Chicken Pizza Recipe in Oven | চিকেন পিজা রেসিপি

1 h 20 min

Chicken Pizza Recipe in Oven | চিকেন পিজা রেসিপি

আপনারা বাড়িতেই সহজে কিভাবে ওভেনে চিকেন পিজা ( Chicken Pizza Recipe In Oven ) বানিয়ে নিতে পারবেন সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি ।

1 h 20 min4 servings

Ingredients

  • উষ্ণ গরম জল
  • চিনি
  • ইস্ট
  • লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম
  • পিয়াঁজ
  • জলপাই ( কালো জলপাই )
  • ময়দা
  • স্বাদমত নুন
  • টমেটো
  • সাদা তেল
  • রসুন কুচি
  • পিয়াজ কুচি
  • অরিগ্যানো
  • পাপরিকা পাউডার
  • হাড়ছাড়া চিকেন
  • মাখন
  • মোজেরেলা চীজ
  • চেদার চীজ
  • পিজ্জা মিক্স

Instructions

  1. 1

    চিকেন পিজা রানার পদ্ধতি ( Step by Step Chicken Pizza Recipe In Oven )

  2. 2

    ১. চিকেন পিজা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে ২ কাপ উষ্ণ গরম জল । এরমধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ চিনি । এবার একটা হুইকসের মাধ্যমে জলের মধ্যে চিনি টাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে । চিনিটা ভালো করে জলের মধ্যে গুলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ ইস্ট ( ইনস্ট্যান্ট ইস্ট ) । ইস্টটাকেও জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার পাত্রের মুখ একটা ফুড রেপার দিয়ে ভালো করে বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে যাতে ইস্ট টা ভালোভাবে একটিভেট হয়ে যায় ।

  3. 3

    ২. এবার পিজার জন্য কিছু সবজি কেটে নিতে হবে । প্রথমে কেটে নিতে হবে অর্ধেক করে লাল সবুজ ও হলুদ ক্যাপসিকাম । আপনারা চাইলে যেকোনো এক রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন । ক্যাপসিকাম গুলিকে একটু ছোট এবং লম্বা করে কেটে নিতে হবে । এছাড়া কেটে নিতে হবে একটা পেঁয়াজ । একটু বড় বড় স্লাইস করে এর স্তর গুলিকে ছাড়িয়ে নিতে হবে । এছাড়া ছোট ছোট করে কেটে নিতে হবে সামান্য জলপাই বা আলিভ । আপনারা চাইলে যে কোন পছন্দমত সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন ।

  4. 4

    ৩. কিছুক্ষণ পর যদি দেখেন ইস্ট এর মধ্যে ফেনা কাটতে শুরু হয়েছে তাহলে বুঝবেন ঠিক ঠাক মতন একটিভেট হচ্ছে । এবার পিজা ডো বানানোর জন্য এই ইস্ট গোলা জলের মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ ( ৩০০ গ্রাম ) ময়দা এবং স্বাদমতো নুন । এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে । পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে । মাখার সময় ময়দাটা যেহেতু অনেকটাই নরম থাকে তাই এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন সামান্য সাদা তেল, তাহলে আর ময়দাটা হাতে লেগে যাবে না । ঠিকঠাক মতো মাখা হয়ে গেলে আবারও একটা ফুড রেপার দিয়ে পাত্রের মুখ বন্ধ করে ত্রিশ মিনিট মতন এই ডোটাকে রেখে দিতে হবে ।

  5. 5

    ৪. পিজা সস ( Chicken Pizza Sauce ) – পিজা সস বানানোর জন্য আমাদের লাগবে পাঁচটি মাঝারি মাপের টমেটো । টমেটো গুলিকে মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে নিয়ে মাথার দিকে অংশটা একটু বাদ দিয়ে দেবেন । এরপর চার টুকরো করে কেটে নেবেন । এবার টমেটো গুলোকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন ।

  6. 6

    ৫. এরপর একটা ননষ্টিক পেনের মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ সাদা তেল । আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ রসুন কুচি, ২ চা চামচ পেঁয়াজ কুচি । এগুলিকে আপনাদের খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা একটু রং চলে এলে পেস্ট করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিতে হবে । এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন, ১ চা চামচ অরিগানো, ১ চা চামচ চিনি এবং রংটা একটু ভালো আনার জন্য দিয়ে দিতে হবে ১ চা চামচ পেপরিকা পাউডার ( এটা না থাকলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ) । সবকিছুকে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে তাহলেই দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যাবে এ সস্ তৈরি হয়ে যাবে । খুব বেশি গাড় করে বানাবেন না কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই গাঢ় হয়ে যায় ।

  7. 7

    ৬. চিকেন ম্যারিনেশন ( Chicken Pizza Marinade ) – চিকেন পিজা ( Chicken Pizza Recipe In Oven ) বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে ছোট ছোট করে কাটা হাড় ছাড়া চিকেন । এটা মেরিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ সাদা তেল ১/২ চা চামচ রসুন কুচি, ১/২ চা চামচ পেপ্রিকা পাউডার, ১/২ চা চামচ অরিগানো । এবার একবার ভালো করে মিশিয়ে নিলেই হবে ।

  8. 8

    ৭. এবার একটা প্যানে সামান্য একটু মাখন নিয়ে এই মাংস গুলোকে রোস্ট করে নিতে হবে । চিকেনের এক দিকটা রং চলে আসলে এটাকে উল্টে অন্য দিকটাও রান্না করে নিতে হবে । এই সময় চিকেন টা ৮০% শতাংশ মতোই রান্না করবেন বাকিটা পিজ্জা বানানোর সময় ওভেনে রান্না হয়ে যাবে ।

  9. 9

    ৮. কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন পিজার ( Chicken Pizza Recipe In Oven ) ডো টা অনেকটাই ফুলে যাবে । এবং ডো টাকে তুলে নিচের দিকে যদি দেখেন জালি জালি মতন হয়ে গেছে তাহলে বুঝবেন ডোটা ঠিকঠাক মতো ফেরমেন্ট হয়ে গেছে । এবার ডোটাকে আবারো তুলে নিয়ে আরো ১ থেকে ১.৫ মিনিট ভালো করে মেখে নিতে হবে । এখানে ১০ ইঞ্চি মতন পিজা বানানো হচ্ছে তাই পুরোটাই ব্যবহার করা হয়েছে । আপনারা চাইলে হাফ করে দুটো পিজা বানিয়ে নিতে পারেন ।

  10. 10

    ৯. এবার ডোয়ের মধ্যে একটু ময়দা ছড়িয়ে এই ডোটাকে ভালো করে বেলে নিতে হবে । এবার একটা বড় থালা নিয়ে সেই থালায় লাগিয়ে নিতে হবে সামান্য গলা মাখন যাতে পিজাটা রান্না হওয়ার পরে নিচের দিকটা লেগে না যায় । আপনারা চাইলে মাখন না দিয়ে তেলও লাগিয়ে নিতে পারেন । মাখন টাকে অতি অবশ্যই পুরো থালায় এবং থালার পাশে অংশ গুলিতে ভালো করে মাখিয়ে নেবেন । যেহেতু পিজা ডোটা এখানে অনেকটাই বড় তাই একটা বেলন চাকরির মধ্যে রোল করে এটাকে তুলে থালার উপরে নিয়ে নেবেন ।

  11. 11

    ১০. ডো টা পাত্রে দেওয়ার পরে যাতে খুব বেশি না ফুলে যায় তাই একটা কাটা চামচ দিয়ে এর মধ্যে সবদিকে ছিদ্র করে নিতে হবে । এবার পিজার পাশের দিকের অংশগুলি একটু মুড়ে নিতে হবে । এরপর পিজার ( Chicken Pizza Recipe In Oven ) মধ্যে ছড়িয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সস্ । এরপর এরমধ্যে ছড়িয়ে দিতে হবে মোজারেরা চিজ সাথে সামান্য চেদার চিজ । আপনারা যে কোন চিজ ব্যবহার করতে পারেন । এরপর সাজিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেন গুলি । এরপর কেটে রাখা সবজিগুলিও এর মধ্যে সাজিয়ে দিতে হবে ।

  12. 12

    ১১. পাশের দিকে মুড়ে নেয়া অংশটাতেও একটু গলানো মাখন লাগিয়ে নেবেন তাহলে রংটা খুবই সুন্দর আসে । সবশেষে পিজার ওপরে আরো কিছুটা চিজ ছড়িয়ে দেবেন । আর পাশে যে অংশটাতে মাখন লাগিয়ে নেওয়া হবে সেটার উপরে দিয়ে দিতে হবে সামান্য একটু অরিগানো । এভাবে করে নিলে পিজাটা একদমই দোকানের মতন দেখতে লাগে ।

  13. 13

    ১২. এবার এই পিজাটাকে ওভেনে দিয়ে ১৫ মিনিট মতন রান্না করে নিতে হবে । এরপর পিজাটাকে বের করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু পিজা মিক্স আর সামান্য চিলিফ্লেক্স । তাহলেই তৈরি দোকানের মতন চিকেন পিজা ( Chicken Pizza Recipe In Oven ) ।

  14. 14

    অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | চিকেন পিজা রেসিপি | Chicken Pizza in Oven Bengali | Pizza Recipe Restaurant Style

Calori is writing the cooking notes for this recipe…

Cook it from the original

This recipe comes from atanurrannagharrecipe.com. Their page has the author’s own photos, notes and tips — the best place to cook it from.

Open the recipe on atanurrannagharrecipe.comOpens in a new tab