Moglai Porota Recipe | মোগলাই পরোটা রেসিপি ও সাথে আলুর তরকারি রেসিপি একদম দোকানের মতো

1 h

Moglai Porota Recipe | মোগলাই পরোটা রেসিপি ও সাথে আলুর তরকারি রেসিপি একদম দোকানের মতো

মোগলাই পরোটা ( Moglai Porota ) সকলেরই খুব পছন্দের একটি স্ট্রীট ফুড । বাড়িতে আপনারা একদম পারফেক্ট মোগলাই পরোটা ( Moglai Porota ) বানিয়ে নিতে চাইলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি । সাথে থাকছে আলুর দম, সাথে থাকছে কতগুলি টিপস এবং ট্রিকস ।

1 h4 servings

Ingredients

  • ৫০০ গ্রাম ময়দা
  • ১ চা চামচ চিনি
  • নুন
  • সাদা তেল
  • জল
  • পেঁয়াজ বাটা
  • আদা রসুন বাটা
  • কাঁচালঙ্কা কুচি
  • হলুদ
  • লঙ্কার গুঁড়ো
  • রোস্ট করা বাদাম
  • ব্রেডক্রমব
  • সরষের তেল
  • জিরে
  • মাপের আলু
  • খাস / Vetiver
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • বিট নুন
  • ধনে পাতা কুচি
  • ডিম
  • ব্রেডক্রমব
  • চাট মসলা

Instructions

  1. 1

    মোগলাই পরোটা রান্নার পদ্ধতি ( How to Make Moglai Porota )

  2. 2

    ১. মোগলাই পরোটার ডো – ডো বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম ময়দা ( মেজারিং কাপের দুই কাপ ) । এরপর এতে দিয়ে দিতে হবে ১ চা চামচ নুন, ১ চা চামচ চিনি, ময়দার সাথে নুন এবং চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ চা চামচ সাদা তেল । আবারো একবার খুব ভালো করে তেলের সাথে ময়দা মিশিয়ে নিতে হবে । মেশানোর সময় একটু প্রেস করে করে মেখে নেবেন যাতে কোন বড় ডেলা না থাকে ।

  3. 3

    টিপস্ – শুকনো ময়দাটাকে হাতে মুঠো করে একটু প্রেস করলে যদি দেখেন একটা বেলা তৈরি হচ্ছে তার মানে ময়ান ঠিকমতো দেওয়া হয়েছে । যদি দেখেন ঠিকমত ডলা পাকাচ্ছে না বা ঝুরঝুড়ে হয়ে আছে তাহলে আরো একটু মেখে নিতে হবে ।

  4. 4

    ২. এরপর ডো মেখে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে হাফ কাপ বা ১২৫ মিলি জল । একেবারে পুরো জলটা দিয়ে দেবেন না হাফ হাফ করে দিয়ে মেখে নেবেন । এরপরে আরো ১২৫ মিনিট জল দিয়ে পুরো ময়দাটা ভালো করে মেখে নিতে হবে । মানে মোট জল ব্যবহার হচ্ছে ২৫০ মিলি । ময়দাটা যখন বেশ ভালোভাবে মাখা হয়ে যাবে তখন পাশ থেকে মুড়ে মুড়ে মাঝখানে নিয়ে এসে ভালো করে প্রেস করে মেখে নিতে হবে । ১০ থেকে ১২ বার এই পদ্ধতিটি করে নিলে ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হবে । এরপর সামান্য তেল মাখিয়ে উপর দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে মোটামুটি ৩০ মিনিট রেখে দিতে হবে ।

  5. 5

    ৩. মোগলাই পরোটা তরকারি ( How to Make Moglai Porota Tarkari or Sabji ) – মোগলাই পরোটা ( Moglai Porota ) তরকারি বানানোর জন্য একটা ননস্টিকের পাত্রে নিয়ে নিতে হবে ২ চা চামচ সরষের তেল । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ জিরে, ঝালের জন্য ১ চামচ কাঁচা লঙ্কা । জিরে এবং কাঁচালঙ্কার গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি ছোট পেঁয়াজ বাটা । আপনাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে ভাঁজতে হবে ।

  6. 6

    ৪. মোগলাই পরোটার ( How to Make Moglai Porota Alu ) আলু – মাঝারি মাপের দশটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে । এরপর আলু গুলি সিদ্ধ করে নিতে হবে, এরপর একটু বড় আলু হলে আট ভাগ এবং ছোট আলু হলে চার ভাগ করে আলু গুলি কেটে নিতে হবে ।

  7. 7

    ৫. একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কুচনো খাস ( এটা কে ইংরেজিতে বলে Vetiver আপনারা যে কোন সুপার মার্কেটে এটা সহজেই কিনতে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকায় এটা অনেকটাই কিনতে পাওয়া যায় । আপনারা যদি এটা না পান সেক্ষেত্রে এটা নাও ব্যবহার করতে পারেন । এটা দিলে একটু গন্ধটা ভালো হয় তাছাড়া আর কিছুই না ) ।

  8. 8

    ৬. পেঁয়াজটা একটু বাদামী হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা রসুন বাটা । আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো নুন । মসলা গুলিকে ভালো করে মিশিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না মসলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ।

  9. 9

    ৭. মসলার কাঁটা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু । আলুর সাথে মসলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর সামান্য একটু জল দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে মসলার সাথে আলুটা ভালোভাবে মিশে যায় । তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুললে দেখবেন আলুটা ভালোভাবে মসলার সাথে মিশে যাবে । শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ বিটনুন এবং ধনেপাতা কুচি । আর একবার ভালো করে মিশিয়ে নিলে মোগলাই এর আলুর তরকারি তৈরি ।

  10. 10

    ৮. মোগলাই স্টাফিং – মোগলের স্টাফিং বানানোর জন্য একটা প্যানে নিয়ে নিতে হবে ২ চা চামচ সাদা তেল । তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ পেঁয়াজ বাটা । পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবেন না হালকা রং চলে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা রসুন বাটা, ঝালের জন্য ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি, রং এর জন্য ১ চা চামচ হলুদ গুঁড়ো ও ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো । একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম রোস্ট করা বাদাম ( আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ) এসব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  11. 11

    ৯. মসলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম ব্রেডক্রাম ( এখানে বাজার থেকে কিনে আনা ব্রেডক্রাম্ব ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে বাড়িতে বানানো ব্রেডক্রাম ব্যবহার করতে পারেন ) । এরপর দিয়ে দিতে হবে সামান্য নুন, এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে তিন থেকে চার মিনিট সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে । মসলার সাথে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে সুন্দর গন্ধ বের হবে এবং সুন্দর একটা রং চলে আসবে ।

  12. 12

    ১০. কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কাপড়টা তুলে দেখবেন ময়দা ডোটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে । মোগলাই পরোটা বানানোর জন্য কিন্তু বেশ নরম করে ডোটা মেখে নিতে হয় । এরপর একটু তেল দিয়ে রোল করে সেখান থেকে লেচি কেটে নিতে হবে । রুটির জন্য যেরকম লিখে কাটেন তার থেকে একটু বড় লিচি কেটে নিতে হবে । এরপর হাতুর তালুর মধ্যে রেখে লেচি টাকে ভালো করে গোল করে নিতে হবে । হাতে একবার ঘুরিয়ে নিয়ে পেছনটা সিল করে দিলেই হবে । একইভাবে আরো দুটো লেচি কেটে নিতে হবে । এরপর লেচি গুলিতে সামান্য সাদা তেল মাখিয়ে নিতে হবে । এরপর আরো তিন চার মিনিট এগুলোকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।

  13. 13

    ১১. স্টাফিং বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে ২ টো ডিম, এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কুচানো লঙ্কা, ৩ চা চামচ কুচানো পেঁয়াজ, সামান্য ধনেপাতা কুচি ও স্বাদমতো নুন । সবশেষে দিয়ে দিতে হবে তিন চা চামচ আগে থেকে বানিয়ে রাখা ব্রেড ক্রাম । এবার সবকিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  14. 14

    ১২. পরোটাগুলো ভাজার জন্য আপনাদের নিয়ে নিতে হবে একটি বড় তাওয়া ( আপনারা ফ্ল্যাট করায় বা প্যান ব্যবহার করতে পারেন ) । এরমধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল ।

  15. 15

    ১৩. পরোটাগুলি বেলার জন্য যে জায়গায় পরোটা বেলবেন সেখানে একটু তেল মাখিয়ে নিতে হবে এছাড়া যেই বেলন দিয়ে পরোটা বেলবেন সেটাতেও সামান্য তেল মাখিয়ে নিতে হবে । এরপর একটা লেচি নিয়ে হাঁত দিয়ে চেপে চেপে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে । এরপর বেলন দিয়ে পাতলা করে বেলে নিতে হবে । এটাকে বেশ বড় এবং পাতলা করে বেলে নিতে হবে তা না হলে ভেতরের স্টাফিং কাঁচা থেকে যাবে । ময়দা বেলার পরেও একটু টেনে ছোট হয়ে যায় তাই আপনাদের একটু বড় করে এটা বেলে নিতে হবে ।

  16. 16

    ১৪. বেলা হয়ে গেলে ময়দার দুই পাশটা একটু মুড়ে নিতে হবে । এরপর আমরা যে স্টাফিং মসলাটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে নিতে হবে । এরপর অন্য একটি দিক মুড়ে এই স্টাফিং টা ঢেকে নিতে হবে । এরপর আঙুল দিয়ে পাশ গুলি চেপে চেপে সিল করে দিতে হবে যাতে কোন ফাঁকা না থাকে । এরপর পেছনের অংশটাকে নিয়ে সামনে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে । এরপর ভালো করে হালকা হাতে একবার প্রেস করে দিলেই মোগলাই পরোটা ভাজার জন্য তৈরি ।

  17. 17

    ১৫. তেলটা গরম হয়ে গেলে খুব সাবধানে এই পরোটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে । তেলটাকে খুব বেশি গরম করবেন না মাঝারি গরম করে পরোটা টা দেবেন খুব বেশি গরম করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে । এরপর গরম তেলটাকে একটা খুন্তির মাধ্যমে উপরে ছড়িয়ে দিতে হবে যাতে নিজের সাথে সাথে উপরের অংশটাও ভাজা হতে শুরু করে । ভাজা হয়ে গেলে পরোটা উল্টে অন্য দিকটাও ভেজে নিতে হবে । একইভাবে দুই তিনবার উল্টেপাল্টে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে । এটা ভাজার সময় গ্যাসে ফ্লেমটাকে একদম কম করে রাখতে হবে । তা না হলে ওপর থেকে রং চলে এলো ভিতরে স্টাফিং টা কাঁচাই থেকে যাবে । ভাজা হয়ে গেলে এটাকে একটু পাশে সরিয়ে রাখতে হবে যাতে অতিরিক্ত তেলটা ঝড়ে যায় । এরপর একটা খুন্তি দিয়ে তুলে এটাকে একটা ন্যাপকিনের ওপরে রাখতে হবে ।

  18. 18

    ১৬. এরপর একটা চাকু দিয়ে এটাকে তিন ভাগ করে কেটে নিতে পারেন । তাহলেই আমাদের মোগলাই পরোটা ( Moglai Porota ) তৈরি । টমেটো সস, সালাদ এবং আলুর তরকারির সাথে পরিবেশন করুন গরম গরম মোগলাই পরোটা ।

  19. 19

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | মোগলাই পরোটা রেসিপি ও সাথে আলুর তরকারি রেসিপি একদম দোকানের মতো | Moglai Porota or Mughlai Paratha Recipe

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab
Calori App Free download Install