Restaurent Stye Butter Chicken Recipes Bangla | রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন

55 min

Restaurent Stye Butter Chicken Recipes Bangla | রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন

বাটার চিকেন অনেকভাবেই তৈরি করা যায় । তবে এই রেসিপি দেখে রান্না করলে আপনারা বাড়িতেই খুব সহজে কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মত বাটার চিকেন ( Butter Chicken Recipes ) ।

55 min4 servings

Ingredients

  • ৫০০ গ্রাম চিকেন
  • স্বাদমতো নুন
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ১/২ লেবুর রস
  • ১০০ মিলি সরষের তেল
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ১/২ চা চামচ বিটনুন
  • ১ চা চামচ গরমমসলা
  • ১ চা চামচ কাসুরী মেথি গুঁড়ো
  • ৩ চা চামচ টক দই
  • সরষের তেল
  • ১/২ চা চামচ ঘি
  • ৩ চা চামচ সাদা তেল
  • ৩ টি এলাচ
  • ৩ টি লবঙ্গ
  • ৫০০ গ্রাম টমেটো
  • ১ টি পিয়াঁজ পাতলা করে কাটা
  • ৩ টি শুকনো লঙ্কা
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • স্বাদমতো নুন
  • ১০০ গ্রাম কাজু বাদাম
  • ৩ চা চামচ মাখন
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ১ চা চামচ ধোনেগুঁড়ো
  • ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • স্বাদমতো নুন
  • ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  • ১ চা চামচ কাসুরী মেথি গুঁড়ো
  • ২ চা চামচ ক্রিম
  • ২ ফোটা কেওড়া জল
  • ২ চা চামচ মধু

Instructions

  1. 1

    বাটার চিকেন ( Butter Chicken Recipes ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. বাটার চিকেন বানানোর জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে ৫০০ গ্রাম বোনলেস চিকেন ( আপনারা চাইলে হার সহ চিকেন ব্যবহার করতে পারেন ) ।

  3. 3

    ২. বাটার চিকেন ( Butter Chicken Recipes ) মেরিনেশন – চিকেন মেরিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন ২ চা চামচ আদা রসুন বাটা, ১/২ লেবুর রস, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার এটাকে কম করে ১৫ মিনিট রেখে দিতে হবে আপনাদের হাতে সময় থাকলে ১ ঘন্টাও রাখতে পারেন ।

  4. 4

    নোট – এই প্রথম পদ্ধতিতে আমরা আসলে চিকেন টিক্কা বানিয়ে নিচ্ছি ।

  5. 5

    ৩. এরপর একটি পাত্রে নিয়ে নিতে হবে ১০০ মিলি সরষের তেল । এতে দিয়ে দিতে হবে ২ চা চামচ কাশ্মীরে লঙ্কার গুঁড়ো । এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  6. 6

    নোট – কাশ্মীরি লঙ্কার গুলো তেলে দিলে রংটা খুবই ভালোবাসে আলাদা করে কোন কৃত্রিম রং ব্যবহার করতে হয় না ।

  7. 7

    ৪. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ বিট নুন, ১ চা চামচ গরম মসলা, ১ চা চামচ কচুরি মেথি গুঁড়ো, ৩ চা চামচ টক দই ( দই থেকে জল বের করে নিতে হবে ) । এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মেরিনেট করা চিকেন গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  8. 8

    নোট – চিকেনে লবণ দেওয়া ছিল তাই একটু জল ছাড়বে চিকেন গুলি দেওয়ার আগে জলটা ঝড়িয়ে নিতে হবে তা না হলে এই মিশ্রণ পাতলা হয়ে যাবে ।

  9. 9

    ৫. এবার একটি প্যানে ( গ্রিলড প্যান ) ব্রাশে করে সরষের তেল মাখিয়ে নিতে হবে যেহেতু মেরিনেশন তেল আছে তাই খুব বেশি তেল প্রয়োজন পড়বে না। এবার মেরিনেট করা চিকেন গুলি এই প্যান এর মধ্যে দিয়ে দিতে হবে ।

  10. 10

    ৬. ১ থেকে ১.৫ মিনিট অপেক্ষা করে চিকেন গুলিকে উল্টে দিয়ে অপর পাশটাও গ্রিল করে নিতে হবে । চিকেন গুলি বারবার উল্টালে কিন্তু রং ভালো আসবে না। ৯০ শতাংশ সিদ্ধ হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে ।

  11. 11

    নোট – আপনাদের কাছে গ্রিলড প্যান না থাকলে যে কোন ননস্টিকের প্যান ব্যবহার করতে পারেন ।

  12. 12

    ৭. যেহেতু চিকেন টিক্কা তন্দুরে বানানো হয় তাই একটি কাঠ কয়লা নিয়ে সেটাকে গ্যাসে দিয়ে গরম করে নিতে হবে । এরপর চিকেন টিক্কাগুলির মধ্যে একটি অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপরে এই কয়লাটা রেখে দিতে হবে । এরপর কয়লার উপর থেকে ১/২ চা চামচ ঘি ছড়িয়ে দিতে হবে, এরপরে ঢাকনা দিয়ে ১ মিনিট রেখে দিতে হবে ।

  13. 13

    ৮. এবার একটি কড়ায় দিয়ে দিতে হবে ৩ চা চামচ সাদা তেল, ৩ টি এলাচ, ৩ টি লবঙ্গ এবং আগে থেকে চৌকো করে কেটে রাখা ৫০০ গ্রাম টমেটো । এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে টমেটোগুলি রান্না করে নিতে হবে ।

  14. 14

    ৯. এরপর দিয়ে দিতে হবে ১ টি পেঁয়াজ পাতলা করে কাটা, ৩ টি শুকনো লঙ্কা, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন । একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১০০ গ্রাম কাজু ( কাজু আগের থেকে জলে ভিজিয়ে রাখতে হবে এরপরে জল থেকে তুলে এগুলি দিতে হবে ) ।

  15. 15

    ১০. এরপর মসলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলি ভালো করে নরম হয়ে আসছে । এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ৮ থেকে ১০ মিনিট রান্না করে নিতে হবে । এইভাবে করলে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কাঁচা গন্ধ একদমই বেরোবে না ।

  16. 16

    ১১. ভালো করে রান্না হয়ে গেলে এই মিশ্রণ ঠান্ডা করে মেক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে । এরপরে একটি ছেকনি দিয়ে এই গ্রেভি টাকে ভালো করে ছেঁকে নিতে হবে ।

  17. 17

    নোট – গ্রেভিটা ভালো করে না ছেকে নিলে কিন্তু বাটার চিকেনের আসল যে স্বদ সেটা খুব ভালো আসবে না । তাই একটু ধৈর্য ধরে এই মিশ্রণটা ছেকে নিতে হবে ।

  18. 18

    ১২. এবার একটি প্যানে ৩ চা চামচ মাখন নিয়ে নিতে হবে । বাটার একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ আদা রসুন বাটা । এরপর গ্যাসের ফ্লেম কম করে ৩০ থেকে ৪০ সেকেন্ড খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে ।

  19. 19

    ১৩. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরা গুঁড়ো আর স্বাদমতো নুন । এরপর এরমধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট এবং বাকিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার ঢাকনা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে ।

  20. 20

    ১৪. চিকেন টিকার বড় পিস মাঝারি সাইজের করে কেটে নিতে হবে । এরপর চিকেন গুলি গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম টা কমিয়ে রাখতে হবে ।

  21. 21

    ১৫. ঢাকনা খুললে বাটার চিকেন ফ্রাই ( Butter Chicken Recipes ) তৈরি সবশেষে দিয়ে দিতে হবে ১ চা চামচ কস্তুরী মেথি গুঁড়া, ১ চামচ এলাচ গুঁড়ো, ২ চা চামচ ক্রিম এবং ২ ফোঁটা কেওড়া জল, ১ চা চামচ মধু ( মধু না থাকলে চিনি ব্যবহার করতে পারেন ) । একবার ভালো করে মিশিয়ে নিন ।

  22. 22

    ব্যাস তাহলেই রেস্টুরেন্ট এর মত বাটার চিকেন ( Butter Chicken Recipes ) একদম তৈরি ।

  23. 23

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | Restaurent Styel Butter Chicken Recipes Bangla | রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab