Mutton Biryani Recipe | মটন বিরিয়ানি রেসিপি কম সময়ে বানিয়ে নিন

1 h 20 min

Mutton Biryani Recipe | মটন বিরিয়ানি রেসিপি কম সময়ে বানিয়ে নিন

বাড়িতে একদম সহজে কম সময়ে মটন বিরিয়ানি ( Best Mutton Biryani ) বানাতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি। এই রেসিপি দেখে রান্না করলে আপনাদের মটন হবে বেশ নরম এবং ভাত হবে একদম ঝুরঝুরে ।

1 h 20 min4 servings

Ingredients

  • এলাচ
  • মৌরি
  • গোটা ধনে
  • গোটা জিরে
  • দারচিনি
  • জৈত্রি
  • শাহী জিরা
  • লবঙ্গ
  • গোল মরিচ
  • বড়ো এলাচ
  • শুকনো লঙ্কা
  • তেজ পাতা
  • এলাচ
  • কালো মরিচ
  • পিয়াঁজ পাতলা করে কাটা
  • সাদা তেল
  • নুন
  • আলু
  • খাসির মাংস
  • মাংসের চর্বি
  • আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • গরম মসলা
  • টক দই
  • দুধ
  • স্যাফরন
  • কেওড়া জল
  • গোলাপ জল
  • বাসমতি চাল
  • শাহী জিরা
  • ভিনিগার
  • ধনেপাতা ও পুদিনাপাতা কুচি
  • গরম মসলা
  • আলু বুখারা
  • ঘি

Instructions

  1. 1

    মটন বিরিয়ানি ( Best Mutton Biryani ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. মটন বিরিয়ানি ( Best Mutton Biryani Beresta ) বেরেস্তা – পুরো মটন বিরিয়ানিটার মধ্যে আপনাদের সবথেকে বেশি সময় লাগবে এই বেরেস্তা বানাতে । বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ গুলিকে অবশ্যই ভালোভাবে কেটে নিতে হবে । খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে দুই ভাগ করে মাথা থেকে অল্প একটু মুলের দিকটা বাদ দিয়ে দিতে হবে । এরপর পেঁয়াজ টাকে ঘুরিয়ে সরু সরু করে এবং লম্বা করে কেটে নিতে হবে । একদম পেছনের অংশটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন । খেয়াল রাখবে পেঁয়াজ কাটার সময় স্লাইস গুলো যেন সমান হয় । এবার হাত দিয়ে একটু ডলে স্লাইস গুলো ছাড়িয়ে নেবেন ।

  3. 3

    ২. একটা পাত্রে নিয়ে নিতে হবে ২০০ মিলি সাদা তেল । গ্যাসের ফ্লেম অন করে তেল টাকে গরম করে নিতে হবে । এরপর কেটে রাখা পেঁয়াজ গুলি তেলের মধ্যে দিয়ে দিতে হবে । পেঁয়াজ গুলি দেওয়ার সময় ও একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবেন তাতে পেঁয়াজ গুলি তাড়াতাড়ি এবং সমানভাবে ভাজা হবে । গ্যাসের ফ্লেম বাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে । পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন । এতে পেঁয়াজ থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং তাড়াতাড়ি ভাজা হয় ।

  4. 4

    ৩. পেঁয়াজটা একটু গোল্ডেন রং চলে এলে গ্যাস এর ফিল্ম মাঝারি করে নিতে হবে । এরপর ভালো করে ভাজা হয়ে গেলে একটা ছাকনির মাধ্যমে তেল থেকে তুলে অতিরিক্ত তেলটা একটা চামচ দিয়ে ছেঁকে একটা প্লেটে রাখতে হবে । প্লেটে আগে থেকে একটা টিস্যু পেপার দিয়ে নেবেন যাতে অতিরিক্ত তেল সেই পেপারে লেগে যায় । এরপর একটা কাটা চামচ দিয়ে পেঁয়াজ গুলিকে একটু ছড়িয়ে দেবেন । তাহলেই তৈরি হয়ে গেল বেরেস্তা ।

  5. 5

    ৪. দেড় কেজি মটন রান্না করার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে ৫০০ গ্রাম আলু আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে । যদি আলুর সাইজ একটু বড় হয় তাহলে দুই ভাগ করে কেটে নেবেন । আলো গুলি কেটে জলের মধ্যে রেখে দেবেন যাতে এগুলি কালো না হয়ে যায় ।

  6. 6

    ৫. মটন বিরিয়ানি মসলা ( Best Mutton Biryani Masala ) – বিরিয়ানি মসলা বানানোর জন্য একটা প্যানে নিয়ে নিতে হবে ১০ থেকে ১২ এলাচ, ১ চা–চামচ মৌরি, ২ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ জিরে, ৩ থেকে ৪ টি ছোট টুকরো দারচিনি, ১ টি জইত্রী, ১/২ চা চামচ শাহী জিরে, ৫ থেকে ৬ টি লবঙ্গ, ১/২ চা চামচ গোল মরিচ, ২ টো বড় এলাচ বা কালো এলা এবং ঝালের জন্য ৩ টি শুকনো লঙ্কা, তেজপাতা । গ্যাসের ফ্লেম কম রেখে এই মসলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে । মসলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এগুলিকে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে । এরপর মিক্সিতে দিয়ে ভালো করে পাউডার করে নিতে হবে ।

  7. 7

    ৬. মটন মেরিনেশন – এই মটন বিরিয়ানি ( Best Mutton Biryani ) রান্না করার জন্য নিয়ে নেওয়া হয়েছে ১.৫ কেজি মটন । মটনগুলোর মাপ মাঝারি রাখা হয়েছে এছাড়া নেওয়া হয়েছে সামান্য চর্বি । এই চর্বির কারণে মটন বিরিয়ানি ( Best Mutton Biryani ) এর স্বাদ অনেকটাই বেড়ে যায় । মটন ম্যারিনেশন করার জন্য দিয়ে দিতে হবে দুই চা চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা ( অনুপাত ১:১:১ ) ( আদা রসুন ও লঙ্কা একসাথে মিটে নেওয়া হয়েছে এবং তিনটেরই পরিমাণ সমান রাখা হয়েছে ), স্বাদমতো নুন, ২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো এবং বিরিয়ানি মসলা ২ চা চামচ । এরপর দিয়ে দিতে হবে বানিয়ে রাখা বেরেস্তা ৯০% ও পেঁয়াজ ভাজা তেল এক হাতা । এবার এই সব কিছু ওকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । মিশানোর সময় একটু প্রেস করে মাখাতে হবে যাতে মসলাগুলি ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় । এরপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে ।

  8. 8

    ৬. এরপর মটনের মধ্যে দিয়ে দিতে হবে ৩০০ গ্রাম টক দই । দইটা দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নেবেন । এবার খুব ভালো করে মাংসের সাথে দইটা মিশিয়ে নিতে হবে । এইভাবে করে নিলে ম্যারিনেশনটা কিন্তু দারুন হয় ।

  9. 9

    ৭. এবার একটা প্রেসার কুকার নিয়ে তারমধ্যে সোজাসুজি ম্যারিনেশন করে রাখা মাংস গুলি দিয়ে দিতে হবে । প্রথমে কোনরকম জল ব্যবহার না করে খুব ভালো করে মাংস গুলিকে মিশিয়ে নেবেন । একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলু গুলো এর মধ্যে দিয়ে দিতে হবে । আলু দেওয়ার পরেও সঙ্গে সঙ্গে জল দেবেন না । ১ থেকে ১.৫ মিনিট ভালো করে মিশিয়ে নেবেন ।

  10. 10

    ৮. এরপর প্রেসার কুকারের অঙ্গটা বন্ধ না করে শুধুমাত্র ঢাকনা দিয়ে রেখে দেবেন তিন থেকে চার মিনিট । এরপর ঢাকনাটা সরিয়ে নিলে দেখবেন মটন থেকে জল ছেড়ে দেবে এবং আলুর রংটাও খুব সুন্দর চলে আসবে । এইভাবে না করে নিলে কিন্তু মটনের স্বাদটা খুব ভালো আসবে না । যেহেতু মটন থেকে অনেকটাই জল ছেড়ে দেবে তাই খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন পড়বে না ।

  11. 11

    ৯. এরপর মটনের মধ্যে ২ থেকে ৩ কাপ জল দিয়ে দিতে হবে । খেয়াল রাখবেন জল এবং মটনের পরিমাণটা যেন সমান সমান থাকে অর্থাৎ যে স্তরকে মটন থাকবে সেই স্তর অব্দি যেন জল থাকে । এরপর ভালো করে মটনের সাথে জল মিশিয়ে নিতে হবে । এরপর একটু জলটা ফুটতে শুরু করলে ঢাকনা বন্ধ করে এটাকে তিনটে সিটি দিয়ে নিতে হবে । এরপর গ্যাসে ফিল্ম বন্ধ করে আম ডাটা খুলে দিতে হবে যাতে আপনা আপনি ঢাকনাটা পড়ে যায় ।

  12. 12

    ১০. দুধের মিশ্রণ – এটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে দুই কাপ দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ কেশর, ২ চা চামচ কেওড়া জল, ১ চা চামচ গোলাপ জল । এই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কেশর জল ।

  13. 13

    ১১. প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখতে পাবেন মটনটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে । এরপর এই মটনটাকে নিয়ে নিতে হবে বিরিয়ানি পাত্রে । মটনের উপর থেকে সামান্য তেল বা মটনের ফ্যাট আপনারা আলাদা করে সরিয়ে রাখবেন । এরপর দিয়ে দিতে হবে সামান্য ধনেপাতা কুছি ও বানিয়ে রাখা বিরিয়ানি মসলা । এছাড়া দিয়ে দিতে হবে কয়েকটি আলুবোখারা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ।

  14. 14

    ১২. বিরিয়ানির ভাত ( Best Mutton Biryani Rice ) – বিরিয়ানি ভাত বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে পরিমাণ মতন জল । গ্যাসের ফ্লেম টা অন করে জলটাকে গরম করে নিতে হবে । ১.৫ কেজি মটন এর জন্য নিয়ে নেয়া হয়েছে এক কেজি বাসমতি চাল । চালগুলিকে আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে । স্যার বলে অবশ্যই তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে আসবে ।

  15. 15

    ১৩. বিরিয়ানির ( Best Mutton Biryani Watter ) জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ টি লবঙ্গ, ১ টি দারচিনি, ৬ টি এলাচ, ১/২ চা চামচ কালো মরিচ, ২ টি তেজপাতা । এছাড়া দিয়ে দিতে হবে স্বাদমতো নুন । নুনের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে । এরপর দিয়ে দিতে হবে ২ চা চামচ সাদা তেল, ১/২ চা চামচ সহ জিরে, ১ চা চামচ ভিনিগার ( আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন ) আর সবশেষে সামান্য ধনেপাতা ও পুদিনা পাতা কুচি ।

  16. 16

    ১৪. জলটা গরম হয়ে গেলে বিরিয়ানির চাল গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । একটা চামচ দিয়ে চালটা মিশিয়ে নেবেন । খুব বেশি বড় হাতা ব্যবহার করবেন না, তাতে চাল গুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে । চালগুলিকে খুব বেশি জোরে ফোটাবেন না, তাতে চালু করে ভেঙে যেতে পারে । ৮০% মতো চাল সিদ্ধ হয়ে গেলে এগুলোকে একটা থাকলে মাধ্যমে তুলে জল ঝরিয়ে সোজাসুজি দিয়ে যেতে হবে মটনের মধ্যে । আপনারা চাইলে গোটা গরম মশলা গুলি বাদ দিয়ে দিতে পারেন । অর্ধেকটা চাল দেওয়া হয়ে গেলে একটা চামচ বা ছোট চাকুর মাধ্যমে ভালোভাবে চাল গুলি ছড়িয়ে নেবেন । এরপর বাকি দিয়ে একই ভাবে চাল গুলি সবথেকে ছড়িয়ে নেবেন ।

  17. 17

    ১৫. এরপর ভাতের ওপরে ছড়িয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা দুধের মিশ্রণ । এছাড়া আগে থেকে তুলে রাখা মটনের ফ্যাট এর উপরে ছড়িয়ে দিতে হবে । এরপর দিয়ে যেতে হবে সামান্য ধনেপাতা ও পুদিনা পাতা কুচি এবং বিরিয়ানি মসলা । সবশেষে দিয়ে দিতে হবে এক থেকে দুই চামচ ঘি ।

  18. 18

    ১৬. এবার একটা সিলভার ফাইল এর মাধ্যমে বিরিয়ানির পাত্র ভালো করে ঢাকা দিয়ে নিতে হবে । আপনারা চাইলে একটু জল ছিটিয়ে নিতে পারেন তাতে ফয়েলগুলি ভালোভাবে আটকে যায় । এরপর ফয়েলের পাশের অংশগুলি মুরেমুরে ভালো করে হাঁড়ির মুখে আটকে দিতে হবে আপনারা ঢাকনা দিয়ে আটা দিয়েও পাত্রের মুখ বন্ধ করে নিতে পারেন ।

  19. 19

    ১৬. এবার গ্যাসের ওপরে একটা চাটু রেখে সেটাকে গরম করে নিতে হবে । এরপর বিরিয়ানির হারি চাটুর উপরে বসিয়ে দিতে হবে দম দেওয়ার জন্য । প্রথমে ৫ মিনিট দম দেবেন জোর আঁচে এরপর ১০ মিনিট মাঝারি আঁচে এবং গ্যাস বন্ধ করে আরো ১০ মিনিট রেখে দিতে হবে । মোটামুটি ২৫ মিনিট পরে ফাইল খুললে আপনারা দেখবেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে । সবশেষের উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য বেরেস্তা ।

  20. 20

    এরকম বিরিয়ানি ( Best Mutton Biryani ) বাড়িতে বানিয়ে নিতে পারলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল ।

  21. 21

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | মটন বিরিয়ানি রেসিপি কম সময়ে বানিয়ে নিন | Mutton Biryani Recipe In Bengali At Home

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab
Calori App Free download Install