Palak Paneer Recipe in Bengali Restaurant Style | রেস্টুরেন্ট স্টাইলে পালক পানির রেসিপি

45 min

Palak Paneer Recipe in Bengali Restaurant Style | রেস্টুরেন্ট স্টাইলে পালক পানির রেসিপি

আপনারা অনেকেই হয়তো বাড়িতে পালক পনির ( Palak Paneer Recipe ) বানিয়েছেন তবে রেস্টুরেন্ট এর মত স্বাদ ঠিক আসে না । তবে এই রেসিপিটি দেখে রান্না করলে আপনারা খুবই সহজে খুবই সুস্বাদু পালক পনির বানিয়ে নিতে পারবেন ।

45 min4 servings

Ingredients

  • ৫০০ গ্রাম পনির
  • জল
  • ১/২ চা চামচ বেকিং সোডা
  • স্বাদমতো নুন
  • ১০ থেকে ১২ টি কাজু বাদাম
  • ২০০ গ্রাম পালং শাক
  • ৫ টি কাঁচা লঙ্কা
  • ১/২ লেবুর রস
  • ১ চা চামচ ঘি
  • ৩ চা চামচ সাদা তেল
  • ১ চা চামচ জিরা
  • ২ চা চামচ রসুন কুচি
  • ১ চা চামচ কুচোনো আদা
  • ১/২ চা চামচ হিং
  • ৩ টি বড়ো পিয়াঁজ কুচোনো
  • স্বাদমতো নুন
  • ১/২ চা চামচ হলুদ
  • ১/২ চা চামচ জিরা
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  • ২ টি বড়ো টমেটো কুঁচি
  • ১ চা চামচ কাসুরী মেথি পাতা
  • ১/২ চা চামচ চিনি
  • পনির
  • ১ চা চামচ মাখন
  • ১ চা চামচ ক্রিম

Instructions

  1. 1

    পালক পনির ( Palak Paneer Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. পালক পনির বানানোর জন্য প্রথমে ৫০০ পনির চৌকো করে কেটে নিতে হবে ।

  3. 3

    নোট – এখানে একটু ছোট করে কাটা হয়েছে আপনারা চাইলে অন্য আকারের বা বড় মাপের কেটে নিতে পারেন ।

  4. 4

    ২. এবার একটি পাত্রে জল গরম করে দিতে হবে । জলের মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ বেকিং সোডা ( এটা দেয়ার জন্য রংটা অনেক বেশি ভালো হয় ), ১ চা চামচ নুন, ১০ থেকে ১২ টি কাজুবাদাম ( আপনাদের যদি পালং শাকের তেতো ভাবটা একদম পছন্দ না হয় সে ক্ষেত্রে আরও বেশি কাজুবাদাম ব্যবহার করতে পারেন) ।

  5. 5

    ৩. ১.৫ থেকে ২ মিনিট কাজুবাদাম সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে হবে পালং শাক ( আগে থেকে ধুয়ে রাখতে হবে ) । পালং শাক যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে বরফ জল । ১.৫ থেকে ২ মিনিট পালং শাক সিদ্ধ হয়ে গেলে এগুলিকে একটি জালির মাধ্যমে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে ।

  6. 6

    ৪. এরপর অতিরিক্ত জল চেপে নিয়ে কাজুসহ পালং শাক মিক্সার এর মধ্যে দিয়ে দিতে হবে । এরপর দিয়ে দিতে হবে ৫ টি কাঁচালঙ্কা, ১/২ লেবুর রস । এরপর মিহি করে পেস্ট করে নিতে হবে ।

  7. 7

    নোট – এইভাবে করলে পালং শাকের রংটা খুব ভালো থাকে ।

  8. 8

    ৫. এবার একটি কড়ায় দিয়ে দিতে হবে ১ চা চামচ ঘি, ৩ চা চামচ সর্ষের তেল । তেল এবং ঘি একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ জিরে এবং ২ চা চামচ কুচানো রসুন। একটুও নেড়েচেড়ে ভেজে নিতে হবে ।

  9. 9

    ৬. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা কুচি এবং ১/২ চা চামচ হিং । এবার গ্যাসের ফ্লেম কম করে ১ থেকে ১.৫ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে ।

  10. 10

    ৭. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ টে পেঁয়াজকুচি । খুব বেশি লাল করে ভাজবেন না, একটু হালকা রং আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১/২ চা চামচ হলুদ, ১/২ চা চামচ জিরে, ১ চা চামচ ধোনে গুঁড়ো । এবার গ্যাসের ফ্লেম কমিয়ে ২ থেকে ৩ মিনিট ভালো করে ভেজে নিতে হবে ।

  11. 11

    ৮. মসলার কাঁচা ভাব চলে গেলে এবং তেল ছাড়া শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি বড় টমেটো কুচি । এরপর টমেটো ভালো করে রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পালং শাকের পেস্ট ।

  12. 12

    ৯. পালং আগে থেকেই সিদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না ৫ থেকে ৭ মিনিট এটাকে ভালো করে রান্না করে নিতে হবে মাঝারি ফ্লেমে । এরপর এর মধ্যে দিয়ে যেতে হবে ১ চা চামচ কস্তুরী মেথি পাতা । তেতো ভাব কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ চিনি । এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  13. 13

    ১০. মিশ্রণ থেকে একটু তেল ছাড়া শুরু হলে এর মধ্যে কেটে রাখা পনির গুলি দিয়ে দিতে হবে । এবার একটু মিশিয়ে নিতে হবে ।

  14. 14

    ১১. সবশেষে উপর থেকে দিয়ে দিতে পারেন ১ চা চামচ মাখন, ১ চা চামচ ক্রিম । আর একবার ভালো করে মিশিয়ে নিলে পালক পনির তৈরি ।

  15. 15

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | রেস্টুরেন্ট স্টাইলে পালক পানির রেসিপি | Restaurant Style Palak Paneer Recipe In Bengali

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab
Calori App Free download Install