Curry de peixe como no restaurante

Divulgue as suas receitas

40 min

Curry de peixe como no restaurante

Talvez vocês já tenham provado muitos tipos de curry de peixe, mas esperamos que nunca tenham visto uma receita como esta. Vamos ver como preparar facilmente em casa este delicioso curry de peixe como o do restaurante, com algumas dicas e truques.

40 min4 porções

Ingredientes

  • ৫০০ গ্রাম আলু
  • ৩ টি মাঝারি মাপের পিয়াঁজ
  • ৪ টি টমেটো
  • ১ টি মাঝারি মাপের বেগুন
  • ১ কেজি বাশা মাছ
  • বাশা / আড় / ভেটকি
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ হলুদ
  • ১ চা চামচ সরষের তেল
  • ধনে পাতার জড়
  • ১ লিটার জল
  • ৩ টি কাঁচা লঙ্কা
  • স্বাদমতো নুন
  • ১ চা চামচ সরষের তেল
  • ১০০ মিলি সরষের তেল
  • ১ চা কালো জিরা
  • ২ চা চামচ পাতলা করে কাটা আদা
  • ২ টি কাঁচা লঙ্কা
  • ১ চা চামচ আদা রসুন বাটা
  • ১ চা চামচ হলুদ
  • ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ১ চা চামচ ধনে গুঁড়ো
  • ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ধনেপাতা / টমেটো / কাঁচা লঙ্কা / লেবু / আদা

Modo de preparo

  1. 1

    রেস্টুরেন্ট স্টাইল ফিস কারি ( Restaurant Style Fish Curry Recipe ) রান্নার পদ্ধতি

  2. 2

    ১. ফিসকারী বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম আলু । আলু গুলি খুব বেশি ছোট করে কাটবেন না মাঝারি মাপের হলে ৪ ভাগ করে এবং বড় মাপের হলে ৮ ভাগ করে কেটে নিতে হবে। এরপর এগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে ।

  3. 3

    ২. এরপর নিয়ে নিতে হবে তিনটি মাঝারি মাপের পেঁয়াজ । পেঁয়াজ গুলি প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে আড়াআড়ি ভাবে ঘুরিয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে ।

  4. 4

    ৩. এরপর আমাদের লাগছে ৪ টি টমেটো । টমেটোর পেছনের অংশটা বাদ দিয়ে মাঝখান দিয়ে ক্রস চিহ্ন করে কেটে নিতে হবে । খুব বেশি গভীর করে কেটে নেওয়ার দরকার নেই । টমেটোগুলো অবশ্যই কুচিয়ে নিতে হবে কিন্তু এখন নয় । এছাড়া কেটে নিতে হবে একটা বেগুন । মাছের ঝোলে বেগুন দিলে সেটা বেশ ভালোই লাগে । খুব বেশি ছোট করে কাটবেন না আলুর মাপের মত করে কেটে নিতে হবে ।

  5. 5

    নোট – আপনারা চাইলে ফুলকপি ও ব্যবহার করতে পারেন ।

  6. 6

    ৪. এরপর আমাদের লাগছে ১ কেজি বাশা মাছ । আপনারা চাইলে ভেটকি, বোয়াল, আর মাছ দিয়েও রান্না করতে পারেন । বড় বড় রেস্টুরেন্টে কাটা ছাড়া মাছ ব্যবহার করা হয় আপনারা চাইলে কাটাসহ মাছ ব্যবহার করতে পারেন ।

  7. 7

    ৫. এরপর মানুষগুলিকে মেরিনেট করে নিতে হবে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ সরষের তেল এবং স্বাদমতো লবণ দিয়ে । এগুলি দেওয়ার পরে মাছের দুই দিকে ভালো করে মসলা লাগিয়ে নিতে হবে ।

  8. 8

    ৬. এবার একটি পাত্রে নিয়ে নিতে হবে ১ লিটার জল ( ১ কেজি মাছের জন্য ৮০০ মিলি এর মত জল লাগবে ) । আর মধ্যে দিতে হবে আমাদের আগে থেকে কেটে রাখা আলু গুলি । এরপর ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট রেখে ৩০% মত সিদ্ধ করে নিতে হবে।

  9. 9

    ৭. এরপর ঢাকনা খুলে আগে থেকে কেটে রাখা বেগুন গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । এর সাথে আগে থেকে একটু করে কেটে রাখা টমেটো গুলি ও দিয়ে দিতে হবে । ঝালের জন্য দিয়ে দিতে হবে ৩ টি চেরা কাঁচা লঙ্কা । সাথে ১ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  10. 10

    ৮. মাছের ঝোলের স্বাদ আরও সুন্দর করার জন্য ধনেপাতার পেছনের মূলের অংশটা বাদ দিয়ে বাকি যে ডান্টিগুলো আছে সেটাকে কেটে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে । আর সবশেষে দিয়ে দিতে হবে ১ চা চামচ সর্ষের তেল। এবার ভালো করে মিশিয়ে ১০ থেকে ১২ মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে।

  11. 11

    ৯. অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে ১০০ মিলি সরষের তেল । তেল গরম হলে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা মাছগুলি । সব মাছগুলি একসাথে দিয়ে দেবেন না অর্ধেক অর্ধেক করে ভেজে নেবেন । একপাশে হালকা রং চলে আসলে উল্টে অপর দিকটাও একইভাবে ভেজে নিতে হবে । খুব বেশি কড়া করে মাছ ভাজবেন না । মাছ ভাজা হয়ে গেলে একটি চিমটার মাধ্যমে তুলে রাখতে হবে । একইভাবে অন্য মাছগুলিও ভেজে নিতে হবে ।

  12. 12

    ১০. গ্রেভির জন্য যে সবজিগুলি সিদ্ধ করা হয়েছিল তার মধ্যে থেকে টমেটোগুলি একটি চিমটার মাধ্যমে তুলে নিতে হবে । সবজি গুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর জল অনেকটা কমে আসবে এবং ৪০০ মিলির মত জল পড়ে থাকবে । ধনেপাতার ডেন্টি গুলো তুলে নিতে হবে ।

  13. 13

    ১১. এরপর টমেটোগুলো থেকে খোসাগুলি ছাড়িয়ে দিতে হবে । একটা চিমটার মাধ্যমে আপনারা এগুলো ছাড়িয়ে নিতে পারেন অথবা ঠান্ডা করে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন । এরপর টমেটো টাকে চাকু দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে ।

  14. 14

    ১২. এরপর মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে ১/২ চা চামচ কালোজিরা, ২ চা চামচ পাতলা করে কাটা আদা, ২ টি কাঁচালঙ্কা, ২ থেকে ৩ মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ । এই পেঁয়াজ গুলি ততক্ষণ ভাঁজতে হবে যতক্ষণ না একটা হালকা রং চলে আসছে ।

  15. 15

    ১৩. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ হলুদ, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চামচ জিরা গুঁড়া। মসলাগুলো তেলের মধ্যে একবার ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে ।

  16. 16

    ১৪. ১ থেকে ১.৫ মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আগে থেকে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার ভালো করে মিশিয়ে নিতে হবে । এই সময় একটু লবণের স্বাদটা দেখে নিতে হবে । যদি কম হয় সেক্ষেত্রে আরো সামান্য লবণ দিয়ে দিতে হবে ।

  17. 17

    ১৫. গ্রেভিটা একটু ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । মাছের যে তেল গুলি প্লেটে লেগে থাকবে সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলি ভেঙ্গে না যায় । গ্যাসের ফ্লেম কমিয়ে ৩ থেকে ৪ মিনিট মাছগুলি গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের স্বাদ এর মধ্যে চলে আসে ।

  18. 18

    ১৬. সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য ধনেপাতা কুচি, বড় করে কাটার টমেটো, চেড়া কাঁচা লঙ্কা, লেবুর রস এবং পাতলা করে কাটা আদা ।

  19. 19

    তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইল ফিশকারি ( Restaurant Style Fish Curry Recipe ) ।

O Calori está escrevendo as notas de cozinha desta receita…

Cozinhe pela receita original

Esta receita é de atanurrannagharrecipe.com. No site estão as fotos, as notas e as dicas do autor — o melhor lugar para prepará-la.

Ver a receita em atanurrannagharrecipe.comAbre em uma nova aba
App Calori Descarregamento gratuito Instalar