Kumror Chokka Recipe | কুমড়োর ছক্কা রেসিপি সম্পূর্ণ নিরামিষ ও স্পেশাল ভাজামসলা

50 min

Kumror Chokka Recipe | কুমড়োর ছক্কা রেসিপি সম্পূর্ণ নিরামিষ ও স্পেশাল ভাজামসলা

গরম গরম লুচির সাথে এই নিরামিষ রেসিপিটি খেতে কার না ভালো লাগে । তাই খুব সহজে সুস্বাদু কুমড়োর ছক্কা ( Kumror Chokka Recipe ) বানিয়ে নিতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি । সাথে থাকছে একটা বিশেষ ভাজা মশলা যেটা দিলে এই রেসিপি এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়।

50 min4 servings

Ingredients

  • গোটা জিরে
  • গোটা ধনে
  • মৌরি
  • শুকনো লঙ্কা
  • কুমড়ো
  • আলু
  • আদা
  • কাঁচা লঙ্কা
  • গোটা জিরে
  • হলুদ গুঁড়ো
  • লঙ্কার গুঁড়ো
  • ধনে গুঁড়ো
  • জল
  • পাঁচফোড়ন
  • তেজপাতা
  • হিং
  • ভিজিয়ে রাখা কাঁচা ছোলা
  • নারকেল কুড়
  • চিনি

Instructions

  1. 1

    কুমড়া ছক্কা রান্নার পদ্ধতি ( Step by Step Kumror Chokka Recipe )

  2. 2

    ১. কুমড়োর ভাজা মসলা ( Kumror Chokka Masala ) – এই মসলা বানাতে আমাদের লাগবে ১/২ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ মৌরি আর ১ টা শুকনো লঙ্কা । গ্যাসের ফ্লেম কম রেখে একটা শুকনো করে খুব ভালো করে এগুলিকে ভেজে নিতে হবে । মসলাগুলি থেকে হালকা ধোয়া বেরোনো শুরু হলে এবং সুন্দর গন্ধ বের হলে গ্যাস বন্ধ করে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে । এরপর মিক্সিতে দিয়ে এগুলি পাউডার করে নিতে হবে । মাসলা গুলি ঠান্ডা হওয়ার আগে মিক্সিতে দেবেন না তাহলে একটা পোড়া মতন গন্ধ বের হয় ।

  3. 3

    ২. কুমড়া ছক্কা ( Kumror Chokka ) বানানোর জন্য এখানে একটা মাঝারি মাপের কুমড়ো নিয়ে নেওয়া হয়েছে, যেটা ওজনে প্রায় তিন কেজি । এখানে আমরা পুরো কুমড়োটা ব্যবহার করব না এক কেজি মতন কুমড়ো ব্যবহার করা হয়েছে ।

  4. 4

    ৩. কুমড়োটা কাটার জন্য প্রথমে কুমড়োর যে মাথার দিকটা থাকে সেই দিকে ঘুরিয়ে নিতে হবে । এরপর কুমড়োর গায়ে যে দাগ থাকে সেই দাগ বরাবর চাকু দিয়ে এটাকে নিজ অব্দি কেটে নিতে হবে । একদম নিচের অংশটা একটু শক্ত থাকে তাই এটাকে চাকু দিয়ে কাটার চেষ্টা করবেন না । যে থাক বরাবর কাটা হয়েছে তার ঠিক উল্টো দিকের দাগ বরাবর আবারো চাকু দিয়ে নিচ অব্দি কেটে নেবেন । এরপর কুমড়ো টাকে একটা চপিং বোর্ডের ওপরে রেখে একটু বারি মারতে হবে । এরপর মাঝখান থেকে হাত দিয়ে সহজেই দুই ভাগ করে নিতে পারবেন । একটু ছোট কুমড়ো হলে আপনারা এটা নাও করতে পারেন । তবে বড় কুমড়ো কাটার জন্য এই পদ্ধতিটা বেশ সহজ হয় ।

  5. 5

    ৪. বেঁচে থাকা কুমড়োটা আপনারা একটা প্লাস্টিক রেপার দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিতে পারেন তাতে এটা অনেকদিন টাটকা থাকে । এরপর কুমড়োর মাথার দিকের অংশটা চাকু দিয়ে চিকন করে কেটে বাদ দিয়ে দিতে হবে । এরপর কুমড়ো প্রত্যেকটা ভাগ আরও তিন থেকে চার টুকরো করে কেটে নিতে হবে । তারপর প্রত্যেকটা টুকরো খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে । এরপর কুমরো গুলিকে একটু চৌকো চৌকো করে পিস করে নিতে হবে । খুব বেশি ছোট বা বড় করে কাটবেন না, মাঝারি মাপের রাখবেন ।

  6. 6

    ৫. এছাড়া আমাদের লাগবে ৫০০ গ্রাম আলু । আলু গুলোর খোসা ছাড়িয়ে কুমড়োর মতনই চৌকো করে কেটে নিতে হবে ।

  7. 7

    ৬. এবার আমাদের বানিয়ে নিতে হবে একটা পেস্ট । এই পেস্ট বানানোর জন্য আমাদের লাগবে ১০ গ্রাম আদা । আদা গুলিকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে । এছাড়া লাগবে ৭ থেকে ৮ টা কাঁচা লঙ্কা এবং ১ চা চামচ গোটা জিরে । এই সবকিছুকে মিক্সিটিতে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে পেস্ট করে নিতে হবে ।

  8. 8

    ৭. কুমড়োর ছক্কা ( Kumror Chokka ) মসলার ঘোল – এটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে ১ চা চামচ হলুদ, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো । এবার এর মধ্যে এক কাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে । মিশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনরকম ডেলা না থাকে ।

  9. 9

    ৮. এবার কুমড়ো ছক্কা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিতে হবে পরিমাণ মতন সরষের তেল । তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়ো গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । কুমড়ো গুলি দেওয়ার পর আপনারা কোনভাবেই লবণ দেবেন না তাহলে কুমড়ো থেকে জল ছেড়ে দেবে এবং উপরের অংশটা সেদ্ধ হয়ে গেল ভেতরের দিকটা কিন্তু সিদ্ধ হবে না । আর বেশি সময় রান্না করলে এর টেক্সচার একদমই ভালো আসবে না । কুমড়ো ৬০% মত সিদ্ধ হয়ে গেলে এগুলোকে তুলে রাখতে হবে ।

  10. 10

    ৯. এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ পাঁচফোড়ন, ২ থেকে ৩ তেজপাতা, ২ টি শুকনো লঙ্কা । গ্যাসের ফ্লেম টা একদম কমিয়ে এই মসলা গুলোকে খুব ভালো করে ৩০ থেকে ৪০ সেকেন্ড ভেজে নেবেন । এরপর মসলাগুলি থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ।

  11. 11

    ১০. আলুগুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মাঝারি করে এগুলিকে ভাজতে হবে । এই সময় দিয়ে দিতে হবে স্বাদমতো নুন । ৩ থেকে ৪ মিনিট এই আলুগুলিকে ভালো করে ভাজতে হবে । আলু গুলিকে আরো তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে সামান্য জল ছিটিয়ে ঢাকনা দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ড রেখে দিতে পারেন । এভাবে করে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ।

  12. 12

    ১১. এই সময় আলুটাকে একটু সরিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হিং । এবার আলুর সাথে হিং টা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে । এরপর দিয়ে দিতে হবে ৫০ গ্রাম কাঁচা ছোলা । কাঁচা ছোলা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে । কম করে ৫ থেকে ৬ ঘন্টা এটা ভেজাতে হবে ।

  13. 13

    ১২. এরপর দিয়ে দিতে হবে সামান্য গ্রেট করা নারকোল । আলুর মধ্যে এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । যখন দেখবে এই সব কিছু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট ১ চামচ । তারপর দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মসলার ঘোল । দু থেকে তিন মিনিট এই সবকিছু ভালো করে মিশিয়ে নেবেন । আর মসলার মধ্যে যেহেতু আগে থেকেই জল দেওয়া আছে তাই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই ।

  14. 14

    ১৩. মসলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজে রাখা কুমড়ো । আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, ২ চা চামচ চিনি । এবার সবকিছু ভালো করে মেশাতে হবে । নুন টা দেওয়ার পর দেখবেন কুমড়ো থেকে জল ছাড়তে শুরু হবে এবং কুমড়োটা সিদ্ধ হতে থাকবে । এই সময় সামান্য একটু জল দিয়ে আবারো একবার মিশিয়ে নেবেন । এরপর কড়াইয়ের ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে ।

  15. 15

    ১৪. এরপর ঢাকনা খুলে দেখবেন কুমড়ো ও আলু প্রায় ৯০% মতন সিদ্ধ হয়ে গেছে । এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল । এবার গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে একবার সবকিছু মিশিয়ে নিতে হবে । এবার ২ থেকে ৩ মিনিট এটা কে ফুটিয়ে নিতে হবে । আস্তে আস্তে জলটা অনেকটাই শুকিয়ে আসবে এবং সেমি গ্রেভি হয়ে যাবে ।

  16. 16

    ১৫. সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মসলা, কয়েকটা চিড়া কাঁচা লঙ্কা, সামান্য গ্রেট করা নারকোল । এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলে কুমড়োর ছক্কা ( Kumror Chokka ) একদম তৈরি ।

  17. 17

    তাহলে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার পরিবেশন করুন কুমড়োর ছক্কা ( Kumror Chokka ) গরম গরম লুচি সাথে ।

  18. 18

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | কুমড়োর ছক্কা রেসিপি সম্পূর্ণ নিরামিষ ও স্পেশাল ভাজামসলা | Kumror Chokka Recipe Bangla

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab