Mango Pudding in Bengali | আমের পুডিং

1 h

Mango Pudding in Bengali | আমের পুডিং

আম কার না খেতে ভালো লাগে, আর যদি আমের পুডিং ( Mango Pudding ) হয় তাহলে তো কোন কথাই নেই । তবে চলুন দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে তৈরি করা আমের পুডিং ।

1 h4 servings

Ingredients

  • ২ টি পাকা আম
  • ৫০০ মিলি দুধ
  • ২০০ গ্রাম চিনি
  • ৪ চা চামচ কর্নস্টার্চ
  • সাদা তেল বা মাখন

Instructions

  1. 1

    আমের পুডিং ( Mango Pudding ) রান্নার পদ্ধতি –

  2. 2

    ১. সবার প্রথমে আমাদের ২ টি পাখা আম নিয়ে নিতে হবে, এখন সবকটা আমের খোসা ছাড়িয়ে, আমের আটি টা বাদ দিয়ে সবকটা আম একটা পাত্রে নিয়ে নিন ।

  3. 3

    ২. এখন এই আমগুলো একটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে ।

  4. 4

    নোট – আম পেস্ট করার সময় কোনরকম জল ব্যবহার করবেন না আমে যথেষ্ট রস থাকে সেটাই পেস্ট করার জন্য যথেষ্ট ।

  5. 5

    ৩. এবার একটি পাত্রে ৪০০ মিলি দুধ নিয়ে এরমধ্যে ২০০ গ্রাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দুধ টাকে ফুটিয়ে কমিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে । ( আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কমবেশি করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী ) এবার দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে ।

  6. 6

    নোট – দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম দুধের মধ্যে আমের পেস্ট দিলে অনেক সময় দুটি কেটে যেতে পারে ।

  7. 7

    ৪. এবার আমের পেস্ট টা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার গ্যাসটা একটু কমিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে ।

  8. 8

    ৫. এবার আলাদাভাবে একটি পাত্রে ১০০ মিলি দুধ নিয়ে তাতে মিশিয়ে নিতে হবে ৪ চা চামচ কনফ্লাওয়ার ।

  9. 9

    ৬. এবার যখন দেখবেন দুধটা ফুটে আসছে, তখন ফুটন্ত দুধের মধ্যে এই কনফ্লাওয়ার মেশানো দুধটা অল্প করে দিয়ে দিন এবং দুধটা ভালো করে নাড়তে থাকুন ।

  10. 10

    নোট – কর্নফ্লাওয়ার মেশানো দুধ টা কিন্তু একেবারে দিয়ে দেবেন না এতে কর্নফ্লাওয়ার তাড়াতাড়ি জমে যায় এবং ভালো করে মেশে না ।

  11. 11

    ৭. এবার দুধ এবং আমের মিক্সার টা একটু ঘন হয়ে গেলে যেকোনো আকারের একটি পাত্র নিয়ে তাতে কিছুটা সাদা তেল বা মাখন লাগিয়ে নিয়ে মিক্সারটা ঢেলে নিন ।

  12. 12

    ৮. এবার খুব সাবধানে পাত্রটি ঘরের যে কোন ঠান্ডা স্থানে, আমের পুটিংটি ( Mango Pudding ) ঠান্ডা করে নিতে হবে তারপর ফ্রিজে ২ থেকে ৩ ঘন্টা রেখে ঠান্ডা করে নিন ।

  13. 13

    ৯. ২ থেকে ৩ ঘন্টা পরে এটিকে ফ্রিজ থেকে বের করে একটি প্লেটের মধ্যে পাত্রটা উল্টে দিলেই খুব সহজে পুডিং টা বেরিয়ে আসবে ।

  14. 14

    ব্যাস আমি পুডিং ( Mango Pudding ) তৈরি এবার আপনাদের ইচ্ছেমতো এটিকে সাজিয়ে পরিবেশন করতে পারেন ।

  15. 15

    অতনু রান্নাঘর

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab
Calori App Free download Install