Kashmiri Mutton Rogan Josh Recipe | কাশ্মীরি মটন রোগান জোশ এর সবথেকে সহজ পদ্ধতি

দর্শকদের অনুরোধে আজকের রেসিপি কাশ্মীরি মটন রোগান জোশ । খুব সহজে বাড়িতে আপনারা খুব সুস্বাদু এই রেসিপি বানিয়ে নিতে পারবেন এই কাশ্মীরি মটন রোগান জোশ রেসিপি ( Kashmiri Mutton Rogan Josh ) দেখে । তার জন্য অবশ্যই অনুসরণ করতে হবে সাথে দেওয়া টিপস গুলি ।
Ingredients
- ১৫০ মিলি সরষের তেল
- ২ টি দারচিনি টুকরো
- ৪ টি এলাচ
- ৭ টি লবঙ্গ
- ১ চা চামচ হিং
- ৭০০ গ্রাম মটন
- ২ চা চামচ আদা রসুন বাটা
- স্বাদমতো নুন
- ২ চা চামচ ধনে গুঁড়ো
- ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ৪ টি ব্যদগি
- ৩০০ গ্রাম টক দই
- ১/২ কেশর
- ১ চা চামচ মৌরি গুঁড়ো
- ১৫ গ্রাম রাতন জোট
- ১ চা চামচ ঘি
- গরম জল
Instructions
- 1
--- কাশ্মীরি মটন রোগান জোশ ( Kashmiri Mutton Rogan Josh ) রান্নার পদ্ধতি ---
- 2
১. কাশ্মীরি মটন রোগান জোস বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিতে হবে ১৫০ মিলি সরষের তেল ( আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সরষের তেলে স্বাদ সব থেকে ভালো হয় ) ।
- 3
২. তেল একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কতগুলি গরম মসলা, যেমন ২ টি দারচিনি, ৪ টি এলাচ, ৭ টি লবঙ্গ এবং ১ চা চামচ হিং ।
- 4
৩. গরম মসলা গুলি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ৭০০ গ্রাম মটন । ৪ থেকে ৫ মিনিট আর অন্য কিছু না দিয়ে ভালো করে মটনটাকে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না একটা বাদামি রং চলে আসছে ।
- 5
৪. এরপর এরমধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা রসুন বাটা । একবার ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ২ চামচ ধনে গুঁড়ো রঙের জন্য ১ চা চামচ কাশ্মীরে লঙ্কার গুঁড়ো । এখানে আর অন্য কোন মসলা দেওয়ার প্রয়োজন নেই । ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মতো রেখে দিতে হবে । এই সময় গ্যাসের ফ্লেম টা কমিয়ে দিতে হবে ।
- 6
৫. দইয়ের মিশ্রণ বানানোর জন্য আগে থেকে ৪ টে ব্যদগি শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে । ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখলেই হবে । এরপর একটি মিক্সিতে এগুলি দিয়ে এবং অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে ।
- 7
নোট – এখানে লঙ্কার ভেতর থেকে বীজ গুলি বের করে নেয়া হয়েছে আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বীজগুলি রেখেও দিতে পারেন ।
- 8
৬. এবার একটি পাত্রে নিয়ে নিতে হবে ৩০০ গ্রাম টক দই ( খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয় ) । এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কেশরের দানা ( আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ), ১চা চামচ মৌরিগুড়ো এবং লঙ্কার পেস্ট । এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 9
নোট – আপনারা চাইলে এই মিশ্রণে আদার গুড়ো ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমরা আদা রসুন বাটা ব্যবহার করেছি তাই আদার গুড়ো ব্যবহার করা হয়নি ।
- 10
৭. ঢাকনা খুলে দেখতে পাবেন মসলাগুলো খুব ভালো করে রান্না হয়ে গেছে এবং মটন থেকে জল ছেড়ে দিয়েছে । এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখার দইয়ের মিশ্রণ। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব ভালো করে দইয়ের সাথে মটন মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট এইভাবে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ।
- 11
নোট – আপনারা যদি প্রেসার কুকারে রান্না করতে চান সেক্ষেত্রে এই সময় প্রেসার কুকারে মটন গুলিকে দিয়ে তিনটি সিটি মেরে নিতে হবে ।
- 12
৮. এবার একটা ছোট্ট প্যানে নিয়ে নিতে হবে ১ চা চামচ ঘি । ঘি টা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিয়ে দিতে হবে ১৫ গ্রাম রতন জোট । ঘি এর মধ্যে দেওয়ার পরে দেখবেন এগুলি থেকে একটা সুন্দর লাল রঙ বেরিয়ে আসবে ।
- 13
নোট – আপনারা যদি রতন জোট পান সেক্ষেত্রে ঘি এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে পারেন ।
- 14
নোট – রতন জোট হল অ্যালকেনা নামক গাছের শিকড়, এই গাছের শিকড়ের কিছু বিশেষ উপকারিতা রয়েছে যেমন এটা শরীর গরম রাখে এছাড়া যাদের চুল পড়ে যায় বা ত্বক এর জন্য এটা বেশ উপকারী ।
- 15
৯. ঢাকনা খোলার পরে মটনের মধ্যে এই রতন জোট গুলিকে ছেঁকে নিয়ে অবশিষ্ট ঘি টা এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার ভালো করে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা রং চলে আসবে । এরপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে রংটা খুব ভালো করে মটনের মধ্যে মিশে যায় ।
- 16
১০. এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল । খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, এখানে মটন প্রায় ৬০ শতাংশ মতো সিদ্ধ হয়ে গেছে । আবারো ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিতে হবে । যেহেতু এখানে প্রেশার কুকার ব্যবহার করা হয়নি সম্পূর্ণ মটনটা রান্না করে নিতে সময় লাগবে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ১০ মিনিট ।
- 17
এরপর ঢাকনাটা খুললে মটন রোগান জোশ পরিবেশনের জন্য একদমই তৈরি । গতানুগতিক একই রকমের মটনের রেসিপি থেকে অন্যরকম কাশ্মীরি মটন রোগান জোশ ( Kashmiri Mutton Rogan Josh ) এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করার অনুরোধ রইল ।
Cook it from the original
This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.
Open the recipe on atanurrannagharrecipe.com