Paneer Malai Kofta Curry Recipe | পনির মালাই কোপ্তা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে

50 min

Paneer Malai Kofta Curry Recipe | পনির মালাই কোপ্তা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে

ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্টে কি করে এই মালাই কোপ্তা কারী ( Paneer Malai Kofta Curry Recipe ) রেসিপিটি বানানো হয় সেটাই দেখে নিন এই রেসিপিতে । আপনারা এই রেসিপি দেখে খুব সহজে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন মালাই কোপ্তা কারি ।

50 min4 servings

Ingredients

  • ৫০০ মিলি জল
  • ২ চা চামচ চারমগজ
  • ১০ থেকে ১২ টি কাজু
  • ৫ টি পিয়াঁজ
  • ২০০ গ্রাম পানির
  • ৫০ গ্রাম খোয়া
  • ৪ চা চামচ ময়দা
  • ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  • স্বাদমত নুন
  • ২ চা চামচ চিনি
  • ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  • ১ চা চামচ ঘি
  • ১ চা চামচ আদা কুঁচি
  • ১ চা চামচ কাঁচালঙ্কা কুচি
  • ২ চা চামচ কাঠবাদাম,কাজু ও কিশমিশ
  • ধনে পাতা কুচি
  • সাদা তেল
  • ১ টি জয়ত্রী
  • ১ চা চামচ জিরা
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  • ৩০০ মিলি দুধ
  • ২ চা চামচ চিনি
  • ১ চা চামচ ক্রিম
  • ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  • ১ চা চামচ মাখন

Instructions

  1. 1

    মালাই কোপ্তা কারী রান্নার পদ্ধতি ( Paneer Malai Kofta Curry Recipe )

  2. 2

    ১. মালাই কোফতা কারী বানানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নিতে হবে ৩০০ মিলি জল । এই জলের মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ চার মগজ, ১০ থেকে ১২ পিস কাজুবাদাম, মাঝারি মাপের ৫ টি পেঁয়াজ ( পেঁয়াজ গুলি কে মোটামুটি চার ভাগ করে নিলেই হবে খুব বেশি ছোট করে কাটার দরকার নেই ) । কাজু ও চারমগজের সাথে পেঁয়াজ গুলিকেও ভালো করে সিদ্ধ করে নিতে হবে । সিদ্ধ করার সময় দিয়ে দিতে হবে স্বাদমত মতো নুন । নুন টা দেওয়া হয়ে গেলে ১ থেকে ১.৫ মিনিট গ্যাস জোরে দিয়ে ভালো করে সবকিছু ফুটিয়ে নিতে হবে । পেঁয়াজ গুলিকে ফোটানোর সময় জলের মধ্যে একটু ফেনা কেটে আসে আপনার একটা চামচ দিয়ে এই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন । এগুলো মূলত পেঁয়াজের কস এগুলো না ফেলে দিলে পরে যখন দুধ ব্যবহার করা হবে তখন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে । ফেলা হয়ে গেলে ঢাকনা দিয়ে ৮ থেকে ১০ মিনিট এইভাবে রেখে সিদ্ধ করে নিতে হবে ।

  3. 3

    ২. কোফতা বানানোর জন্য আমাদের গ্রেট করে নিতে হবে ২০০ গ্রাম পনির । গ্রেটারি যে মাঝারি ফুটোগুলো থাকে সেই দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে । গ্রেট করার সময় পনির গুলোকে হাত দিয়ে একদিকেই ঘষা দিতে হবে এতে পনির গুলি তাড়াতাড়ি গ্রেট করা হয়ে যায় ।

  4. 4

    ৩. পনির গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৫০ গ্রাম খোয়া ক্ষীর ( যেকোনো মিষ্টির দোকানে আপনারা এটা সহজেই পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে আপনারা ২ থেকে ৩ চামোচ গুড়ো দুধ ব্যবহার করতে পারেন আর যদি খোয়া ক্ষীর পান তাহলে অবশ্যই সেটাই দিয়ে দেবেন ) । এরপর পনির আর খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে । মাখার সময় হাতের তালুর পিছনের অংশটা দিয়ে চেপে চেপে ভালো করে সম্পূর্ণ পনির টাকে মেখে নিতে হবে তাহলে পনির মাখা টা একদম স্মুথ হবে ।

  5. 5

    ৪. পেঁয়াজ কাজু আর ৪ মগজ ভালো করে সিদ্ধ হয়ে গেলে সেটাকে হাতার মাধ্যমে জল সহ তুলে মিক্সিতে নিয়ে নিতে হবে । এরপর এই সবকিছু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ।

  6. 6

    ৫. পনির আর খোয়ার মিশ্রণ এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ চা চামচ ময়দা, ২ চা চামচ কনফ্লাওয়ার, ২ চা চামচ চিনি, স্বাদমতো নুন, ১/২ চা চামচ গোলমরিচ গুড়ো, ১/২ চা চামচ এলাচ গুঁড়ো । এবার এই সব কিছুকে আরো একবার ভালো করে পনিরের সাথে মিশিয়ে মেখে নিতে হবে । পনিরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না একদম মসৃণ হয়ে যায় তা না হলে কিন্তু পনির গুলো ভাজার সময় ভেঙে যাবে । আপনারা চাইলে এইভাবে কোপ্তা রান্না করে নিতে পারেন তবে এখানে একটা স্টাফিং ব্যবহার করা হয়েছে ।

  7. 7

    ৬. এটা বানানোর জন্য একটা ননস্টিক প্যানে নিয়ে নিতে হবে ১ চা চামচ ঘী । ঘী একটু গরম হলে, এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা কুচি, ঝালের জন্য ১ চা চামচ কাঁচালঙ্কা কুচি । এবার সামান্য একটু ভেজে নিতে হবে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস ( ২ চা চামচ কাঠবাদাম, কাজু ও কিসমিস ) । গ্যাসের ফ্লেম কমিয়ে ১ থেকে ১.৫ মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে । ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনেপাতা কুচি । আরেকবার মিলিয়ে নিলেই স্টাফিং তৈরি । এরপর স্টাফিং টা অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ।

  8. 8

    ৭. গ্রেভি বানানোর জন্য একটা ননস্টিকের পাত্রে নিয়ে নিতে হবে সামান্য সাদা তেল । তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ১ টি জয়ত্রী, ১ গোটা জিরে । এই দুটি উপকরণ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা রসুন বাটা । এরপর আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে । এরপর দিয়ে দিতে হবে ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা । খুব ভালো করে এটা কেউ একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, কাজু ও চারমগজের পেস্ট । যে মিক্সিতে এটা পেস্ট করা হয়েছিল সেটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দেবেন, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  9. 9

    ৮. এরপর গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ৩০০ মিলি দুধ, ভালো করে একবার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ চিনি, স্বাদমতো নুন । আপনাদের কাছে যদি খোয়া বেঁচে গিয়ে থাকে তাহলে ১ চামচ খোয়া দিয়ে দিতে পারেন। সবকিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর ঢাকা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিতে হবে । এই সময় গ্যাসের ফ্লেম টাকে অবশ্যই কম রাখতে হবে ।

  10. 10

    ৯. অন্যদিকে এতক্ষণে স্টাফিং টাও ঠান্ডা হয়ে যাবে । যেহেতু স্টাফিং টা খুবই ঝরঝরে তাই এর মধ্যে সামান্য একটু পনিরমিশ্রণ নিয়ে মেখে নিতে হবে । এইভাবে করে নিলে স্টাফিং টা কোনভাবেই বাইরে বেরিয়ে আসবে না । এরপর কোপ্তা বানানোর জন্য পনিরের মিশ্রণ থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে । যেহেতু এটা খুবই মসৃণ তাই এটাকে হাত দিয়ে একটু গোল করে নিতে কোনই অসুবিধা হবে না ।

  11. 11

    ১০. পনির এর লেচি গোলাকার করে নিয়ে হাত দিয়ে একটু চেপে ফ্ল্যাট করে নিতে হবে । এরপর এর মাঝখানে দিয়ে দিতে হবে সামান্য স্টাফিং । এরপর পাশের অংশগুলি দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে । আবারো হাতের তালুতে ঘুড়িয়ে এটাকে সুন্দর করে গোল করে নিতে হবে । সবকটা লেচি পুর ভরে গোল করা হয়ে গেলে এগুলিকে ছাকা তেলে ভেজে নিতে হবে । ভাজার সময় গ্যাসের ফ্লেম টা অবশ্যই একদম কম রাখতে হবে তা না হলে এগুলি ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে ।

  12. 12

    ১১. একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এগুলো কে ভালো করে ভেজে নিতে হবে । ১ থেকে ১.৫ মিনিট পরে দেখবেন একটা সুন্দর রং আসা শুরু হয়ে যাবে এবং কোপ্তা গুলি উপরের দিকে ভেসে উঠবে । ভাজা হয়ে গেলে একটা চামচ বা হাতা দিয়ে এগুলি তুলে নিতে হবে ।

  13. 13

    ১২ . অন্যদিকে হোয়াইট‌ গ্রেভি ( Malai Kofta White Gravy ) ও এতক্ষণে তৈরি হয়ে যাবে‌ এবং তেলটা ওপরে ভেসে উঠবে । এরপর দিয়ে দিতে হবে ১ চা চামচ ফ্রেশ ক্রিম । আপনাদের কাছে যদি দুধের মালাই বা স্বর থাকে সেটাও অবশ্যই দিয়ে দেবেন । সবশেষে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ এলাচ গুঁড়ো, আর ১ চা চামচ মাখন । আর একবার ভালো করে মিশিয়ে নিলেই মালাই কোপ্তার ( Paneer Malai Kofta Curry Recipe ) গ্রেভি তৈরি । এরপর এই গ্রেভি ছড়িয়ে দিন কোপ্তার ওপরে ।

  14. 14

    তাহলে আমাদের মালাই কোপ্তা ( Paneer Malai Kofta Curry Recipe ) তৈরি । গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মালাই কোপ্তা ।

  15. 15

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | পনির মালাই কোপ্তা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Paneer Malai Kofta Curry Recipe Bengali

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab
Calori App Free download Install