা চামচ কালো সরষে ( আপনারা চাইলে সাদা সরষে ব্যবহার করতে পারেন ), ১ চা চামচ মৌরি, ১০ থেকে ১২ গোটা কাজু, ২০০ গ্রাম টক দই, এবার সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে ।

  9. 9

    ৭. এবার চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে হবে ২ টুকরো দারচিনি, ৪ টে লবঙ্গ আর ৮ টি এলাচ । গরম মসলা গুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩০০ গ্রাম পেঁয়াজ বাটা । এই পেঁয়াজ গুলি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ভিতর এর পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ।

  10. 10

    নোট – আপনারা চাইলে এই সময় সামান্য চিনি ব্যবহার করতে পারেন, সে ক্ষেত্রে পেঁয়াজের রংটা আরো তাড়াতাড়ি চলে আসে ।

  11. 11

    ৮. পেঁয়াজের পরিমাণটা জল শুকিয়ে অনেকটা কমে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা রসুন বাটা । ১ থেকে ১.৫ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ কাঁচালঙ্কা বাটা, ২ থেকে ৩ মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  12. 12

    ৯. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার গ্যাসের ফ্লেম কমিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার আমাদের আগে থেকে তৈরি করা পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে । এরপর মেক্সির জার ধুয়েবাকি জলটা এর মধ্যে দিয়ে দিন ।

  13. 13

    ১০. এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ৫ থেকে ৭ মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন ।

  14. 14

    ১১. যখন দেখবেন মসলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের দুধ । এবার নারকেলের দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আরো ৫০০ মিলি গরুর দুধ ।

  15. 15

    ১২. আবারো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি রেখে ভেজে রাখা চিংড়ি মাছ গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । যে পাত্রে চিংড়ি মাছ গুলি রাখা হয়েছিল সেখানে যে অবশিষ্ট অংশগুলি থেকে যাবে সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ।

  16. 16

    ১৩. এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে চিংড়ি মাছগুলিকে গ্রেভি তে ভালো করে ফুটিয়ে নিতে হবে । মাছগুলি যত ফোটানো হবে গ্রেভীর রং তত গাড় হবে এবং ঘন হয়ে আসবে ।

  17. 17

    ১৪. সবশেষে এর ওপরে দিয়ে দিতে হবে ১ চা চামচ গরম মসলা, ১ চা চামচ ঘি । আরো একবার ভালো করে মিশিয়ে নিলেই চিংড়ি মাছের মালাইকারি ( Chingri Macher Malai Curry ) একদম তৈরি ।

  18. 18

    বাঙালির কাছে চিংড়ি মাছ মাছ না জলের পোকা সেটা বলাটা খুবই মুশকিল । তবে এরকম চিংড়ি মাছের মালাইকারি ( Chingri Macher Malai Curry ) পেলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল ।

  19. 19

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | সবথেকে সহজ ও কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি | Chingri Macher Malai Curry Recipe Bangla

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab
Calori App Free download Install