Shorshe Rui Maach Recipe | সরষে রুই রেসিপি | রুই মাছের শর্ষে ঝাল

40 min

Shorshe Rui Maach Recipe | সরষে রুই রেসিপি | রুই মাছের শর্ষে ঝাল

সরষে রুই ( Shorshe Rui Maach Recipe ) আপনারা বাড়িতে হয়তো অনেকবার বানিয়েছেন তবে হোটেল বা রেস্টুরেন্টে কিভাবে সর্ষে রুই তৈরি হয় তার গ্রেভি হয় স্মুথ এবং রং আসে খুবই সুন্দর | তাই হোটেল বা রেস্টুরেন্ট এর মত সরষের ওই রান্না করতে হলে অবশ্যই এই রেসিপিটি দেখে নিতে হবে এবং অনুসরণ করতে হবে এখানে দেওয়ার টিপস গুলি ।

40 min4 servings

Ingredients

  • ১ কেজি রুই মাছ
  • ২ চা চামচ সরষের তেল
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • স্বাদমতো নুন
  • ৭৫ গ্রাম কালো সরষে
  • ১৫০ গ্রাম সাদা সরষে
  • ১ চা চামচ পোস্ত
  • ১০০ গ্রাম নারকেল কুড়ো
  • ৫ টি কাঁচা লঙ্কা’
  • জল
  • ১ চা চামচ সরষের তেল
  • মিহি ভাবে বেটে নিয়ে ছেঁকে নিতে হবে
  • ১০০ মিলি সরষের তেল
  • ১/২ চা চামচ কালোজিরে
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ২ টি ছোট টমেটোর বাটা
  • স্বাদমতো নুন
  • ১ টি টমেটো
  • ২ টি কাঁচা লঙ্কা

Instructions

  1. 1

    সরষে রুই রেসিপি ( Shorshe Rui Maach Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. সরষের রুই বানানোর জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে এক কেজি রুই মাছ, এখানে পিসগুলি বড় নেয়া হয়েছে তাই এক কেজি ৬ পিস করে কাটা হয়েছে |

  3. 3

    ২. মাছ গুলি মেরিনেশন করার জন্য ২ চা চামচ সরষের তেল, ১ চা চামচ হলুদ এবং লবণ মাখিয়ে নেওয়া হয়েছে ( আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছ ব্যবহার করতে পারেন ) |

  4. 4

    ৩. মসলা বানানোর জন্য ৭৫ গ্রাম কালো, ১৫০ গ্রাম সাদা সরষে, ১ চা চামচ পোস্ত এবং ১০০ গ্রাম নারকেল কুঁড়ো এছাড়া ঝালের জন্য ৫ টি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে । এরপর সামান্য জল দিয়ে সমস্তটা মিশিয়ে নিতে হবে । পেস্ট করার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ সরষের তেল । এবার ভালো করে মিশিয়ে এগুলোকে মিক্সেতে দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে ।

  5. 5

    ৪. রেস্টুরেন্টের মত স্মুথ গ্রেভি বানানোর জন্য এই মিশ্রণটিকে একবার চা ছাকনা দিয়ে ছেকে নিতে হবে । তাহলে সর্ষের খোলা এবং নারকোলের অবশিষ্ট অংশ আলাদা হয়ে যাবে । ছেকে নেয়ার সময় আরও কিছুটা জল ব্যবহার করতে হবে, যাতে মিশ্রণ থেকে বেশিরভাগ অংশটাই আমরা পেয়ে যেতে পারি ।

  6. 6

    ৫. এবার মাছগুলি ভাজার জন্য একটি কড়াই এ নিতে হবে ১০০ মিলি সরষের তেল, তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা মাছগুলি । মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না যখন এক দিকটা হালকা লাল রং এসে যাবে তখন অপর দিকটাও একই রকম ভাবে ভেজে নিতে হবে, এরপর মাছ গুলি তুলে রাখতে হবে ।

  7. 7

    ৬. এবার এই একই মাছ ভাজা সরষের তেলে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ কালোজিরা, একটু গন্ধ বেরোনো শুরু হলে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা রসুন বাটা, এবার গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ।

  8. 8

    ৭. ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো । এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি ছোট টমেটো বাটা এবং স্বাদমতো নুন । এবার গ্যাসের ফ্লেম কমিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে আসছে । যখন দেখবেন টমেটো পেস্টটা দানা দানা হয়ে এসেছে তখন বুঝবে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে ।

  9. 9

    ৮. এবার আমাদের আগে থেকে তৈরি করে রাখা সরষে এবং নারকোলের পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার গ্যাসের ফ্লেম মাঝারি করে সাত থেকে আট মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ।

  10. 10

    ৯. এরপর গার্নিশের জন্য একটি টমেটো লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে । সবশেষে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলি ।

  11. 11

    ১০. মাছ গুলি বড় সাইজের হলে বারবার করে উল্টানোর চেষ্টা করবেন না তাতে মাছগুলি ভেঙে যেতে পারে, করায় ধরে একটু নাড়ালে মাছগুলি গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যাবে ।

  12. 12

    ১১. এই সময় যদি মনে হয় গ্রেভিটা অনেকটা কম আছে সেক্ষেত্রে আরও সামান্য জল ব্যবহার করতে পারেন । গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়ে এই গ্রেভি টাকে ফুটতে দেবেন । তাহলেই দেখবেন আস্তে আস্তে একটা সুন্দর রং আসবে এবং গ্রেভি থেকে তেল ছেড়ে দিতে শুরু করবে |

  13. 13

    ১২. যখন গ্রেভিটা অনেকটা কমে সেমি গ্রেভি হয়ে আসবে তখন গার্নিসের জন্য উপর থেকে কয়েকটা কাঁচালঙ্কা চিরে ছড়িয়ে দিতে হবে ।

  14. 14

    ১৩. আপনারা যদি নারকোল না পান বা নারকোলের পেস্ট বানিয়ে নিতে সমস্যা হয় সেক্ষেত্রে বাজার থেকে যে নারকলের দুধ কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন ।

  15. 15

    ব্যাস তাহলেই রেস্টুরেন্টের মতো সরষে রুই পরিবেশনের জন্য একদমই প্রস্তুত । গরম গরম ভাতের সাথে এরকম সরষে রুই ( Shorshe Rui Maach Recipe ) পেলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল ।

  16. 16

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | সরষে রুই রেসিপি | রুই মাছের শর্ষে ঝাল | Shorshe Rui Maach Recipe

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab