Doi Murgi Recipe | Doi Chicken | দই মুরগি বা দই চিকেন বানিয়ে নিন কম সময়ে ও কম উপকণ দিয়ে

Doi Murgi Recipe | Doi Chicken | দই মুরগি বা দই চিকেন বানিয়ে নিন কম সময়ে ও কম উপকণ দিয়ে

এই দই চিকেন ( Doi Murgi Recipe ) রেসিপিটা বানানোর যতটাই সহজ খেতে ততটাই সুস্বাদু । খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে যদি সুস্বাদু চিকেন রান্না করে নিতে চান তাহলে অবশ্যই দেখে নিন এই দই মুরগি বা দই চিকেন রেসিপিটি ।

4 servings

Ingredients

  • ১ কেজি চিকেন
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ আদা রসুন বাটা
  • ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১ চা চামচ গোটা জিরা
  • ৫০ গ্রাম কাজু
  • ১০০ মিলি সাদা তেল
  • ৪ টি এলাচ
  • ৪ টি লবঙ্গ
  • ২ টি শুকনো লঙ্কা
  • ২ টো মাঝারি আকারের পেঁয়াজ কুচি
  • ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ মৌরি
  • ১.৫ চা চামচ ধনে গুঁড়ো
  • ৩০০ মিলি টক দই
  • ১ চা চামচ কাসুরী মেথি পাতা
  • ধনেপাতা

Instructions

  1. 1

    দই মুরগি বা দই চিকেন ( Doi Murgi Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. চিকেন ম্যারিনেশন – দই চিকেন ( Doi Murgi Recipe ) বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে এক কেজি চিকেন । চিকেনটাকে মেরিনেশন করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ আদা রসুন বাটা ও ১/২ চা চামচ গোলমরিচ গুড়ো । আর কিছু লাগবেনা সবকিছুকে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে । মাখানো হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টা মতন ।

  3. 3

    টিপস্ – ম্যারিনেশনের সময় লেবু বা ভিনিগার ব্যবহার করবেন না কারণ পরে যখন দই ব্যবহার করা হবে তখন এতে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ।

  4. 4

    ২. ভাজা মসলা – দই চিকেন ( Doi Murgi Recipe ) বানানোর জন্য এই মসলাটা অবশ্যই আপনাদের বানিয়ে নিতে হবে । এটা বানানোর জন্য একটা শুকনো প্যানে নিয়ে নিতে হবে ২ চা চামচ গোটা জিরে । এখানে আর কোন মসলা লাগবে না । গ্যাসের ফ্লেমটাকে কম রেখে জিরেগুলো ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে হালকা ধোঁয়া বেরোনো শুরু হচ্ছে । এরপর এগুলোকে মিক্সিতে নিয়ে পাউডার করে নিতে হবে । এছাড়া ৫০ গ্রাম কাজু নিয়ে সেটাকে আলাদা করে পেস্ট করে নিতে হবে ।

  5. 5

    ৩. এবার চিকেন রান্না করার জন্য এখানে একটা লাগান নিয়ে নেওয়া হয়েছে আপনারা চাইলে করাই ব্যবহার করতে পারেন । করার মধ্যে প্রথমে দিয়ে দিন সাদা তেল । তেলটা একটু গরম হলে ম্যারিনেশন করা চিকেন গুলি একে একে এর মধ্যে দিয়ে দিন । এরপর চিকেন গুলোকে একটু উল্টে পাল্টে দুই দিকটা একটু হালকা বাদামি করে ভেজে নিন । এটা করতে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে । এতে চিকেনটা ৪০% মত সিদ্ধ হয়ে যাবে । এবার একটা চিমটার মাধ্যমে চিকেন গুলিকে একে একে তুলে অন্য একটা প্লেটে রেখে দিতে হবে ।

  6. 6

    ৪. এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ৪ টি এলাচ, ৪ টি লবঙ্গ ও ২ টি শুকনো লঙ্কা । এগুলো থেকে হালকা গন্ধ বেরো না শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ । পেঁয়াজ গুলি কে তিন থেকে চার মিনিট একটু ভিজে নিতে হবে । পেঁয়াজের মধ্যে হালকা রঙ চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কাঁচালঙ্কা কুচি, ২ চা চামচ আদা রসুন বাটা । আবারো এগুলিকে মিশিয়ে ভালো করে মসলাগুলো রান্না করে নিতে হবে ।

  7. 7

    নোট – এখানে আগে থেকে চিকেন গুলি ভেজে রাখার কারণে তেলটা বেশ ফ্লেভারফুল হয়ে যায় এবং এই সময় এর মধ্যে একটা বেশ ভালো গন্ধ বের হয় ।

  8. 8

    ৫. মসলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ মৌরি ও ১.৫ চা চামচ ধনে গুঁড়ো, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মসলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা কাজুর পেস্ট । গ্যাসের ফ্লেম মাঝারি রেখে দুই থেকে তিন মিনিট এগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে ।

  9. 9

    টিপস্ – গ্যাসের ফ্লেম এই সময়ে জোরে দেবেন না তাতে কাজুর পেস্ট জলে যাওয়া সম্ভাবনা থাকে ।

  10. 10

    ৬. মসলা থেকে তেল ছাড়া শুরু হলে আমাদের আগে থেকে ভেজে রাখা চিকেন গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । চিকেন গুলি আগে থেকেই ৪০ শতাংশ রান্না হয়ে গিয়েছিল আর যেহেতু গরম অবস্থায় আমরা রেখে দিয়েছিলাম তাই মোটামুটি ৫০ শতাংশের মতো সিদ্ধ হয়ে যায় ।

  11. 11

    ৭. কাজুর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন । তারপর সেটা তো একবার ভালো করে মিশিয়ে নেবেন আর মেশানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেবেন কোন কিছু না দিয়ে । এরপর চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু হবে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হবে । এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম কম রাখতে হবে ।

  12. 12

    ৮. এরপরে দিয়ে দিতে হবে ৩০০ গ্রাম টক দই । টক দইটা দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নেবেন । আর যদি দইটা খুব ঘন থাকে তাহলে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । পুরো দইটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে । এই সময় গ্যাসের ফ্লেম টা অবশ্যই কম রাখবেন । একবার ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম টাকে মিডিয়াম রাখতে পারেন । একবার ভালো করে ফুটে গেলে ঢাকনা দিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে ।

  13. 13

    ৯. পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন চিকেনটা সুন্দর রান্না হয়ে গেছে এবং সামান্য তেলও ছেড়ে দিয়েছে । সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কস্তুরি মেথি পাউডার, আগে থেকে বানিয়ে রাখা ভাজা জিরা গুরো এবং ধনেপাতা কুচি ও চিলি ফ্লেক্স ( আপনারা চাইলে চিলিফ্লেক্স নাও ব্যবহার করতে পারেন )। আরো একবার ভালো করে মিসিয়ে নিলেই তৈরি হয়ে গেল দই চিকেন ।

  14. 14

    রুমালি রুটি বা পরোটার সাথে এই গরম গরম দই চিকেন খেতে কিন্তু দারুন লাগবে ।

  15. 15

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | দই চিকেন বানিয়ে নিন কম সময়ে ও কম উপকণ দিয়ে | Doi Murgi Recipe | Bengali Style Yogurt Chicken Curry

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab