Niramish Cholar Dal Recipe Bengali | সহজ নিরামিষ ছোলার ডাল রেসিপি

25 min

Niramish Cholar Dal Recipe Bengali | সহজ নিরামিষ ছোলার ডাল রেসিপি

বাড়িতে খুব সহজে কম উপকরণ দিয়ে একদম পারফেক্ট নিরামিষ ছোলার ডাল ( Cholar Dal Recipe ) বানাতে হলে অবশ্যই এই রেসিপিটি দেখে নিতে হবে ।

25 min4 servings

Ingredients

  • ৫০০ গ্রাম ছোলার ডাল
  • ১ চা চামচ হলুদ
  • ২ টি কাঁচা লঙ্কা
  • স্বাদ মতো নুন
  • ২ টি কাঁচা লঙ্কা
  • ৬ টি ছোট টুকরো আদা
  • ১ চা চামচ হলুদ
  • ১ চা চামচ গরমমসলা
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  • ১০০ মিলি সরষের তেল
  • ১ চা চামচ ঘি
  • ১ কাপ নারকেল কুঁচি
  • ৫ টা কাজু
  • ১০ টি কিশমিশ
  • ১ টি তেজ পাতা
  • ৪ টি গোটা শুকনো লঙ্কা
  • ৪ টি এলাচ
  • ৩ টি লবঙ্গ
  • ১ চা চামচ গোটা জিরা
  • ১ চা চামচ আদা কুঁচি
  • ১ চা চামচ হিং
  • জল
  • ১ চা চামচ চিনি
  • স্বাদ মতো নুন
  • ১ চা চামচ ঘি

Instructions

  1. 1

    ছোলার ডাল ( Cholar Dal Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. ছোলার ডাল ( Cholar Dal Recipe ) বানানোর জন্য নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম ছোলার ডাল । এগুলিকে ভালো করে ধুয়ে ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে । এবার প্রেশার কুকারে ছোলা গুলি জলসহ দিয়ে দিতে হবে ( এখানে ডাল এবং জলের অনুপাত ১:৩ রাখতে হবে মানে আপনারা যদি ১ কাপ ডাল দেন তাহলে ৩ কাপ জল ব্যবহার করবেন ) ।

  3. 3

    ২. যখন ছোলার ডাল ( Cholar Dal Recipe ) গুলি সিদ্ধ হবে তখন ওপরে কিছু ফেনা কেটে আসবে একটি হাতার মাধ্যমে এই ফেনা গুলি তুলে ফেলে দিতে হবে কারণ এগুলো হলো ডালের অবিশুদ্ধি ।

  4. 4

    ৩. এবার ছোলার ডাল ( Cholar Dal Recipe ) এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ঝালের জন্য ২ টি কাঁচালঙ্কা চেরা এবং স্বাদমতো নুন, এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ২ থেকে ৩ টি সিটি দিয়ে নিতে হবে ।

  5. 5

    ৪. একটি মিক্সিতে ২ টি কাঁচালঙ্কা এবং ৬ টি আদার টুকরো নিয়ে, সামান্য জল দিয়ে পেস্ট করে দিতে হবে, এবার একটি পাত্রে এটি ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ গরম মসলা, ১ চা চামচ ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই মসলা তৈরি ।

  6. 6

    ৫. প্রেসার কুকারে সেটি পড়ে গেলে হ্যান্ডেলের আংটা টা খুলে দিতে হবে কিছুক্ষণ পরে নিজে থেকেই ঢাকনা খুলে যাবে ।

  7. 7

    ৬. এবার একটি কড়াই তে ১০০ মিলি সরষের তেল এবং ১ চা চামচ ঘি নিয়ে একটু গরম করে দিতে হবে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ কাপ নারকেল কুচি, এবার একটু ভেজে নিতে হবে ।

  8. 8

    ৭. নারকেলের রং একটু পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৫ টি কাজু এবং ১০ টি কিসমিস, ১ থেকে ১.৫ মিনিট ভেজে সবটা অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে ।

  9. 9

    ৮. এবার ওই একই তেলে ফোরোন হিসাবে দিয়ে দিতে হবে ১ টি তেজপাতা, ৪ টি গোটা শুকনো লঙ্কা, ৪ টি এলাচ, ৩ টি লবঙ্গ, ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ আদা কুচি এবং খুব সামান্য হিং, এবার একটু মিশিয়ে নিতে হবে ।

  10. 10

    ৯. যখনই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন মসলার মিশ্রণ এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার গ্যাসের ফ্লেম মাঝারি করে ৫ থেকে ৭ মিনিট খুব ভালো করে এই মসলা কষিয়ে নিতে হবে, তা না হলে মসলার কাচা গন্ধ যাবে না ।

  11. 11

    ১০. মশলা থেকে তেল ছাড়া শুরু হলে সিদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার একবার ভালো করে এটা মিশিয়ে দিতে হবে । মিশানোর পর যদি আপনারা মনে করেন আরো একটু জল দেবেন তাহলে দিয়ে দিতে পারেন ।

  12. 12

    ১১. এরপর মিষ্টির জন্য দিয়ে দিতে হবে ১ চা চামচ চিনি, স্বাদমতো নুন, এবার ৫ থেকে ৭ মিনিট ভালো করে ডাল রান্না করে নিতে হবে ।

  13. 13

    ১২. রান্না করার সময় দু-তিন মিনিট পরে যখন ডাল ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ টে কাঁচা লঙ্কা চেরা, এবং আগে থেকে ভেজে রাখা নারকোল, কিসমিস এবং কাজু ।

  14. 14

    ১৩. গ্যাস বন্ধ করার আগে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ১ চা চামচ ঘি । ছোলার ডালে একটু বেশি জল থাকতেই এটা নামিয়ে নিতে হবে কারণ এটি ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায় ।

  15. 15

    তাহলে ছোলার ডাল ( Cholar Dal Recipe ) তৈরি এরকম ছোলার ডাল ছোলার ডাল ( Cholar Dal Recipe ) গরম গরম লুচির সাথে পরিবেশন করলে তো আর কোন কথাই নেই ।

  16. 16

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | Niramish Cholar Dal Recipe Bengali | সহজ নিরামিষ ছোলার ডাল রেসিপি

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab