Chicken Pizza Without Oven Recipe | চিকেন পিজা গ্যাসের চুলায় বানানোর সেক্রেস্ট রেসিপি

Chicken Pizza Without Oven Recipe | চিকেন পিজা গ্যাসের চুলায় বানানোর সেক্রেস্ট রেসিপি

বাড়িতে খুব সহজে গ্যাসের চুলায় রেস্টুরেন্ট এর মতন চিকেন পিজ্জা ( Chicken Pizza Without Oven ) বানাতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি। সাথে থাকছে অনেক টিপস এবং ট্রিকস।

4 servings

Ingredients

  • ২০০ গ্রাম ময়দা
  • ১৫০ মিলি টক দই
  • ১ চা চামচ বেকিং পাউডার
  • ১/২ চা চামচ বেকিং খাবার সোডা
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ চিনি
  • ১ চা চামচ মাখন
  • ১ চা চামচ সাদা তেল
  • ১০০ গ্রাম চিকেন
  • ১/৪ চা চামচ জায়ফল
  • ২ চা চামচ রসুন কুঁচি
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • স্বাদমতো নুন
  • ১/২ চা চামচ ভিনিগার
  • ১ চা চামচ চিলি ফেক্স
  • ১ চা চামচ ওরিগানো
  • ১ চা চামচ সাদা তেল
  • ২ চা চামচ পিয়াঁজ কুঁচি
  • ২ টি টমেটো বাটা
  • ১ চা চামচ কাশ্মীরিলঙ্কা গুঁড়ো
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১ চা চামচ ওরিগানো
  • ১ চা চামচ চিলি ফেক্স
  • চীজ
  • ৭ টি সবুজ ও লাল ও হলুদ ক্যাপসিকাম লম্বা করে কাটা
  • ৫ টি পিয়াঁজ ছোট করে কাটা
  • কালো জলপাই

Instructions

  1. 1

    চিকেন পিজা রান্নার পদ্ধতি ( Chicken Pizza Without Oven )

  2. 2

    ১. ডো তৈরি – পিজা ডো বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে ২০০ গ্রাম ময়দা । এরপর ময়দার মাঝখানের অংশটা একটু ফাঁকা করে সেখানে দিয়ে দিতে হবে ১৫০ গ্রাম টক দই । দইয়ের ওপরে দিয়ে দিতে হবে ১ চা চামচ বেকিং পাউডার, ১/২ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ চিনি, স্বাদমতো নুন । এবার দইয়ের সাথে ভালো করে সবকিছু ( ময়দা বদে ) মিশিয়ে নিতে হবে । এরপর ২ থেকে ৩ মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    ২. ২ থেকে ৩ মিনিট পর দেখবে দইটা ফার্মেন্ট হওয়া শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ মাখন । এবার ময়দার সাথে সবকিছু ভালো করে মেখে নিতে হবে । এটা মাখার সময়, জল ব্যবহার করবেন না যদি ময়দা একটু শক্ত থাকে তাহলে আরো কিছুটা দই ব্যবহার করতে পারেন । ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে উপর থেকে ১ চা চামচ সাদা তেল দিয়ে দিতে হবে । এবার তেল ময়দার ডোতে লাগিয়ে কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে ডোটা শক্ত হয়ে না যায় ।

  4. 4

    ৩. চিকেন ম্যারিনেশন – পিজ্জা বানানোর জন্য নিতে হবে ১০০ গ্রাম বোনলেস চিকেন । চিকেনের পিসগুলি একটু ছোট ছোট রাখতে হবে । মেরিনেশনের জন্য সবার প্রথমে ১/৪ অংশ জাইফল গ্রেট করে দিয়ে দিতে হবে । সাথে দিতে হবে ১ চা চামচ রসুন কুচি, ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, ১/২ হাফ চা চামচ ভিনিগার, ১ চা চামচ চিলিফ্লেক্স সাথে ১ চা চামচ অরিগেনো । সবকিছু কে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে ১ চা চামচ সাদা তেল ( আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ) । এবার এই সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    ৪. এবার একটা ননস্টিকের পাত্রে ( আপনারা চাইলে ক্ষণ্য পাত্র ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে সামান্য তেল দিয়ে তারপর চিকেন ভেজে নিতে হবে ) চিকেন গুলিকে দিয়ে দুই থেকে তিন মিনিট কম বা মাঝারি ফ্লেমে চিকেন গুলো রান্না করে নিতে হবে । কোনভাবেই এই সময় গ্যাসের ফ্লেম টা কিন্তু বেশি রাখবেন না । এরপর চিকেনটা উপর থেকে হালকা রঙ চলে আসলে চিকেন গুলিকে তুলে রাখতে হবে ।

  6. 6

    ৫. চিকেন ( Chicken Pizza Without Oven ) পিজা সস – পিজার সস বানানোর জন্য যে পাত্রে আমরা চিকেন গুলি ভেজে নিয়েছিলাম সেই পাত্রে দিয়ে দিতে হবে ১ চা চামচ সাদা তেল । তেলের উপরে দিয়ে দিতে হবে ১ চা চামচ রসুন কুচি। রসুনটাকে একবার ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ পেঁয়াজ কুচি । পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি টমেটো বাটা ।

  7. 7

    ৬. টমেটো বাটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুড়ো, ১ চা চামচ অরিগানো, ঝালের জন্য ১ চা চামচ চিলি ফ্লেক্স, আর সবশেষে স্বাদ মতো নুন ও চিনি । এবার গ্যাসের ফ্লেম টাকে হাই করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে । টমেটোটা একদম শুকনো করে নেবেন না । একটু পাতলা রাখতে হবে তা না হলে পিজার উপরে ঠিকমত সবদিকে মাখিয়ে নেয়া যাবে না ।

  8. 8

    ৭. কিছুক্ষণ রেখে দেওয়ার পর পিজার ডোটা বেশ নরম হয়ে যাবে এরপর ডোটাকে আরো একবার ভালো করে মেখে নিতে হবে । প্রথমে ডোটাকে প্রেস করে একটু ছড়িয়ে নিতে হবে তারপর হাতের তালুর নিচের দিকটা দিয়ে একটু চেপে ছড়িয়ে নেবেন আবার ভাঁজ করে একইভাবে হাতের তালু দিয়ে মেখে নেবেন । এই পদ্ধতি ততক্ষণ করতে হবে যতক্ষণ না ডোটা একদম স্মুথ হয়ে যাচ্ছে । আর যখনই দেখবেন এটা বেশি স্মুথ হয়ে গেছে তখন এটাকে একটা গোল করে নিতে হবে ।

  9. 9

    ৮. দুটা বেলার জন্য উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য শুকনো ময়দা । এবার হাত দিয়ে প্রেস করে এটাকে বেশ কিছুটা ছড়িয়ে নিতে হবে । তারপর এটাকে ঘুরিয়ে উল্টো দিকেও সামান্য শুকনো ময়দা ছড়িয়ে হাত দিয়ে প্রেস করে নিতে হবে । বিশেষ করে পাশের অংশগুলোকে আঙ্গুল দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে । এরপর একটু ময়দা ছড়িয়ে এই ডোটাকে বেলে নিতে হবে । খেয়াল রাখবেন সব দিকটা যেন সমান ভাবে বেলা হয় । বেলার সময় এটাকে খুব বেশি পাতলা ও করবেন না আবার খুব বেশি মোটাও রাখবেন না, এখানে ৮ ইঞ্চি পিজা বানানো হয়েছে ।

  10. 10

    ৯. এবার যে পাত্রে আপনারা পিজা টা রাখবেন সেটাতে সামান্য তেল ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে হবে । যেহেতু পিজা বেস্ টা খুবই নরম হয় তাই এটাকে তোলার জন্য এর সামনের দিকে একটা বেলন রেখে সেটাকে পিজা বেস্ পেছনের দিকে মুড়িয়ে আস্তে আস্তে রোল করে তুলে নিতে হবে । তাহলে এটা খুব সহজেই উঠে আসবে । এরপর যে পাত্রে আপনারা পিজাটা বানাবেন সেটাতে ব্যাক রোল করে নিলেই পিজাটা সমানভাবে পাত্রের উপরে রাখা হয়ে যাবে ।

  11. 11

    ১০. এরপর পিজার পাশের অংশগুলিকে থানার পাশে চেপে চেপে নিতে হবে । এরপর একটি কাটা চামচের মাধ্যমে পিজ্জা মধ্যে অনেকগুলি ছিদ্র করে নিতে হবে তা না হলে এটা কিন্তু লুচির মত ফুলে যাবে । এরপর পাশের প্রেস করা অংশগুলিকে মুড়ে দিতে হবে এবং হালকা করে আঙুল দিয়ে চেপে নিতে হবে । তাহলে এটা একদমই দোকানের পিজার মত দেখতে হবে ।

  12. 12

    ১১. এবার একটা কড়ায়ের ওপরে হোল্ডার বসিয়ে ঢাকনা দিয়ে সেটাকে গরম করে নিতে হবে । পিজার পাশে মুড়ে নেওয়া অংশের ধার গুলিও চামচ দিয়ে ফুটো করে নিতে হবে যাতে এটাও খুব বেশি ফুলে না যায় । এবার পিজার ধারের অংশগুলিতে একটা ব্রাশ দিয়ে গলানো মাখন লাগিয়ে নিতে হবে, এতে রংটা বেশ সুন্দর আসে ।

  13. 13

    নোট – আপনারা যদি মাখন ব্যবহার করতে না চান সে ক্ষেত্রে সামান্য দুধে চিনি মিশিয়েও এইভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একই রকমের রেজাল্ট পাওয়া যাবে ।

  14. 14

    ১২. পিজার জন্য যে সস বানানো হয়েছিল সেটা পিজার মাঝখানে নিয়ে সব দিকে ভালো করে সবদিকে ছড়িয়ে নিতে হবে । সস্ টা খুব বেশি মোটা করে লেয়ার করবেন না পাতলা করে একটা লেয়ার করলেই হবে । খুব বেশি সস্ দিলে পিজা ভালো করে রান্না হবে না এবং কাচাই থেকে যাবে ।

  15. 15

    ১৩. এরপর ওপরে সাজিয়ে নিতে হবে লম্বা করে কাটা কিছু সবজি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ ইত্যাদি । আপনারা আপনাদের পছন্দমত সবজি এখানে ব্যবহার করতে পারেন । এরপর আগের থেকে ভেজে রাখার চিকেন গুলি ও এর ওপর সাজিয়ে নিতে হবে ।

  16. 16

    ১৪. এরপর উপর থেকে ছড়িয়ে দিতে হবে গ্রেটেড চিজ । এখানে চিজ ও মোজেরেলা চিজ ব্যবহার করা হয়েছে আপনার আপনাদের পছন্দমত ব্যবহার করতে পারেন । সবশেষে উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে কালো জলপাই, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন ।

  17. 17

    ১৫. এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে হোল্ডারের ওপরে আস্তে করে পিজা থালাটা বসিয়ে দিতে হবে । এরপর ঢাকনা দিয়ে বেক করে নিতে হবে ।

  18. 18

    ১৬. গ্যাসের চুলায় পিজা বেক করার জন্য প্রথম ১০ মিনিট রাখতে হবে জোর ফ্লেমে তারপর ৫ মিনিট কম ফ্লেমে এরপর গ্যাস বন্ধ করে ১০ মিনিট রেস্টিংয়ে রাখতে হবে । তাহলে মোট সময় লাগছে ২৫ মিনিট । আপনারা যদি মাইক্রোওভেনে এটাকে বেক করতে চান তাহলে আপনাদের সময় লাগবে ২৫ মিনিট এবং তাপ রাখতে হবে ১৮০ °c ।

  19. 19

    ১৭. এরপর ঢাকনাটা খুলে নিলেই তৈরি একদম রেস্টুরেন্ট এর মত পিজা ( Chicken Pizza Without Oven ) । ভিসাটা গরম থাকার সময় উপর থেকে ছড়িয়ে দিন সামান্য অরিগানো এবং চিলিফ্লেক্স ।

  20. 20

    এরপর চিকেন পিজা ( Chicken Pizza Without Oven ) গুলি চাকু দিয়ে বা একটা কাটারের সাহায্যে কেটে পরিবেশন করুন ।

  21. 21

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | চিকেন পিজা গ্যাসের চুলায় বানানোর সেক্রেস্ট রেসিপি | Chicken Pizza Without Oven Recipe in bengali

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab