Fish Butter Fry Recipe Bangla | ফিস ব্যাটার ফ্রাই ও সাথে টার্টার সস এর রেসিপি

40 min

Fish Butter Fry Recipe Bangla | ফিস ব্যাটার ফ্রাই ও সাথে টার্টার সস এর রেসিপি

এই ফিস ব্যাটার ফ্রাই ( Fish Butter Fry Recipe ) রেসিপিটি আপনারা অনেকেই হয়তো অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন । আর যদি না খেয়ে থাকেন তবে বাড়িতে খুব সহজে এই ফিস ব্যাটার ফ্রাই ( Fish Butter Fry Recipe ) রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটি দেখে নিতে হবে ।

40 min4 servings

Ingredients

  • জল
  • ১/২ চা চামচ চিনি
  • ১ চা চামচ ইস্ট
  • ১ টি ডিম
  • স্বাদমতো নুন
  • ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১৫০ গ্রাম ময়দা
  • ১০০ মিলি টক দই
  • ১ চা চামচ বেকিং খাবার সোডা
  • ১/২ চা চামচ বেকিং পাউডার
  • স্বাদমতো নুন
  • ১/২ চা চামচ চিনি
  • ১০০ গ্রাম ময়দা
  • জল
  • ১০০ গ্রাম মেয়োনিজ
  • ১/২ লেবুর রস
  • ১ টি ঘার্কিন ( এক ধরনের ছোট কচি শশা যা আচার বানাতে কাজে লাগে )
  • ২ চা চামচ গাজর
  • ২ চা চামচ কালো জলপাই
  • পার্সলে পাতা
  • মৌরি পাতা
  • স্বাদমতো নুন
  • ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ২ চা চামচ তেল
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • মৌরি পাতা
  • ১ চা চামচ চিলি ফ্লেক্স
  • পার্সলে পাতা
  • ১/২ লেবুর রস
  • ২ চা চামচ আদা রসুন বাটা

Instructions

  1. 1

    ফিস ব্যাটার ফ্রাই ( Fish Butter Fry Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. ব্যাটার – এটি বাড়ানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল । এরপর জলে ১ চামচ চিনি খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট ( এটা আপনারা যে কোন সুপারমার্কেটে পেয়ে যাবেন দাম মাত্র ১০ থেকে ১৫ টাকা ) । এবার এটাকে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  3. 3

    ২. ইস্ট ছাড়া, ফিস ব্যাটার ফ্রাই এর ( Fish Butter Fry Recipe ) ব্যাটার – ইস্ট ছাড়া এটি বানানোর জন্য একটি পাত্রে ১০০ মিলি টক দই নিয়ে তাতে দিয়ে দিতে হবে ১ চা চামচ বেকিং সোডা, ১/২ চা চামচ বেকিং পাউডার এবং স্বাদমতো নুন । এবার ভালো করে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করলেই দেখবেন দই ফার্মেন্ট হওয়া শুরু হচ্ছে ।

  4. 4

    ৩. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ চিনি এবং ১০০ গ্রাম ময়দা । দই এবং ময়দা ভালো করে মিশিয়ে দিতে হবে একটু শুকিয়ে আসলে এর মধ্যে সামান্য জল দিয়ে খুব তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোন ডেলা না থাকে । এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ।

  5. 5

    ৪. ইস্ট ফার্মেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ টি ডিম, স্বাদমতো নুন এবং ১/২ চা চামচ গোলমরিচ গুড়ো । সবকিছু একবার ভালো করে মিশিয়ে দিতে হবে ।

  6. 6

    ৫. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১৫০ গ্রাম ময়দা । একই পদ্ধতিতে ভালো করে মিশিয়ে নিতে হবে । শুখিয়ে আসলে একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । আপনারা যদি ইস্ট দিয়ে ব্যাটার বানান সে ক্ষেত্রে একটু ঘন ব্যাটার বানাতে হবে, এরপর এটা ঢেকে রেখে দিতে হবে ।

  7. 7

    ৬. মাছ গুলো মেরিনেট করার জন্য একটি ট্রেতে ২ চা চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো, সামান্য মৌরী পাতা কুচি ( বাজারে এটা সহজেই পাওয়া যায় ), ঝালের জন্য ১ চা চামচ চিলি ফ্লেক্স ( আপনারা চাইলে এখানে গ্রিন চিলি ও ব্যবহার করতে পারেন ), পার্সলে পাতা কুচি ( আপনারা চাইলে ধনেপাতা ও ব্যবহার করতে পারেন ), ১/২ চা চামচ লেবুর রস, ২ চা চামচ আদা রসুন বাটা, এবার সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  8. 8

    ৭. মেরিনেশন টাকে ট্রেতে ছড়িয়ে নিয়ে মাছগুলো এর উপরে দিয়ে একটু উল্টে পাল্টে ম্যারিনেশনটা মাছে লাগিয়ে নিতে হবে । ( এখানে ১৫ পিস পাতলা করে কাটা ভেটকি মাছ ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে যে কোন অন্য বোনলেস মাছ ব্যবহার করতে পারেন, যেমন‌ বোয়াল মাছ, আর মাছ, তবে ভেটকি মাছ দিয়ে করলে‌ স্বাদটা বেশ ভালো হয়, এবার ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে ।

  9. 9

    ৮. টার্টার সস – সস বানানোর জন্য ১০০ গ্রাম মেয়োনিজ নিয়ে তার মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ঘাকিন টুকরো ( এক ধরনের ছোট শশা যা আচার বানাতে কাজে লাগে ), ২ চা চামচ গাজরের টুকরো এবং ২ চা চামচ জলপাইয়ের টুকরো ।

  10. 10

    ৯. এবার সবজিগুলি নিয়ে মেয়োনিজের মধ্যে দিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে পার্সেলের পাতার কুচি এবং মৌরিপাতার কুচি, এবার সবটা ভালো করে মিশিয়ে দিতে হবে । স্বাদের জন্য দিয়ে দিতে হবে সামান্য নুন, ১/২ চা চামচ গোলমরিচ, আর একবার ভালো করে মিশিয়ে নিলেই সস তৈরি ।

  11. 11

    ১০. মাছ ভাজার জন্য একটি কড়াই তে সাদা তেল গরম করে নিতে হবে, এরপর মাছগুলি ব্যাটার এর মধ্যে চুবিয়ে নিয়ে, মাঝারি গরম সাদা তেলে দিয়ে ভেজে নিতে হবে ।

  12. 12

    নোট – মাছ গুলি তেলে দেওয়ার সময় শুধু আঙুল দিয়ে ধরে নিচের অংশটা কয়েক সেকেন্ড তেলে ধরে রাখতে হবে তাতে নিচের ম্যারিনেশনটা একটু ভাজা হয়ে যাবে এবং সহজে মেরিনেশন বেরিয়ে আসবে না ।

  13. 13

    ১১. এরপর একটি চামচ এর সাহায্যে এর ওপরে তেল দিয়ে দিয়ে মাছগুলিকে একটু ফুলিয়ে ভেজে নিতে হবে । এই সময় গ্যাসের ফ্লেম মাঝারি রাখতে হবে তা না হলে ওপরে অংশ ভাজা হয়ে যাবে কিন্তু মাছের ভেতরের অংশটা সিদ্ধ হবে না ।

  14. 14

    ১২. মাছের দুই দিকটা ভালো করে ভেজে নিতে হবে, এরপর একটি জালির সাহায্যে তুলে টিস্যু পেপারের ওপরে রেখে দিতে হবে, যাতে অতিরিক্ত তেল টিসুপেপার লেগে যায় ।

  15. 15

    ১৩. দু’রকম বেটার ব্যবহার করে একই রকম ভাবে মাছগুলি ভেজে নিতে হবে ।

  16. 16

    টার্টার সস ছাড়াও টমেটো সস বা কাসুন্দির সাথে এই মাছের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে । যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে সন্ধ্যায় বানিয়ে পরিবেশন করুন ফিস ব্যাটার ফ্রাই ( Fish Butter Fry Recipe ) ও তার সাথে টার্টার সস ।

  17. 17

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | ফিস ব্যাটার ফ্রাই ও সাথে টার্টার সস এর রেসিপি | Fish butter fry recipe bangla

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab