Potol Chingri Recipe | পটল চিংড়ি রেসিপি অনুষ্ঠানবাড়ির মতো স্বাদ হবার আসল কারন

50 min

Potol Chingri Recipe | পটল চিংড়ি রেসিপি অনুষ্ঠানবাড়ির মতো স্বাদ হবার আসল কারন

একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি ( Potol Chingri Recipe ) আপনারা ঠিক কি কি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি । সাথে থাকছে রাইস কুকারে একদম পারফেক্ট ফ্রাইড রাইস বানানোর পদ্ধতি ।

50 min4 servings

Ingredients

  • পটল
  • আলু
  • চিংড়ি মাছ
  • সরিষার তেল
  • এলাচ
  • লবঙ্গ
  • তেজপাতা
  • দারুচিনি
  • গোটা জিরে
  • পেঁয়াজ
  • আদা রসুন বাটা
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • টমেটো বাটা
  • আস্ত গরম মসলা
  • কাজু, মটরশুঁটি ও কিসমিস
  • বাসমতি চাল
  • সাদা তেল
  • ঘি
  • গোলমরিচ গুঁড়ো
  • চিনি
  • স্বাদ মতো লবন
  • গরম মশলা
  • নারকেল কুরো
  • পোস্ত
  • কাঁচা লঙ্কা

Instructions

  1. 1

    পটল চিংড়ি রান্নার পদ্ধতি ( Potol Chingri Recipe )

  2. 2

    ১. পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে ৫০০ গ্রাম পটল । পটল গুলিকে আপনারা দুই ভাবে ছাড়িয়ে নিতে পারেন । প্রথম পদ্ধতিতে মাথার দিকের অংশগুলো সামান্য বাদ দিয়ে একটা পিলারের মাধ্যমে পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন । খোসা ছাড়ানোর সময় মাঝেমাঝে একটু অংশ বাদ দেবেন এতে পটল গুলো দেখতে বেশ ভালই লাগে । পিলার না থাকলে আপনারা একটা ছোট চাকুর মাধ্যমেও এটা খুব সহজেই করে নিতে পারবেন । এছাড়া দ্বিতীয় পদ্ধতিতে আপনারা চাকর পেছনের দিকের অংশটা দিয়ে ঘষে ঘষে পটলের খোসার উপরের অংশগুলি বাদ দিয়ে দিতে পারেন । পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে এটাকে দু’ভাগ করে নিলেই হবে । এরপর এগুলিকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে পটল কালো না হয়ে যায় ।

  3. 3

    ২. এছাড়া নিয়ে নেওয়া হয়েছে ৩০০ গ্রাম আলুর খোসা ছাড়িয়ে আলু গুলোকে চার ভাগ করে নিতে হবে । আর আলু গুলো যদি খুব ছোট হয় সেক্ষেত্রে দুভাগ করে নিলেই হবে আর যদি আলুগুলি অনেক বেশি বড় হয় তাহলে ছ ভাগেও কেটে নিতে পারেন । আলু গুলি ও কাটা হয়ে গেলে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে এগুলি কালো না হয়ে যায় ।

  4. 4

    ৩. চিংড়ি মাছ ম্যারিনেশন – চিংড়ি মাছ ম্যারিনেশন করার জন্য মাছের মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হলুদ ও ১/২ চা চামচ লবণ । এবার নুন আর হলুদ চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    ৪. এবার পটল চিংড়ি ( Potol Chingri ) টা বানানোর জন্য একটা করাই এ নিয়ে নিতে হবে ১০০ মিলে সরষের তেল । তেলটা একটু গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা পটল গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । পটল গুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম টা একটু বাড়িয়ে পটল গুলিকে ভেজে নিতে হবে । যেহেতু পটল গুলি জলের মধ্যে ভেজানো ছিল তাই পটল গুলি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের তা অনেকটাই কমে যাবে । কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেম টা মাঝারি করে দেবেন । পটল গুলিকে খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা একটু লাল রং চলে আসবে এগুলিকে একটা গাড়ির মাধ্যমে তুলে নেবেন ।

  6. 6

    ৫. পটল গুলি ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু গ্যাসের ফ্লেম মাঝারি রেখে আলু গুলিকেও ভেজে নিতে হবে । আলু গুলি ভাজার সময় দিয়ে দিতে হবে সামান্য হলুদ এবং সামান্য নুন । মনে রাখবেন গ্যাসের ফ্লেম খুব বেশি বাড়িয়ে দিলে আলু উপরে রং চলে আসলো ভেতরে কিন্তু আলুটা সিদ্ধ হবে না । ভাজা হয়ে গেলে একটি জালির মাধ্যমে তুলে নেবেন ।

  7. 7

    ৬. এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে মেরিনেশন করে রাখা চিংড়ি মাছ । চিংড়ি মাছগুলি আপনারা ৩০ সেকেন্ডের বেশি একদমই ভাজবেন না । তাহলে মাছ গুলি খুবই শক্ত হয়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না । ভাজা হয়ে গেলে তেলের থেকে তুলে নেবেন ।

  8. 8

    ৭. এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মসলা যেমন চারটি এলাচ, চারটি লবঙ্গ, দুটি তেজপাতা ও তিনটি দারচিনি, এক চা চামচ গোটা জিরে । সবকিছুকে একবার তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মসলার একটা গন্ধ বের হচ্ছে । মসলাগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 200 গ্রাম পেঁয়াজ কুচি । আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন । এই পেঁয়াজটা আপনাদের ততক্ষণ ভাবতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসছে । পেঁয়াজ টাকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ লবণ ।

  9. 9

    ৮. বেশ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ আদা রসুন বাটা । আদা রসুন বাটা দেওয়ার পরে ২ থেকে ৩ মিনিট খুব ভালো করে আপনাদের এগুলিকে ভেজে নিতে হবে । এভাবে করে নিলে গলতে শুরু করবে এবং কাঁচা মশলার গন্ধ বের হবে না ।

  10. 10

    ৯. দু থেকে তিন মিনিট পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো । এই মসলাগুলো দেওয়ার পরে আপনারা কোনভাবেই জল দেবেন না মসলা গুলিকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে । এভাবে না করে নিলে রান্না স্বাদটা কিন্তু একদমই পারফেক্ট হবে না ।

  11. 11

    ১০. মসলা গুলি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তিনটির মাঝারি মাপের টমেটো বাটা । টমেটো বাটা দেওয়ার পরে একইভাবে টমেটো গুলিকে ততক্ষণ আপনাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ।

  12. 12

    ১১. একদম অনুষ্ঠান বাড়ির মত পটল চিংড়ি ( Potol Chingri ) রান্না করার জন্য আপনাদের দিয়ে দিতে হবে একটা পেস্ট এই পেস্ট বাড়ানোর জন্য আপনাদের লাগবে নারকেল কুড়ো, ১ চা চামচ পোস্ত এবং ৪ থেকে ৫ টি কাঁচা লঙ্কা । এবার সামান্য জল দিয়ে আপনাদের এই গুলোকে পেস্ট করে নিতে হবে । আপনারা নারকেল পুরো না পেলে নারকেলের দুধ ও ব্যবহার করতে পারেন । টমেটোগুলি ভালো করে কষানো হয়ে গেলে এই পেস্ট সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিতে হবে । এই পেস্ট ব্যবহার করলে আপনাদের পটল চিংড়ির স্বাদ একদমই বিয়ে বাড়ির মতন হবে ।

  13. 13

    ১২. গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আপনাদের সমস্ত মশলা গুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে । ১০ থেকে ১৫ লাগবে আপনাদের পুর মসলা টা কসিয়ে নিতে এবং মসলা থেকে সম্পূর্ণ তেল টা ছাড়তে ।

  14. 14

    ১৩. মসলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু । আলুর সাথে মসলাগুলি একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল । একেবারে অনেক বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবেন । আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন সে ক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন এবং গ্রেভি যদি কম চান সেক্ষেত্রে জল টা একটু কম ব্যবহার করবেন । এ সময় অবশ্যই নুনটা একটু দেখে নেবেন যদি কম থাকে অবশ্যই সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেবেন । এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দুই তিন মিনিট এটাকে । এবার গ্যাসের ফ্লেম টা কমিয়ে দু থেকে তিন মিনিট এটাকে একটু ফুটিয়ে নেবেন ।

  15. 15

    ১৪. গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটল এবং চিংড়ি । এবার ভালো করে গ্রেভির সাথে পটল ও চিংড়ি মিশিয়ে নেবেন । আপনাদের যদি গ্রেভিটা একটু কম মনে হয় সেক্ষেত্রে এই সময় আরো সামান্য জল মিশিয়ে নিতে পারেন । এবার গ্যাসের ফিল্ম কমিয়ে আরো দু থেকে তিন মিনিট এটাকে মিশিয়ে রান্না করে নিতে হবে ।

  16. 16

    ১৫. সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ গরম মসলা ও ১ চা চামচ ঘি । এছাড়া আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিতে পারেন । আর একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি ( Potol Chingri ) একদম তৈরি ।

  17. 17

    ১৬. রাইস কুকারে ফ্রাইড রাইস ( Rice Cooker Fried Rice ) – ফ্রাইড রাইস বানানোর জন্য আপনাদের কেটে নিতে হবে লম্বা লম্বা করে বিন্স এবং চৌকো চৌকো করে গাজর । আপনারা চাইলে গাজর গুলি লম্বা করেও কেটে নিতে পারেন । এখানে শুধু বিন্স এবং গাজর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ক্যাপসিকাম ও ব্যবহার করতে পারেন ।

  18. 18

    ১৭. এবার রাইস কুকারের অন করে ভেতরে থাকা পাত্রে প্রথমে দিয়ে দিতে হবে ১ চা চামচ সাদা তেল, ১ চা চামচ ঘি । রাইস কুকারের ঢাকনা বন্ধ করে হোয়াইট রাইস সুইচ টা দিয়ে দেবেন ( ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে ) । এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কিছু গরম মসলা যেমন, লবঙ্গ এলাচ দারচিনি ও সামান্য জিরে । মসলা গুলি একবার তেলের সাথে মিশিয়ে নিয়ে দিতে হবে কেটে রাখা গাজর এবং বিনস্ । এছাড়া দিয়ে দিতে হবে কিছু কাজু, মটরশুটি ও কিসমিস । এছাড়া ধারের জন্য দিয়ে দিতে হবে দুটি কাঁচা লঙ্কা । এই সবকিছুকে ঘি এর মধ্যে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে ।

  19. 19

    ১৮. এই সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২০০ গ্রাম বাসমতি চাল ( চালগুলিকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে ) । এবার চাল গুলিকে সবজির সাথে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১/২ চা চামচ গোলমরিচ, ১ চা চামচ চিনি, ১/২ চা চামচ গরম মসলা । এসব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল।

  20. 20

    ১৯. চাল এবং জলের অনুপাত রাখতে হবে ১:২ । অর্থাৎ আপনারা যে কাপের এক কাপ চাল দেবেন ঠিক সেই কাপের দুই কাপ জল দিয়ে দেবেন । একবার ভালো করে মিশিয়ে নিয়ে রাইস কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে ।

  21. 21

    ২০. যেহেতু রাইস কুকারে ইন্টেলিজেন্ট কুকিং সিস্টেম থাকে তাই রান্না হয়ে গেলে রাইস কুকার আপনা আপনি বন্ধ হয়ে যাবে । যেহেতু চালগুলি আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল তাই এটা রান্না হতে সময় লাগবে ১৫ মিনিট মতন । যদি আপনারা চাল আগে থেকে ভিজিয়ে না রাখেন সে ক্ষেত্রে আপনাদের ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে । তাহলে রাইস কুকার বন্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুললে দেখবেন একদম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি ।

  22. 22

    তাহলে গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস সাথে পটল চিংড়ি ( Potol Chingri ) । দুপুরের লাঞ্চ এ বা রাতের ডিনার গরম গরম ফ্রাইড রাইস সাথে পটল চিংড়ি ।

  23. 23

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | পটল চিংড়ি রেসিপি অনুষ্ঠানবাড়ির মতো স্বাদ হবার আসল কারন | Potol Chingri Recipe Bengali

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab