Frango masala fácil

Esta receita mostra como preparar facilmente em casa frango masala (Easy Chicken Masala Recipe) com ingredientes comuns. Também acompanha uma salada mista que combina bem com arroz ou pão.
Ingredientes
- ১ কেজি চিকেন
- ১ চা চামচ আদা রসুন বাটা
- স্বাদমতো নুন
- বিট নুন
- ১ চা চামচ হলুদ
- ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
- ১ চা চামচ ভিনেগার
- ১ চা চামচ সরষের তেল
- ১০০ মিলি সরষের তেল
- 2 টি তেজপাতা
- 8 টি লবঙ্গ
- 6 টি এলাচ
- ৩ টুকরো দারচিনি
- ২ টি কালো এলাচ
- ১ চা চামচ গোল মরিচ
- ৩ টি শুকনো লঙ্কা
- ৪৫০ গ্রাম পেঁয়াজ
- ৪ চা চামচ আদা রসুন বাটা
- ১ চা চামচ কাঁচা লঙ্কা
- ১ চা চামচ হলুদ
- ১/২ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো
- ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ জিরা গুঁড়ো
- ২ চা চামচ ধনে গুঁড়ো
- ৩ টি মাঝারি মাপের টমেটো
- ১ চা চামচ কাসুরী মেথি পাতা
- ৪ চা চামচ টক দই
- ধনেপাতা কুচি
- লেবুর রস
Modo de preparo
- 1
চিকেন মসালা রান্নার পদ্ধতি ( Easy Chicken Masala Recipe )
- 2
১. চিকেন মেরিনেশন ( Chicken Marination ) – চিকেন মসলা বানানোর জন্য প্রথমে নিয়ে নেওয়া হয়েছে ১ কেজি চিকেন। পিস গুলি খুব বেশি বড় নয় বা খুব বেশি ছোট নয় মাঝারি সাইজের করে নিতে হবে । চিকেন গুলি মেরিনেট করার জন্য দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা রসুন বাটা, স্বাদমতো নুন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ ভিনিগার, ১ চা চামচ সরষের তেল । এবার এই সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে । ভালো করে মেরিনেট করা হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে ।
- 3
২. এখানে চিকেন মশলা ( Easy Chicken Masala Recipe ) রান্না করার জন্য একটা লাগান ব্যবহার করা হয়েছে আপনাদের কাছে এটা না থাকলে বাড়িতে থাকা সাধারণ করাই এ এটা করে নিতে পারেন । প্রথমে কড়াই নিয়ে নিতে হবে ১০০ সরষের তেল, তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি তেজপাতা, ৪ টি লবঙ্গ, ৬ টি এলাচ, ৩ টুকরো দারচিনি, ২ টি কালো এলাচ, ৩ টি শুকনো লঙ্কা । এবার এসব মসলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ।
- 4
৩. এরমধ্যে দিয়ে দিতে হবে পাতলা করে কাটা ৪৫০ গ্রাম পেঁয়াজ, এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে । একটা আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর রং সোনালী বাদামী হয়ে আসবে । খুব বেশি ভাজা হয়ে গেলে এটা পুড়ে তেতো হয়ে যাবে এবং কম ভাজা হলে চিকেনের স্বাদটা ঠিক আসবে না ।
- 5
৪. সোনালী বাদামি বর্ণের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ চা চামচ আদা রসুন বাটা, এখানে আদা রসুন বাটা টা একটু বেশি লাগে । আদা রসুন বাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অন্য কোন মসলা দেবেন না । ৩ থেকে ৪ মিনিট গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, এভাবে করলে পেঁয়াজটা সুন্দর সিদ্ধ হয় এবং গ্রেভিটা স্মুথ হয় ।
- 6
৫. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, রংয়ের জন্য ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুরো, ১ চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো নুন । আবারো গ্যাসের ফ্লেম কমিয়ে সব মসলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে । ততক্ষণ মসলাগুলো রান্না করতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ।
- 7
৬. এরপর এরমধ্যে যেয়ে দিতে হবে ৩ টি টমেটো বাটা । মসলাগুলোকে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে, টমেটোটা রান্না হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগে যাবে । যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে তা না হলে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যাবে ।
- 8
৭. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কসুরি মেথি পাতা । এরপর দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা চিকেন গুলি । মেরিনেশন এর পাত্র টা সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে । এছাড়া আর কোন জল এই রেসিপিতে ব্যবহার করা হবে না । এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে সব মসলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 9
৮. এরপর দিয়ে দিতে হবে ১ চা চামচ স্পেশাল চিকেন মসালা । এরপর একবার মিশিয়ে নিতে হবে, যেহেতু এখানে টমেটোটা একটু কম ব্যবহার করা হয়েছিল তাই এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ চা চামচ টক দই । আবারও একবার ভালো করে মিশিয়ে হবে, এরপর আস্তে আস্তে চিকেন থেকে তেল ছাড়তে শুরু হবে এবং তারপর জল ছাড়তে শুরু হবে ঠিক এই সময় কড়াই ঢাকা দিয়ে চিকেনটাকে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিতে হবে ।
- 10
৯. স্যালাড – স্যালাড বানানোর জন্য নিয়ে নিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ ,তাতে দিয়ে দিতে হবে পাতলা করে কাটা টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি, অবশ্যই দিয়ে দিতে হবে ১ চা চামচ সরিষার তেল এতে স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায় । সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাধারণ নুন, ( এছাড়া বিটনুন থাকলে সেটাও অবশ্যই দিয়ে দেবেন ) ও ১/২ লেবুর রস । একবার ভালো করে মিশিয়ে নিলে তৈরি স্যালাড ।
- 11
১০. ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে এবং চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে । এখানে আর কোন জল ব্যবহার করা হয়নি আপনারা যদি আরও একটু গ্রেভি বানাতে চান তাহলে সামান্য জল ব্যবহার করতে পারেন ।
- 12
তাহলেই তৈরি হয়ে গেল চিকেন মশলা ( Easy Chicken Masala Recipe ) উপর থেকে ছড়িয়ে দিন সামান্য ধনেপাতা কুচি, গরম গরম পরিবেশন করুন চিকেন মসালা ভাত বা রুটির সাথে । আর সাথে তো অবশ্যই থাকছে স্যালাড ।
- 13
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | চিকেন মাসালা সহজ পদ্ধতিতে | Easy Chicken Masala Recipe Bangla
Cozinhe pela receita original
Esta receita é de atanurrannagharrecipe.com. No site estão as fotos, as notas e as dicas do autor — o melhor lugar para prepará-la.
Ver a receita em atanurrannagharrecipe.com