Aloo Paratha Recipe Bengali | আলু পরোটা রেসিপি সঠিক নিয়ম ও মাপের সাথে সহজ পদ্ধতি

খুব সহজ ভাবে একদম পারফেক্ট আলু পরোটা ( Aloo Paratha Recipe Bengali ) বানিয়ে নিতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি । সাথে এটা কি দিয়ে খেতে ভালো লাগবে সেটাও এখানে দেখানো হবে ।
Ingredients
- ৩০০ গ্রাম আলু
- ৫০০ গ্রাম আটা
- ১ চা চামচ আজওয়াইন
- ২ চা চামচ নুন
- ২ চা চামচ ঘি
- জল
- ১ চা চামচ গোটা ধনে
- ১/২ চা চামচ গোটা জিরা
- ১ চা চামচ আদা কুচি
- ১ টি পিয়াঁজ
- ১ চা চামচ কাঁচা লঙ্কা কুঁচি
- ২ চা চামচ বানানো মসলা
- ১/২ চা চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো
- ১ চা চামচ কালো নুন
- স্বাদমতো নুন
- ধনে পাতা
- ১/২ চা চামচ মাখন
- ঘি
- ১ চা চামচ চিনি
- ১/২ চা চামচ বিটনুন ,ভাজা জিরে গুঁড়ো ও ধনে পাতা
Instructions
- 1
আলু পরোটা ( Aloo Paratha Recipe Bengali ) রান্নার পদ্ধতি
- 2
১. প্রথমে ৩০০ গ্রাম আলুর খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়েছে । এরপর আলুগুলি সিদ্ধ হয়ে গেলে এগুলিকে বের করে ঠান্ডা করে নিতে হবে ।
- 3
২. আটার ডো বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম আটা । অনেকেই আছেন যারা ময়দান মিশান তারা এখানে সামান্য ময়দান মিলিয়ে নিতে পারেন । এর মধ্যে দিতে হবে ১ চা চামচ এরপর ফাটাঘাটে গোল করে একটা ভিজে কাপড় দিয়ে আজওয়াইন ( এটা দেওয়ার সময় হাতে একটু ঘষে নিতে হবে তাতে এর গন্ধটা ভালো আসে ) । এরপর দিতে হবে ২ চা চামচ নুন এবং ২ চা চামচ ঘি ( আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন ) এরপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 4
৩.ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। একবারে বেশি জল দেবেন না ২ থেকে ৩ বারে জল দিয়ে আটা মেখে নেবেন । এখানে আটাটা একটু নরম করেই মেখে নিতে হবে । আটা মাখা হয়ে গেলে একটা গোল আকার মত করে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট এতে আটার মধ্যে থাকা গ্লুটিন এক্টিভেট হয়ে যায় ।
- 5
৪. এরপর সিদ্ধ করা আলুগুলি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে । পারফেক্ট আলু পরোটা ( Aloo Paratha Recipe Bengali ) বানানোর জন্য অবশ্যই আলুগুলিকে গ্রেট করে নিতে হবে ।
- 6
৫. আলুতে দেওয়ার জন্য দুটি মসলা ভেজে নিতে হবে সেগুলি হল ১ চা চামচ গোটা ধনে আর ১ চা চামচ গোটা জিরে । এগুলিকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে । এরপর একটা হামানদিস্তাই নিয়ে গুঁড়ো করে নিতে হবে (আপনারা চাইলে মিক্সি শিলনোড়া ব্যবহার করতে পারেন)। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই ।
- 7
৬. আলুর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কুচানো আদা, ১ টা বড় পেঁয়াজ কুচানো, ঝালের জন্য ১ চা চামচ কাঁচা লঙ্কা, বানানো গরম মসলা ২ চা চামচ, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ বিট নুন, স্বাদমতো সাদা নুন, সামান্য ধনেপাতা কুচি, সবশেষে ১/২ চা চামচ মাখন । মাখন দেওয়ার কারণে আলু মাখাটা খুবই স্মুথ হবে এবং যখন আলু পরোটা ( Aloo Paratha Recipe Bengali ) বানানো হবে তখন আলু গুলি হাতে লাগবে না এবং পরোটা গুলি শেখার সময় পরোটার মধ্যেও আলু লেগে থাকবে না এবং পরোটা গুলি ভালোভাবে ফুলে যাবে । সবকিছু ভালো করে মেখে নিতে হবে ।
- 8
৭. এবার আটাটাকে একটু লম্বা করে রোল করে নিতে হবে এতে লেচি কাটতে সুবিধা হয় । এবার একটু বড় মাপের করে চাকুর সাহায্যে লেচি কেটে দিতে হবে । এরপর হাত দিয়ে এগুলোকে একটু গোল করে নিতে হবে ।
- 9
৮. এরপর দু হাতের বুড়া আঙুল দিয়ে লেচের মাঝখানের অংশটাতে চেপে একটা বাটি মতো আকার করে নিতে হবে । এরপর পাশের অংশগুলি একটু আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে লম্বা করে নিতে হবে । মাঝখানটা কিন্তু বেশি পাতলা করবেন না । এরপর এর মধ্যে আলুর পুর ভরে পাশের অংশগুলি মাঝখানে এনে মুখগুলো বন্ধ করে এটাকে ভালো করে সিল করে নিতে হবে । এরপর হাতের সাহায্যে হালকা করে একটু গোল করে নিতে হবে ।
- 10
৯. বেলার জন্য প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিতে হবে এরপর লেচিটাকে রেখে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে যাতে ভেতরের আলুটা সবথেকে সমানভাবে ছড়িয়ে যায় । এরপর একটি বেলনার সাহায্যে হালকা হাতে সব দিকটা ভালো করে বেলে নিতে হবে, যাতে একটু বড় হয়ে যায় । একটু বড় হয়ে গেলে বেলনাটাকে পরোটার ওপরের দিকে নিয়ে নিচের দিকে টানতে হবে এবং নিচের দিকে টানার সময় ডান দিকটা হালকা একটু চেপে নিচের দিকে আনতে হবে কিভাবে তিন চার বার করলে দেখবেন পরোটা টা আরো একটু বড় হয়ে যাবে এবং একটা সুন্দর গোলআকার হয়ে যাবে ।
- 11
১০. এরপর সেকার জন্য একটা চাটুতে কিছু না দিয়ে প্রথমে এই পরোটা দিয়ে দিতে হবে । এরপর একটি খুন্তি দিয়ে এটার সব দিকটা একটু চেপে চেপে সেকা নিতে হবে । এক দিকটা সেকা হয়ে গেলে পরোটা উল্টে অপর পাশটাও একইভাবে সেকে নিতে হবে । এটা আপনাদের ততক্ষণ শিখতে হবে যতক্ষণ না পরোটার উপর দিকটা একটু লাল লাল হয়ে আসছে ।
- 12
১১. একটু লাল লাল হয়ে আসলে ১ চামচ ঘি দিয়ে পুরো পরোটা এক পাশে মাখিয়ে নিতে হবে । অপরদিকেও একই ভাবে ঘি লাগিয়ে দিতে হবে । আপনারা চাইলে মাখন বা সাদা তেল ব্যবহার করতে পারেন ।
- 13
১২. দইয়ের মিশ্রণ – প্রথম মিশ্রণ বানানোর জন্য দইয়ের সাথে সামান্য একটু চিনি মিশিয়ে নিতে হবে । দইয়ের দ্বিতীয় মিশ্রণ বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চ চামচ বিট নুন, ১/২ চা চামচ ভাজা জিরা গুঁড়ো এবং সামান্য ধনেপাতা কুচি । আপনারা চাইলে সামান্য চাট মসলা দিতে পারেন । এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে দইয়ের মিশ্রণ তৈরি ।
- 14
গরম গরম পরিবেশন করুন আলু পরোটা ( Aloo Paratha Recipe Bengali ) দই মিশ্রণের সাথে ।
- 15
অতনুর রান্নাঘর । AtanurRannaghar | আলু পরোটা রেসিপি সঠিক নিয়ম ও মাপের সাথে সহজ পদ্ধতি | Aloo paratha recipe bengali
Cook it from the original
This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.
Open the recipe on atanurrannagharrecipe.com