Mutton Bhuna Recipe | মটন ভুনা রেসিপি সিক্রেট ভুনা মসলা সহ

খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বাড়িতে যে এত সহজে মটন ভুনা বানানো যায় সেটা আপনারা এই রেসিপিতে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না । এছাড়া থাকছে মটন ভুনা ( Mutton Bhuna Recipe ) বানানোর একটা সিক্রেট মটন ভুনা মসলা ( Mutton Bhuna Masala Recipe ) বানানোর পদ্ধতি ।
Ingredients
- মটন
- পিয়াঁজ
- গোটা ধনে
- জিরে
- দারচিনি
- বড়ো এলাচ
- গোলমরিচ গুঁড়ো
- গোটা শুকনো লঙ্কা
- সাদা তেল
- মটনের চর্বি
- তেজপাতা
- রসুন এবং আদা বাটা
- কাঁচা লঙ্কা বাটা
- হলুদ গুঁড়ো
- কাশ্মীর লঙ্কার গুঁড়ো
- ধনে গুঁড়ো
- নুন
- জায়ফল গুঁড়ো
- টকদই
- কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি
Instructions
- 1
মটন ভুনা রান্নার পদ্ধতি ( How to Make Mutton Bhuna Recipe )
- 2
১. মটন ভুনা ( Mutton Bhuna ) বানানোর জন্য নিয়ে নিতে হবে ২ কেজি মটন । মটনটা আগে থেকেই কাটার পরে ধোয়া হয় তাই বেশি নোংরা না থাকলে আপনারা মটন টা আর বেশি ধোবেন না । মটনটা ভালো কোয়ালিটির কিনা সেটা বোঝার জন্য এটাকে একটু হাতে নিয়ে ডোলে দেখবেন যদি হাতটা তেল তেল হয়ে যায় তাহলে বুঝবেন মটনটা ভালো । এভাবেই করে নিলে মটনের ফ্যাট টা আসলে হাতে লেগে যায় । এখানে সামান্য চর্বি সহ মটন নিয়ে নেওয়া হয়েছে । এছাড়া আলাদাভাবেও সামান্য চর্বি নিয়ে নেওয়া হয়েছে । মটনের সাইজ গুলি মাঝারি মাপের ( ১৫ থেকে ২০ গ্রাম ) নিতে হবে, কেন কি রান্না হওয়ার পর এটা আরেকটু ছোট হয়ে যায় ।
- 3
২. বানানোর জন্য আমাদের লাগবে ১ কেজি পেঁয়াজ । আপনারা যে পরিমাণ মটন নেবেন তার অর্ধেক পেঁয়াজ নিয়ে নেবেন অর্থাৎ মটন ও পেঁয়াজের অনুপাত থাকবে ২:১ । পেঁয়াজ গুলির খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে । খুব বেশি পাতলা পাতলা করে কাটবেন না । মাটনের সাথে অনেকক্ষণ রান্না করা হয় তাই পেঁয়াজ গুলি সহজেই সিদ্ধ হয়ে যাবে । খুব বেশি পাতলা করে কাটলে পেঁয়াজ গুলি রান্না করার সময় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে ।
- 4
৩. মটন ভুনা মসলা ( Mutton Bhuna Masala Recipe ) – এই মসলা বানানোর জন্য একটা ননস্টিকে প্যান ( আপনারা চাইলে কড়াই করে নিতে পারেন ) এ নিয়ে নিতে হবে ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ জিরে, ১ টুকরো দারচিনি, ৪ টি বড় এলাচ, ২ চা চামচ গোটা গোলমরিচ, ১ টি শুকনো লঙ্কা, ১/২ চা চামচ নুন । গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এই সবকিছুকে ভালো করে একবার ভেজে নিতে হবে । এগুলি ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে । এরপর মসলাগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে পাউডার করে নিতে হবে ।
- 5
৪. এবার মটন ভুনা ( Mutton Bhuna ) রান্না করার জন্য একটা লাগান নিয়ে নেওয়া হয়েছে । এর মধ্যে দিয়ে দিতে হবে ১০০ মিলি সাদা তেল । এখানে তেল টা একটু কম নেওয়া হয়েছে কারণ এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য মটনের চর্বি টুকরো । এছাড়া দুটি তেজপাতা দিয়ে দিতে হবে ।
- 6
৫. মটনের চর্বি টা একটু গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ । পুরো পেজটা এখানে দেবেন না ৮০০ গ্রাম মত পেঁয়াজ দিয়ে দিতে হবে । পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন । এবার একটু সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে । আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একদম লাল হয়ে আসছে । পেঁয়াজ ভাজা ভালো করে না হলে মটন ভুনার ( Mutton Bhuna ) স্বাদ কিন্তু একদমই ভালো আসবে না ।
- 7
৬. পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মটন গুলি । এবার কোন কিছু না দিয়ে পেঁয়াজের সাথে মাটন গুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে । মটনের মধ্যে থাকা ফ্ল্যাট গুলি এই সময়ে ভালোভাবে গলে যায় এবং একটু তেল বের হতে শুরু হয় । এই সময় বাকি তুলে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিতে হবে । এই পেঁয়াজ গুলি দেওয়ার কারণে মটনের গ্রেভিটা একটু রাফ হবে অর্থাৎ খাওয়ার সময় এই পেঁয়াজ গুলি একটু মুখে পড়বে । ভালো করে মিশিয়ে দিয়ে ২০ থেকে ২৫ মিনিট ঢাকনা দিয়ে খুব ভালো করে এগুলি রান্না করে নিতে হবে ।
- 8
৭. এরপর ঢাকনা খুললে দেখবেন মটন গুলির রং অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং মটনগুলি থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে । এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ আদা রসুন বাটা, ২ চামচ কাঁচা লঙ্কা বাটা । এবার এসব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 9
৮. এরপর দিয়ে দিতে হবে ১.৫ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন । এবার মসলার সাথে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর ঢাকনা দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিট ভালো করে রান্না করে নিতে হবে । এরপর ঢাকনা খুলে দেখবেন মটন থেকে অনেকটাই তেল ছেড়ে দেবে এবং পেঁয়াজ টাও এই সময় ভালোভাবে গলে যাবে ।
- 10
৯. এবার মটনের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল । আপনারা পারলে একটু গরম জল দিয়ে দেবেন । এবার খুব ভালো করে জলের সাথে মটন তাকে মিশিয়ে নিতে হবে । এই সময় দিয়ে দিতে হবে অর্ধেক জাই ফলের গুঁড়ো গ্রেট করে । জায়ফল দেওয়ার কারণে মটন থেকে খুব সুন্দর গন্ধ আসে এবং মটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ।
- 11
১০. এবার ঢাকনা দিয়ে আরো ৪০ থেকে ৪৫ মিনিট এটাকে রান্না করে নিতে হবে । অবশ্যই মাঝে মাঝে একবার ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় । আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে প্রেসার কুকারেও করে নিতে পারেন । গ্যাসের ফ্লেম মাঝারি রেখে ৫ থেকে ৬ টা সিটি দিয়ে নিলেই হবে ।
- 12
১১. এরপর ঢাকনাটা খুললে দেখবেন মটন থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজটাও একদমই গলে গেছে । এই সময় দিয়ে দিতে হবে ১০০ মিলি টক দই এবং আগে থেকে বানানো ভুনা মসলা ( Mutton Bhuna Masala ), ২ চা চামচ দই এবং ভুনা মশলা অবশ্যই আপনারা এই সময়ই দেবেন আগে থেকে দিয়ে দিলে মটনের রংটা লালচে মতন হয়ে যায় । এবার ভালো করে মিশিয়ে নিয়ে শেষবারের মতো ঢাকনা দিয়ে ৫ মিনিট মতো রান্না করে নিতে হবে ।
- 13
১২. এবার ঢাকনা খুললে দেখবেন মটনের রংটা খুবই সুন্দর চলে এসেছে । সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কাঁচা লঙ্কা চেড়া ও ধনেপাতা কুচি । আর একবার মিশিয়ে নিলেই মটন ভুনা ( Mutton Bhuna ) একদমই তৈরি ।
- 14
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | মটন ভুনা রেসিপি সিক্রেট ভুনা মসলা সহ | Mutton Bhuna Recipe In Bengali | Bhuna Mutton Recipe In Bangla
Cook it from the original
This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.
Open the recipe on atanurrannagharrecipe.com